মঙ্গলবার, মার্চ ৩

শিক্ষাঙ্গন

নাগেশ্বরীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন থেকে বাদ দেওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে স্বারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিশুবিতান নাগেশ্বরীর অধ্যক্ষ জহুরুল হক মিঠুর নেতৃত্বে ২৯ জুলাই নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা গেটের সামনে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের হাতে স্বারকলিপি প্রদান করা হয়।‎ এসময় পুনরায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবি করেন বক্তারা। বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন ঐক্য‎পরিষদের উপদেষ্ঠা আমজাদ হোসেন, নিউপ্রতিশ্রুতী স্কুলের শিক্ষক ওবাইদুল হক, ডা. আব্দুস সামাদ শিশুবিতানের শিক্ষক রেজাউল করিমসহ বিভিন্ন কিন্ডারগার্টেন...
ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফুলবাড়ী বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)’ স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মেধা বৃত্তি প্রাপ্ত ফুলবাড়ী উপজেলার ৩৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জে...
আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম ইউআইইউ মার্স রোভার
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম ইউআইইউ মার্স রোভার

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মার্স রোভার টিম” তুরস্কের স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেইটি) দ্বারা আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ -এ বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম স্থান অর্জন করেছে। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ২৩ - ২৭ জুলাই ২০২৫ তারিখে তুরস্কে অনুষ্ঠিত হয়।বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি, ইউআইইউ এর মার্স রোভার টিম এবার আরও কতগুলো পুরষ্কারে ভূষিত হয়েছে যার মধ্যে রয়েছে সেরা স্বনির্ভর, ড্রাইভিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দল এবং সেরা বিজ্ঞান দল। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এ অর্জন ইউআইইউ শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় সংকল্প এবং প্রকৌশলগত উৎকর্ষতায় দক্ষতা প্রদর্শন করে। ইউআইইউ মার্স রোভার টিমের অটোনোমাস নেভিগেশন, বৈজ্ঞানিক গবেষণা ক্ষমতা এবং শ...
আউটকাম বেজড এডুকেশন বাস্তবায়ন ও অ্যাক্রিডিটেশন প্রস্তুতির জন্য IonCUDOS সফটওয়্যার প্রশিক্ষণ এবং IonIdea এর সাথে ইউআইটিএসের চুক্তি স্বাক্ষর
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আউটকাম বেজড এডুকেশন বাস্তবায়ন ও অ্যাক্রিডিটেশন প্রস্তুতির জন্য IonCUDOS সফটওয়্যার প্রশিক্ষণ এবং IonIdea এর সাথে ইউআইটিএসের চুক্তি স্বাক্ষর

|| নিজস্ব প্রতিবেদক ||তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)” ২৩ জুলাই, ২০২৫ খ্রি., রোজ বুধবার দুপুর ২ টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আউটকাম বেজড এডুকেশন (OBE) বাস্তবায়ন এবং অ্যাক্রিডিটেশন প্রস্তুতির লক্ষ্যে IonIdea এর উন্নত সফটওয়্যার IonCUDOS এর উপর একটি অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে।বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (BAC) এবং IEB এর অ্যাক্রিডিটেশন বোর্ড (BAETE) এর মানদন্ডের সাথে সঙ্গতিপূর্ণ OBE বাস্তবায়নকে শক্তিশালী করার জন্য ইউআইটিএস এর কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে এ অধিবেশনের আয়োজন করা হয়।অধিবেশন পরিচালনা করার জন্য ভারতের IonIdea থেকে মোহাম্মদ আব্দুল কলিম, হেড অব সেলস (ইন্টারন্যাশনাল) এবং বিনয় হাভালাদ, টিম লিড, সফটওয়্যার প্রোডাক্ট ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। কলিম স্বাগত বক্তব্য রাখেন এবং IonCUDOS সফটওয়্যারের এক...
উপ-পরিদর্শক শরীফ মুহাম্মদ ইউনুছের পদত্যাগে মাদ্রাসা বোর্ডে শূন্যপদ সৃষ্টি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

উপ-পরিদর্শক শরীফ মুহাম্মদ ইউনুছের পদত্যাগে মাদ্রাসা বোর্ডে শূন্যপদ সৃষ্টি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক-২ (ডেপুটি ইন্সপেক্টর) শরীফ মুহাম্মদ ইউনুছ ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের কর্তৃপক্ষ বরাবর পদত্যাগপত্র দাখিল করেন।বোর্ডের একটি সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে তার নিজস্ব কোনো মন্তব্য পাওয়া যায়নি।উপ-পরিদর্শক শরীফ মুহাম্মদ ইউনুছের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।পদত্যাগ প্রসঙ্গে মাদ্রাসা বোর্ডের এক কর্মকর্তা বলেন, তিনি বেশ কিছুদিন ধরেই মাদ্রাসা পরিদর্শনে ছিলেন পরবর্তীতে অসুস্থতা বোধ করেন। এখন পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেই পড়ছে।জানা গেছে, বর্তমানে তার পদ শূন্য থাকা...
বেরোবি ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের নতুন নামকরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের নতুন নামকরণ

|| বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের নাম পরিবর্তন করে ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’ নতুন নামকরণ করা হয়েছে।সোমবার (২৮ জুলাই ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১১৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সিন্ডিকেটের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।...
অবশেষে কুয়েটে ক্লাস শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

অবশেষে কুয়েটে ক্লাস শুরু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) |অবশেষে পাঁচ মাস ১০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।এর আগে সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে।জানা গেছে, গত দুই দিন ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অ...
ডাকসুর তফসিল ঘোষণা; ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসুর তফসিল ঘোষণা; ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

|| ঢাবি প্রতিনিধি||অবশেষে বহু জল্পনা-কল্পনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে ডাকসু নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেটি প্রতি বছর অন্তর হওয়ার কথা থাকলেও এবার ৬ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় ডাকসুর রিটার্নিং কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুলাই (বুধবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
একটি ভুলেই নিভে গেলো এইচএসসি পরীক্ষার্থীর জীবন!
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

একটি ভুলেই নিভে গেলো এইচএসসি পরীক্ষার্থীর জীবন!

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে ফেলেছিলেন তনু চন্দ্র দাস (১৮) নামে এক কলেজ ছাত্রী। সেই নিজের ভুলের হতাশায় মানসিক চাপে পড়ে কিটনাশক পানে আত্মহত্যা করে জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ওই ছাত্রীর পরিবার।সোমবার (২৮ জুলাই) রাতে তনু চন্দ্র দাস নিজ ঘরে বসে কিটনাশক পান করেন। স্বজনরা প্রথমে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তনু চন্দ্র দাস ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শায়েস্তাকান্দি গ্রামের শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রানী দাসের একমাত্র কন্যা। তিনি তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন এবং চলমান এই...
স্কুলের ছাদ থেকে লাফ; ৮ দিন পর চলে গেল সাথী আক্তার আলো
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্কুলের ছাদ থেকে লাফ; ৮ দিন পর চলে গেল সাথী আক্তার আলো

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জ উলফাতুনননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাথী আক্তার আলো (১৩) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। আত্মহত্যার চেষ্টার আট দিন পর মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।আলোর দুলাভাই ওয়াসিম মিয়া সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২১ জুলাই (সোমবার) দুপুরে বিদ্যালয়ের ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সাথী। প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার নিটোরে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।সাথী আক্তার আলো বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকার বাসিন্দা বাবু মিয়ার কন্যা। সহপাঠীদের ভাষ্যমতে, তিনি একজন মেধাবী ও চঞ্চল ছাত্রী ছি...