শনিবার, মার্চ ৭

শিক্ষাঙ্গন

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ব্যাপক প্রস্ততি নিয়ে বর্ণীল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রির্সাচ কাউন্সিল এর চেয়ারম্যান(সিনিয়র সচিব)মোহাম্মদ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, থানা অফিসার ইনচার্জ আদিল মাহমুদ, বিএনপি'র কেন্দ্র...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

|| নিজস্ব প্রতিবেদক ||মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে এক ভাষা পদযাত্রা বের করা হয়। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে পদযাত্রাটি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহান ভাষা শহিদ এবং ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, মানুষের সামাজিক পরিচয়ের গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ভাষা। যে ক’টি বিষয় মানুষকে মানুষে পরিণত করে, তার মধ্যে ভাষা অন্যতম। দেশ ও বিশ্বজুড়ে মানুষের মধ্যে বিরাজ...
সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত খেলায় ৪-০ গোলের ব্যবধানে কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজকে পরাজিত করে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারদের মধ্যে মেডেল এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি বিতরণ করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গণপতি রায়ের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার মোঃ শামসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্য...
ইউআইটিএসে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় এই কর্মশালা ও মহড়ার আয়োজন করা হয়।অগ্নিকান্ড ও যে কোনো দূর্ঘটনা থেকে মানুষের যানমাল ও সম্পদ রক্ষায় আয়োজিত এই কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ তরিকুল ইসলাম।উক্ত কর্মশালায় ‘অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার, জরুরী বহির্গমন’ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আশরাফুল হক, সহকারি প্রক্টর মোঃ সাইফুল ইসলাম ও এস, এম, ফারিয়াল হক বাঁধনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদ...
গ্রামীণফোন এক্সিলারেটরে বিজয়ী ইউআইটিএসের দল ‘”সাউন্ড ভিশন”
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

গ্রামীণফোন এক্সিলারেটরে বিজয়ী ইউআইটিএসের দল ‘”সাউন্ড ভিশন”

|| নিজস্ব প্রতিবেদক ||দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট চশমা উদ্ভাবন করে ঢাকা জেলার সেরা নবীন উদ্ভাবক হিসেবে নির্বাচিত হয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) দল ‘সাউন্ড ভিশন’। সম্প্রতি শব্দ-কল্পনার এই বিশেষায়িত চশমা উদ্ভাবন করে গ্রামীণফোন এক্সিলারেটরের আয়োজনে “জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা” প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দলটি। দলের সদস্যরা হলেন- ইউআইটিএসের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ইশরাক চৌধুরী, জোবায়ের হাসান, মাসুদ চৌধুরী, এবং সাদিয়া আক্তার।বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) বিজয়ী "সাউন্ড ভিশন" দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।বিজয়ী দল "সাউন্ড ভিশন" একটি পরিধানযোগ্য অডিওভিজুয়াল ডিভাইস উপস্থাপন করেছে, যা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্...
কেমন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চাই?
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

কেমন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চাই?

|| আব্দুর রহিম ||মাদরাসা শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। যা এদেশের আলেম-ওলামাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো। এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিলো মাদরাসা শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়ন। কিন্তু বিশ্ববিদ্যালয়টি যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই লক্ষ্যে এখনও পৌঁছাতে পারেনি বলে আমি মনে করি।লক্ষ্যে পৌঁছাতে হলে আরো কিছু পথ পাড়ি দিতে হবে এবং বেশ কিছু কাজ হাতে নিতে হবে। অনেকেই বলছেন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়েছে বলে তারা মনে করেন না।যদিও অনেকে দাবি করে থাকেন যে সেশনজট নিরসনে আগের চাইতে অনেকটাই এগিয়েছেন।একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নানা কর্মকাণ্ড থাকে। কিন্তু যদি এরকম হয় যে বিশ্ববিদ্যালয়ের কাজ হলো শুধু ফাযিল ও কামিলের পরীক্ষা নেওয়া ও সনদ প্রদান করা। তাহলে তা অত্যন্ত দুঃখজনক ব্যাপার।একটা বিশ্ববিদ্যাল...
এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এনায়েতপুরের যমুনা পাড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা।শতাধিক পদের রমকারি স্বাদের পিঠা নিয়ে এই উৎসব আয়োজন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। উৎসবে ২২টি স্টল স্থান পেয়েছে, বাহারি নকশার পিঠার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। তারা বাঙালির ঐতিহ্যবাহী বিচিত্র বিভিন্ন পদের পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।ছবি- সিরাজগঞ্জ এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসবের স্টল ঘুরে দেখছেন অতিথিরা।এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান নাজনীন শাহরিয়ার, ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো:...
আন্দোলনের মুখে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আন্দোলনের মুখে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়

|| নিউজ ডেস্ক ||২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘গুচ্ছ’ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব শারমিনা নাসরিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।ভিসিদের দেয়া নির্দেশনা চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সুষ্ঠু উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক (সম্মান) পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়। শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ জনগণের মধ্যে এটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং একটি শিক্ষার্থীবান্ধব কার্যক্রম হিসেব...
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আলী। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি এ পদে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম, ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন’সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।জানা যায়, মোহাম্মদ আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেক...
ঢাবির সঙ্গে ৭ কলেজের বিচ্ছেদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির সঙ্গে ৭ কলেজের বিচ্ছেদ

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি করা হবে না।সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের জরুরি বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়-১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।২) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।৩) শি...