শুক্রবার, মার্চ ৬

শিক্ষাঙ্গন

ফুল ফ্রি স্কলারশিপে আল আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ঢাকা আলিয়ার রাকিবুল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ফুল ফ্রি স্কলারশিপে আল আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ঢাকা আলিয়ার রাকিবুল

|| মোঃ আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||বিশ্বের মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট লেভেলের জন্য স্কলারশিপে নির্বাচিত হয়েছেন মোঃ রাকিবুল ইসলাম। তিনি উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ, সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল ২২-২৩ সেশনের নিয়মিত শিক্ষার্থী।বাংলাদেশের সর্বমোট ১২ জন শিক্ষার্থী মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে আন্ডারগ্রাজুয়েট লেভেলে ফুল ফান্ডেন্ড স্কলারশিপে  নির্বাচিত হয়েছেন। রাকিবুল  শৈশবে চারজানিয়া জামেয়া ছালেহিয়া মাদ্রাসা মাদ্রাসা থেকে তার পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন এই  মেধাবী শিক্ষার্থী। তিনি কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন ইছাপুর গ্রামের কৃতি সন্তান।মিশরের আল আজহার ...
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন

|| নিউজ ডেস্ক ||উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৬শ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট।বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয়।পরীক্ষার রুটিনপরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি-★ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।★ ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক...
ড্যাফোডিলে দেশে প্রথমবারের মত এ আই অলিম্পিয়াড ১২ এপ্রিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ড্যাফোডিলে দেশে প্রথমবারের মত এ আই অলিম্পিয়াড ১২ এপ্রিল

|| নিজস্ব প্রতিবেদক ||ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের (দীপ্তি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ”এ আই অলিম্পিয়াড ২০২৫”। আগামী ১২ এপ্রিল ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াড আয়োজন এবং এর বিশেষত্ব নিয়ে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।অনুষ্ঠানে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন। “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভা...
ব্র্যাক ইউনিভার্সিটিতে “নেট জিরো প্রজেক্ট ও প্লাস্টিক-ফ্রি জিরো-ওয়েস্ট ক্যাম্পাস” কর্মসূচি শুরু
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে “নেট জিরো প্রজেক্ট ও প্লাস্টিক-ফ্রি জিরো-ওয়েস্ট ক্যাম্পাস” কর্মসূচি শুরু

|| নিজস্ব প্রতিবেদক ||ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক ও বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্স (বিএসএ) যৌথ উদ্যোগে “নেট জিরো প্রজেক্ট এবং প্লাস্টিক-ফ্রি জিরো-ওয়েস্ট ক্যাম্পাস” কর্মসূচি শুরু করেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের যাত্রা শুরু হয়।ব্র্যাক ইউনিভার্সিটিকে প্লাস্টিকমুক্ত ও শূন্য বর্জ্য ক্যাম্পাসে পরিণত করাই এই উদ্যোগের উদ্দেশ্য। এর জন্য উন্নত রিসাইক্লিং ব্যবস্থা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবস্থা গ্রহণের মতো পদক্ষেপ নেওয়া হবে।প্লাস্টিক দূষণ হ্রাসে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্স। ২০২৩ সালের নভেম্বরে গঠিত এই প্ল্যাটফর্মে ব্র্যাক, ইউনিলিভার, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, প্রাণ-আরএফএল গ্রুপ ও মেরিক...
বগুড়ায় স্কুলছাত্র ফাহিম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় স্কুলছাত্র ফাহিম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় স্কুলছাত্র ফাহিম (১৬) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কলোনী এলাকা থেকে ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।মিছিল শহরের শেরপুর সড়ক হয়ে সাতমাথা, জলেশ্বরীতলাসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে কলোনী এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় ফাহির হত্যার বিচারের দাবিতে তার সহপাঠি, শিক্ষকরা বক্তব্য দেন।গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তরা ফাহিমকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ফাহিম শহরের চক ফরিদ এলাকার মানিকের ছেলে...
রমনা রেজিমেন্ট প্রশিক্ষণ ২০২৫-এ ডিআইইউ বিএনসিসির সাফল্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রমনা রেজিমেন্ট প্রশিক্ষণ ২০২৫-এ ডিআইইউ বিএনসিসির সাফল্য

|| নিজস্ব প্রতিবেদক ||ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বিএনসিসি প্লাটুন ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত রমনা রেজিমেন্ট ক্যাম্পে এর সাফল্য তুলে ধরতে সক্ষম হয়েছে। ক্যাম্পটি শৃঙ্খলা, নেতৃত্ব এবং প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার জন্য পরিকল্পিত একটি কঠোর কর্মসূচির অনুশীলনের সুযোগ তৈরি করে দিয়েছে।ক্যাম্পে ডিআইইউ বিএনসিসি ক্যাডেটরা বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখে। তারা এ প্রশিক্ষণ ক্যাম্পে দৈনিক ড্রিল এবং শারীরিক প্রশিক্ষণ নির্ভুলতা এবং নিজেদের ফিটনেসকে উন্নত করার পাশাপাশি অস্ত্র পরিচালনা এবং মার্কসম্যানশিপ প্রশিক্ষণ নিরাপদ পরিবেশে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পায়। অভিযান, অ্যামবুশ এবং ছদ্মবেশের অনুকরণ সহ কৌশলগত অনুশীলন, বাস্তব-বিশ্বের পরিস্থিতির জন্য ক্যাডেটদের প্রস্তুত কওে তোলা হয় এ ক্যাম্পে। ।আন্তঃব্যাটালিয়ন প্রতিযোগিতায় প্লাটুনের দলগত কাজ ও ...
ইউআইটিএস আইন বিভাগের বসন্ত বরণ ও পিঠা উৎসব
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস আইন বিভাগের বসন্ত বরণ ও পিঠা উৎসব

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগ কর্তৃক আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, আইন বিভাগের বিভাগীয় প্রধান মোছা: আয়েশা সিদ্দিকা, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস-সহ আইন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।শিক্ষার্থীদের অভিনব আয়োজন ও অংশগ্রহণে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ার মুখরিত হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে হরেকরকম স্টলে পিঠা ...
রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর-রশিদ।মুছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল মোতালিবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপত...
বেলকুচিতে বাংলাদেশ স্কাউটসের ১০ম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বাংলাদেশ স্কাউটসের ১০ম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ স্কাউটস, বেলকুচি উপজেলা শাখায় ৩ বছর মেয়াদি কমিটি গঠন সম্পূর্ণ করা হয়েছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া সভাপতি ও শিবানী রানী ঘোষকে সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান-সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আশা শিক্ষকমণ্ডলী।বাকি সদস্য হলো- সহ সভাপতি এস, এম গোলাম রেজা, উপজেলা মাধ্যমিক অফিসার, মোস্তাফিজুর রহমান...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব-১৪৩১ উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব-১৪৩১ উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||জাঁকজমক আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাব সদস্যদের দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব।দিনব্যাপী বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা-পুলির মেলা, মেহেদি কর্নার, চটপটি- ফুসকার সমাহার ছিল বসন্ত বরণের অন্যতম আকর্ষণ। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে বসন্ত উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এ.এইচ.এম ফারুক, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিনগণ, পরিক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানগণ, শ...