বুধবার, মার্চ ৪

শিক্ষাঙ্গন

বেরোবিতে নতুন গেস্টহাউজ উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবিতে নতুন গেস্টহাউজ উদ্বোধন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের অভ্যন্তরে গেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে ক্যাম্পাসের আবাসিক ভবনের দুটি ফ্লোরে গেস্ট হাউজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।এর আগে রংপুর শহরের ইসলামবাগে ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের কাজে আগত অতিথিদের জন্য গেস্ট হাউজের ব্যবস্থা করা ছিল। ভাড়া বাসা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গেস্ট হাউজ স্থাপন করার ফলে যাতায়াতের ভোগান্তি লাঘব হবে এবং পরিচালনার খরচও কমে আসবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও ঢাকায় মোট দুটি গেস্ট হাউজ আছে।...
ডাকসু নির্বাচন: ভোটার তালিকা হালনাগাদে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি সম্পন্নের নির্দেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসু নির্বাচন: ভোটার তালিকা হালনাগাদে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি সম্পন্নের নির্দেশ

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেনি, তাদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আইডি কার্ড হালনাগাদ করার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন জানিয়েছে, অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। ফলে তারা নির্বাচনে ভোট প্রদান কিংবা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন।মঙ্গলবার (৮ জুলাই) ঢাবি জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরসগুলোকে এরইমধ্যে লিখ...
দেশকে নতুনভাবে গড়তে তরুণদের ঐক্য ধরে রাখতে হবে : খুবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দেশকে নতুনভাবে গড়তে তরুণদের ঐক্য ধরে রাখতে হবে : খুবি উপাচার্য

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ০৩ জুলাই (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে উপস্থাপিত হয়। পরে তদন্ত প্রতিবেদনের ওপর জাতিসংঘের হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি বাক স্বাধীনতা। গত ১৭ বছরে কখনও নিজের মতামত, আবেগ, অনুভূতির কথা আমরা প্রকাশ করতে পারিনি। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে আমরা প্রিয় মাতৃভূমিকে নতুনভাবে পেয়েছি। এজন্য জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করি।তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম জানে কীভাবে অত্যাচার, অন্যায়কে প্রতিরোধ করতে হয়। কীভাবে রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলতে হ...
আইআইআইটি-বিআইআইটি সামার স্কুল সম্পন্ন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আইআইআইটি-বিআইআইটি সামার স্কুল সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||গাজীপুরের সালনা পর্যটন রিসোর্ট ও পিকনিক স্পটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইটি)-এর যৌথ উদ্যোগে “আইআইআইটি-বিআইআইটি সামার স্কুল ২০২৫” সম্প্রতি অনুষ্ঠিত হয়। এবারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রোগ্রামের মূল প্রতিপাদ্য ছিল: “বুদ্ধিবৃত্তি, ওহি এবং মূল্যবোধের আন্তঃসংলাপ”।সামার স্কুলে অংশগ্রহণকারীরা বিশ্ববিখ্যাত শিক্ষকদের থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: শিল্পবিপ্লব ও জ্ঞান সমন্বয়; ওহি বনাম প্রকৌশল ও প্রযুক্তি; পাশ্চাত্য ও ইসলামি দৃষ্টিকোণ থেকে তুলনামূলক শিক্ষাচিন্তা; সৃজনশীল শিক্ষার জন্য মাইন্ড ম্যাপিং; কুরআন ও সুন্নাহ ভিত্তিক ‘মাকাসিদ আল-শারিআ’হ’ ও ফিকহ; উপনিবেশবাদ থেকে সভ্যতার সংঘাত: উম্মাহর জন্য এর তাৎপর্য; ইসলামি দৃষ্টিকোণ থে...
নেপালের জলবায়ু ক্যাম্পে ঢাকা আলিয়ার শিক্ষার্থী মাহিম
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ

