Friday, October 16

শিক্ষাঙ্গন

খুবিতে আন্তর্জাতিক সম্মেলনের প্রসিডিংস প্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুবিতে আন্তর্জাতিক সম্মেলনের প্রসিডিংস প্রকাশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত ২য় আন্তর্জাতিক সম্মেলনের গবেষণা পত্রগুলো দীর্ঘ রিভিউ প্রক্রিয়া শেষে অবশেষে প্রসিডিংস হিসেবে প্রকাশিত হয়েছে। মোট ২২টি গবেষণা প্রবন্ধের এই সংকলনে ৮টি পেপার এসেছে বিদেশি গবেষকদের কাছ থেকে, যা পুরো প্রকাশনাকে আরও সমৃদ্ধ করেছে।আজ রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁর কার্যালয়ে প্রসিডিংসের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, গবেষণাকে কেন্দ্র করে খুবির অগ্রযাত্রায় এটি একটি উল্লেখযোগ্য সংযোজন।সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ—প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ হারুন চৌধুর...
হৈমন্তী উৎসবে মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

হৈমন্তী উৎসবে মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য”-এর উদ্যোগে ‘হৈমন্তী উৎসব ১৪৩২’ আয়োজন করা হয়েছে। হেমন্তের মোলায়েম রোদ, পাতাঝরার সুর, খিচুড়ি-পিঠার মনভোলানো গন্ধ আর উচ্ছ্বাসভরা আড্ডাকে কেন্দ্র করে রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উৎসব আনুষ্ঠিত হয়।হৈমন্তী উৎসবকে কেন্দ্র করে বাহারি পিঠার স্টল, খিচুড়ি স্টল, লাইব্রেরি, ফটোস্ট্যাট, দোলনা-সহ বিভিন্ন ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন উৎসব আবহ তৈরি হয়।আয়োজকদের মতে, আয়োজনটি শুধু খাবার পরিবেশন নয়; বরং শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত মিলনমেলা। বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি-তামাশা, গল্পগুজব, খোলা আকাশের নিচে ঘোরা এবং একসাথে সময় কাটানোর মাধ্যমে সবার জন্য এক রঙিন, আনন্দঘন দিন উপহার দেয়াই মূল উদ্দেশ্য।শিক্ষার্থীরা জানান, শীতের পূর্বে হেমন্তে তারুণ্য'...
ভোলা-বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

|| ইবি প্রতিনিধি ||কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইবি শিক্ষার্থীরা।রবিবার (৩০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বরিশাল জেলাকে ভোলা জেলার সাথে যুক্ত করা ২২ লক্ষ ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। ভোলা জেলা বাংলাদেশের একটি ব-দ্বীপ এলাকা যেখানে ৫৬ লক্ষ কোটি টাকার গ্যাস মজুদ রয়েছে। এখান থেকে রাষ্ট্র নিচ্ছে কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে না। আমরা চিকিৎসা ক্ষেত্রে পিছিয়ে আছি। একটি রোগীকে যদি ভোলা থেকে রেফার্ড করা হয় বরিশালে, কিন্তু নদীতে ঝড়-তুফানের কারণে ওই স্থানে তাকে মৃত্যুর শয্যায় শয্যায়িত হতে হয়। একজন শিক্ষার্থীকে চাকরি পরিক্ষার জন্য রাজধানীতে সঠিক সময় উপস্থিত হতে পারছে না কারণ রাতে লঞ্চ পারাপার বন্ধ থাকে।তারা আরও বলেন, ভোলা ও বরিশাল জেলায় সেতু এখন ...
বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

|| মোঃ লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা ২০২৫ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। এদিন ইংরেজি পরীক্ষার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। একই দিনে দ্বিতীয় বিষয় বাংলা পরীক্ষাও অনুষ্ঠিত হয়।পরীক্ষায় উপজেলার ১৯টি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সুষ্ঠু পরিচালনার জন্য প্রধান হল সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শামীম হোসেন। সহকারী হল সচিব হিসেবে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মতিন, মোঃ সুজাইদ হোসেন, তসলিমা পারভীন ও জাকিয়া আফরিন।বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও প্রধান হল সচিব মোঃ শামীম হোসেন বলেন...
কাজ খুঁজে পেতে জানাটাও জরুরি: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মশালায় বক্তারা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কাজ খুঁজে পেতে জানাটাও জরুরি: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মশালায় বক্তারা

