শুক্রবার, মার্চ ৬

শিক্ষাঙ্গন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গত শনিবার অনুষ্ঠিত হলো "কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং" শীর্ষক সেমিনার। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের আয়োজনে এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৪৬তম আইসিপিসি এশিয়া চ্যাম্পিয়ন ও এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট কাজী মোহাম্মদ ইরশাদ।সেমিনারে সিএসইর শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের গুরুত্ব, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এর ভূমিকা এবং সফলতা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। কাজী মোহাম্মদ ইরশাদ তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে বলেন, " প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শুধুমাত্র সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় না, এটি যৌক্তিক চিন্তাভাবনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বৃদ্ধি করে, যা একাডেমিক এবং পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। "সেমিনারে প্রেসিডেন্সি ইউনিভার...
বিওটি চেয়ারম্যানের জন্মদিনে ইউআইটিএসে বিশেষায়িত কম্পিউটার ল্যাব উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিওটি চেয়ারম্যানের জন্মদিনে ইউআইটিএসে বিশেষায়িত কম্পিউটার ল্যাব উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর প্রতিষ্ঠাতা, বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮৩ তম শুভ জন্মদিন আজ বুধবার (১২ মার্চ ২০২৫ খ্রি.)। একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী এই গুণী ব্যক্তির জন্মদিন ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য বিশেষায়িত কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।এদিন সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী জায়েদ খান সাবিত ও সাইফ হাসান অমি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সাথে ফিতা কেটে ল্যাবটির শুভ উদ্বোধন করেন। ৫৪ টি AI সমৃদ্ধ (Core i7, 12th Generation) আধুনিক কম্পিউটার দিয়ে ল্যাবটি স্থ...
নাগেশ্বরীতে ফ্যাসিস্ট সহযোগী অধ্যক্ষ জালাল উদ্দিন গ্রেফতার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট সহযোগী অধ্যক্ষ জালাল উদ্দিন গ্রেফতার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আজ (১১ মার্চ) সকাল ১১টার দিকে কলেজ এলাকা থেকেতাকে গ্রেফতার করা হয়।স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে তার অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির ঘনিষ্ঠজন হওয়ায় এতদিন তিনি পদে বহাল ছিলেন। ৫ আগস্টের পর সারা দেশে ফ্যাসিস্ট অপসারণের মধ্যেও নাগেশ্বরী মহিলা কলেজ ছিল ব্যতিক্রম, যার মূল কারণ ছিল সভাপতির একচ্ছত্র আধিপত্য।অবশেষে আজ পুলিশের গ্রেফতারের পর এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত ফ্যাসিস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।...
বাংলাদেশে হার্ভার্ড HSIL হ্যাকাথন ২০২৫-এর প্রথম হাব ইউআইইউ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বাংলাদেশে হার্ভার্ড HSIL হ্যাকাথন ২০২৫-এর প্রথম হাব ইউআইইউ

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং আইসিটি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের (DEIED) সহায়তায়, প্রথমবারের মতো হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন হ্যাকাথন ২০২৫-এর আঞ্চলিক হাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। হার্ভার্ড HSIL কর্তৃকপক্ষের গত ০৪ মার্চ ২০২৫ তারিখে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ইউআইইউ বাংলাদেশে প্রথম এই স্বীকৃতি অর্জন করে। বিশ্বখ্যাত হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব (HSIL)-এর সহযোগিতায় আয়োজিত এই হ্যাকাথন বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই গ্লোবাল হ্যাকাথন বিশ্বের সেরা উদ্ভাবকদের একত্রিত করে...
ইউআইটিএসে নবাগত শিক্ষকদের নিয়ে ওবিই এবং ইটিএল বিষয়ক সেমিনার
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে নবাগত শিক্ষকদের নিয়ে ওবিই এবং ইটিএল বিষয়ক সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ৫ ও ৬ মার্চ, ২০২৫ তারিখে "আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) এবং এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (ইটিএল)" শীর্ষক দুই দিনব্যাপী একটি সফল সেমিনার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সেমিনারটি নতুন নিযুক্ত শিক্ষকদের তাদের শিক্ষণ পদ্ধতি উন্নত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদানের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছিল।ইংরেজি, আইন, ব্যবসায় শিক্ষা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ফার্মেসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিশজন শিক্ষক দুই দিনব্যাপী এই সেমিনারে অংশগ্রহণ করেন। ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড...
ইউআইইউ ‘ইনভেনশিয়াস ৪.১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ ‘ইনভেনশিয়াস ৪.১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: রোহান ‘ইনভেনশিয়াস ৪.১’ শীর্ষক জাতীয় প্রযুক্তি উৎসবে ইউজার ইন্টারফেস এন্ড ইউজার এক্সপেরিএন্স (UX/UI) ডিজাইন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-র গবেষণা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে এমআইএসটি ইনোভেশন ক্লাব (এমআইসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব গত ৮ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।ইনভেনশিয়াস ৪.১ জাতীয় প্রযুক্তি উৎসবে ৩৭টি বিশ্ববিদ্যালয় থেকে ৪৫০ জনের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী এই আয়োজন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে প্রযুক্তিগত উৎকর্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুরস্কার বিতরনী অনুষ্...
বই সংকটে ঢাকা আলিয়ার হল পাঠাগার
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বই সংকটে ঢাকা আলিয়ার হল পাঠাগার

