ঢাকা আলিয়ার আবাসিক দুই হলের নতুন প্রভোস্ট মাসুম বিল্লাহ
|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার দুটি আবাসিক হল—আল্লামা কাশগরী রহ. ও মুফতি আমিমুল ইহসান হল—এর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাসুম বিল্লাহ। তিনি বর্তমানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।প্রভোস্ট হিসেবে নিয়োগ পাওয়া মাসুম বিল্লাহ নিজেই এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। ২০০৩ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল এবং ২০০৫ সালে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে ফাজিল স্নাতক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।আবাসিক জীবনেও তিনি ছিলেন সক্রিয় ও স্মরণীয় ছাত্র। তিনি আল্লামা কাশগরী হলের ১০৬ ও ১০৭ নম্বর কক্ষে আবাসিক ছিলেন এবং ২০০৮ স...