|| নিজস্ব প্রতিবেদক ||দেশে শিক্ষিত বেকারদের জন্য কাজের পর্যাপ্ত সুযোগ না থাকার পাশাপাশি এটিও সত্য যে, কাজের সুযোগের ক্ষেত্র সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে বহু তরুণ যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ খুঁজে পাচ্ছেন না। আর এরূপ পরিস্থিতিতে শিক্ষিত তরুণদের জন্য কাজের সুযোগ অনুসন্ধান ও সে সুযোগকে যথাযথভাবে ব্যবহারের লক্ষ্যে তাঁদেরকে কর্মোপযোগী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এর গুলশানস্থ মিলনায়তনে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের মূখ্য উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল কবির।কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক আবুল ক...
নিজ জেলা খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নিজ জেলা খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর ভিপি আবু সাদিক কায়েমের আগমনে জেলাবাসীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ নভেম্বর) খাগড়াছড়ি আরামবাগ বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্রকে এই সংবর্ধনা দেওয়া হয়।ভিপি কায়েম বলেন, পাহাড়ের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব গড়ে তুলবে। চাঁদাবাজি, নৈরাজ্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন—“অন্যায়ের সামনে নীরবতা নয়, নিজের অবস্থান থেকেই প্রতিবাদ গড়ে তুলতে হবে।”মাদ্রাসা জীবনের স্মৃতি স্মরণ করে তিনি জানান, এ মাদ্রাসাকে ঘিরে অতীতে ষড়যন্ত্র হলেও এখান থেকেই দেশের নেতৃত্ব সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরী। উপস্থিত ছিলেন ডাকসুর অমর একুশে হল এজিএস উবায়দুর র...
৩৫ বছরে পদার্পণে বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৩৫ বছরে পদার্পণে বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। ৩৪ বছর পূর্ণ করে বিশ্ববিদ্যালয়টি ৩৫ বছরে পদার্পণ করায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। প্রথম উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমানের নেতৃত্বে বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, নাগরিক সমাজ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।শোভাযাত্রা শেষে শান্তির প্রতীক পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে লিয়াকত আলী মি...
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে গতি আনতে জরুরি সমন্বয়ের তাগিদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে গতি আনতে জরুরি সমন্বয়ের তাগিদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুততর করতে মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। উপাচার্য অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন স্বাগত বক্তব্যে প্রকল্পের সার্বিক গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় সব দিকেই সহযোগিতা অপরিহার্য।সভায় রেজিস্ট্রার প্রকল্পের বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরিকল্পনা, অবকাঠামো নকশা ও অগ্রগতির চিত্র তুলে ধরার পর উপস্থিতদের জন্য প্রকল্পের ভিজ্যুয়াল কনসেপ্ট ভিডিও প্রদর্শন করা হয়। কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয় আইন, ডিপিপি ও নীতিমালার সারসংক্ষেপ তুলে ধরে প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে সবাইকে অবহিত করেন।মতবিনিময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা অভিযোগ করেন যে, অন্য ম...
ইবি সায়েন্স ক্লাবের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি সায়েন্স ক্লাবের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের নবীন সদস্যদের নিয়ে 'নবীনবরণ -২০২৫' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ নবীনবরণ সম্পন্ন হয়।এসময় ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুর ইসলাম, ক্লাবের প্রধান উপদেষ্টা ও ইবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান চৌধুরী, লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইনজামুল হক সজল, ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিকুল ইসলামসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল। এসময় প্রায় তিনশতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয়া ...
ভিশনএক্স ২০২৫ এর চ্যাম্পিয়ন টিম স্টিচ এআই কে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভিশনএক্স ২০২৫ এর চ্যাম্পিয়ন টিম স্টিচ এআই কে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন

উদ্ভাবনী শিক্ষায় ভবিষ্যত নেতৃত্ব তৈরি করছে লিডিং ইউনিভার্সিটি --উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজনেস আইডিয়া ট্র্যাকে ভিশনএক্স ২০২৫ এআই-চালিত জাতীয় উদ্ভাবনী চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন টিম স্টিচ এআই-এর অসাধারণ কৃতিত্বকে অভিনন্দন জানিয়ে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪০তম ব‍্যাচের শিক্ষার্থী সাবরিনা ইসলামকে তার অসাধারণ কৃতিত্বের জন‍্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, আমরা আজ গর্বিত, তার প্রতিভা, নিষ্ঠা এবং উদ্ভাবনী চেতনার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ জাতীয় স্বীকৃতি অর্জনের জন্য। তিনি আরো বলেন, এধরনের স্বীকৃতি বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত উদ্ভাবনের ভবিষ্যৎ গঠনে আমাদের শিক্ষার্থীদের মেধ...