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||বইকে ঘিরে পাঠাগার, তবে কমছে পাঠক। কারণ হিসেবে উঠে আসছে পাঠাগারে নেই গ্রন্থাগারিক, পাঠকের চাহিদা মতো বইয়েরও সংকট। ঠিক তেমনি পাঠাগারে ক্যাম্পাসের পৃষ্ঠপোষকতাও খুব কম। পাঠাগার হয়নি আধুনিকায়ন। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত পাঠাগারও থাকে বন্ধ।উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকা প্রতিষ্ঠার ৭৮ বছরেও হয়নি পাঠাগারের উন্নতি। পড়ার জন্য পাঠাগারে গিয়ে মিলছে না সুন্দর আসন, ময়লা ও ধুলো বালিতে ভরপুর পাঠাগার এবং বুকশেলফেও খুঁজে পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী বই। এমনকি নেই পর্যাপ্ত ইন্টারনেট ব্রাউজিং সুবিধাও। এমনই চিত্র সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার কেন্দ্রীয় পাঠাগারের।আরবী বিভাগের শিক্ষার্থী তাশফিকুল ইসলাম জানান, ‘লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম। আমাদের কোর্স প্ল্যানের অন্তর্গত অনেক বই-ই লাইব্রেরিতে নেই। আবার কোনো কো...
ঢাকা আলিয়ায় ছাত্রদলের ইফতার মাহফিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় ছাত্রদলের ইফতার মাহফিল

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকায় ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) মাদ্রাসা ক্যাম্পাস চত্বরে এই আয়োজন করা হয়।ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন ঢাকা আলিয়া মাদ্রাসার হলের সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের সাধারণ কর্মী, ছাত্রদলের নেতৃবৃন্দ, এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ ।মহাপবিত্র আল কুরআন পাঠের মাধ্যমে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের এবং জুলাই বিপ্লবে শহীদের জন্য দোয়া করা হয়। এছাড়াও বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য প্রার্থনা করা হয়।...
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেলকুচির রাজাপুর কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি বনি আমিন 

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন মোঃ মুনির আহম্মেদ।বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর-এর অনুমোদনে  কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়।উল্লেখ্য, সম্প্রতি কলেজের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন মৃত্যুবরণ করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নি বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে বনি আমিনকে সভাপতি ও  মোঃ মুনির আহম্মেদ বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করে কমিটি অনুমোদন দেওয়া হয়।...
বেলকুচিতে আগুনে প্রাথমিক বিদ্যালয়ের ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত!
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আগুনে প্রাথমিক বিদ্যালয়ের ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত!

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি  উপজেলার সদর  ইউনিয়নের ১৪৯নং মুলকান্দি বারপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘর-সহ সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার  (৫ মার্চ) সকাল ১১টার দিকে  বিদ্যালয় ঘরের ভিতর থেকে আগুনের ধোয়া বের হতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায় বিদ্যালয়ের টিনের ঘরের ভিতর আগুন লেগেছে। এ সময় স্থানীয় লোকজন পানি বালি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনলেও বিদ্যালয়ে থাকা টেবিল চেয়ার শিক্ষার্থীদের বসার বেঞ্চ ঘরসহ সব কিছু পুড়ে যায়। রমজানের ছুটিতে বিদ্যালয় সরকারীভাবে বন্ধ থাকায় শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন না।প্রধান শিক্ষক ঘটনাটি সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারকে জানায় বলে জানা যায়। প্রধান শিক্ষক মোছা: রেহানা খাতুন (ভারপ্রাপ্ত) বলেন, রমজানের ছুট...