ঢাকা আলিয়ার হলে চোর আটক, গার্ড-প্রশাসনের ঘুম ভাঙবে এবার!
|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার আবাসিক হল ‘আল্লামা কাশগরী রহঃ’ এ চুরির চেষ্টাকালে এক চোরকে হাতে-নাতে আটক করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে এগারোটার দিকে ওই চোর আবাসিক এই হলটিতে প্রবেশ করে সাইকেল চুরি করতে গেলে শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন। তার কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।শিক্ষার্থীরা জানান, গত পাঁচ মাসে হলে সাতটি সাইকেল চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত হল প্রশাসন কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ করেন।হলের এক শিক্ষার্থী বলেন, হলের গেটে নিরাপত্তার অবস্থা খুবই খারাপ। কেউ চাইলেই ভেতরে ঢুকে যেতে পারে। গার্ডরা ঠিকমতো ডিউটি করে না, কেউ যেনো দায় নিতে চায় না।আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবার চুরি হয়, আমরা শ...