নেপালের জলবায়ু ক্যাম্পে ঢাকা আলিয়ার শিক্ষার্থী মাহিম

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||নেপালের কাঠমাণ্ডু ও সিন্দুপালচওক জেলার গ্রামীণ এলাকায় আগামী ৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দক্ষ, সচেতন ও নেতৃত্বদানকারী তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক ক্যাম্প চলবে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত।৬০ জন আন্তর্জাতিক ও স্থানীয় তরুণ-তরুণী এই ক্যাম্পে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা এবং ভুটান থেকে প্রতিনিধিত্ব থাকবে। বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন মাহতাব উদ্দিন মাহিম।মাহিম উপমহাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বকশীবাজার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ফাজিল স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ।আন্তর্জাতিক ক্যাম্পটি আয়োজন করছে Mission Green Bangladesh এবং Youth for Climate Action Nepal (YCA Nepal)—একটি সুপরিচিত নেপালি যুব সংগঠন, যারা দক্ষ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| ঢাবি প্রতিনিধি ||বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে আজ পহেলা জুলাই ২০২৫ (মঙ্গলবার) ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।এ উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ১ জুলাই সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সকাল ১০.৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আল...
সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে বিরত রাখে রোভার স্কাউট : ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে বিরত রাখে রোভার স্কাউট : ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে বিরত রাখতে এবং রাষ্ট্রের সুনাগরিক ও মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে রোভার স্কাউট অগ্রণী ভূামকা পালন করছে। তিনি বলেন, রোভার স্কাউট একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার মূল উদ্দেশ্যেই হলো সেবা।সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ঢাকা জেলার মাদরাসাসমূহে রোভার স্কাউট দল গঠন করার প্রয়োজনীয়তা” শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার উপস্থিত অধ্যক্ষগণের প্রতি তরুণ প্রজন্মের জীবনবোধ, দায়িত্ববোধ, লিডারশীপ ও ব্যক্তিমূল্যবোধ বাড়াতে প্রতিটি মাদরাসায় একটি করে রোভার স্কাউট ইউনিট গঠন করার আহ্বান জ...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো অন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং পাথওয়ে শীর্ষক সেমিনার। আজ সোমবার (৩০ জুন) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং ক্লাব। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মুখ্য উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবমুখী সমস্যার সমাধানে তাদেরকে উদ্বুদ্ধ করা। প্রতিযোগীদের সামনে আটটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য উপস্থাপন করা হয়।প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী এবং সেমিনার। উক্ত অনুষ্ঠানে প্রধান অত...
আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতার বিশ্ব আসরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনন্য অর্জন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতার বিশ্ব আসরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনন্য অর্জন

|| নিজস্ব প্রতিবেদক ||নেদারল্যান্ডের হেগ শহরে আয়োজিত আইসিসি মুট কোর্ট কম্পিটিশন (ICCMCC)-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ আইবিএ স্পিরিট অফ দ্য কম্পিটিশন পুরস্কার অর্জন করেছে।গেল ১১ জুন থেকে ১৮ জুন ২০২৫ অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার সদস্য বিশিষ্ট মুট কোর্ট টিমে ছিলেন সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান সোহাগ, সোনালী রাজবংশী এবং দীপাণ্বিতা চাকমা। তাঁদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক সাল সাবিল চৌধুরী এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রাফি ইবনে মাসুদ।এই প্রতিযোগিতায়, বিশ্বের ৪৫ টি দেশ থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইন শিক্ষার্থীদের ৮৮ টি দল আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সদর দপ্তরে উক্ত আদালতের আদলে গঠিত কোর্ট রুমে তর্ক-বিতর্কে অংশগ্রহণ করে। প্রত...
টিএসসি প্রাঙ্গণে ফ্রি Wi-Fi সেবা চালু করলো ইসলামী ছাত্র আন্দোলন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

টিএসসি প্রাঙ্গণে ফ্রি Wi-Fi সেবা চালু করলো ইসলামী ছাত্র আন্দোলন

|| নিজস্ব প্রতিনিধি ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা-এর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পাঠচর্চা, তথ্য অনুসন্ধান এবং একাডেমিক কাজে সহায়তা প্রদানের উদ্দেশ্যে টিএসসি প্রাঙ্গণে, বিশেষ করে পায়রা চত্বর সংলগ্ন এলাকায়, একটি বৃহৎ পরিসরের Wi-Fi ভিত্তিক ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে।আজ রবিবার (২৯ জুন) এই সংযোগ উদ্বোধনের সময় ছাত্র সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, এই ইন্টারনেট সংযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ই-পাঠ্যসামগ্রী সংগ্রহ, গবেষণামূলক তথ্য অনুসন্ধান এবং অনলাইন শিক্ষা সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন।তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে একটি জ্ঞাননির্ভর ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয...