বৃহস্পতিবার, এপ্রিল ২৩

শিক্ষাঙ্গন

শরৎকে বরণ করে নিতে ইবিতে ‘শরৎ সম্ভাষণ’
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

শরৎকে বরণ করে নিতে ইবিতে ‘শরৎ সম্ভাষণ’

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||শরৎকে বরণ করে নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শরৎ সম্ভাষণের আয়োজন করেছে পরিবেশবান্ধব সামাজিক সংগঠন ‘অভয়ারণ্য’। ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই আয়োজনে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিনোদন বায়োস্কোপ দেখতে ক্যাম্পাসের ডায়না চত্বরে ভিড় জমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।সরেজমিন ঘুরে দেখা যায়, অনুষ্ঠানস্থল সাজানো হয় প্লাস্টিক ও বর্জ্য থেকে তৈরি রঙিন সজ্জা দিয়ে। ঝুলানো হয়েছিল কাগজের মেঘ, পাখি আর শরৎ ঘন ডেকোরেশন। দর্শনার্থীদের জন্য প্রদর্শিত করা হয় ঐতিহ্যবাহী মাটির শিল্পপণ্য। এছাড়া খাঁচা সাজানো হলেও ভেতরে কোনো পাখি রাখা হয়নি—যেন উন্মুক্ত আকাশে স্বাধীনতার প্রতীক ফুটে ওঠে। সবকিছুর মধ্যেই ছিল শরৎকে বরণ আর পরিবেশবান্ধব সংস্কৃতি প্রচারের বার্তা। শুধু সাজসজ্জা নয়, এবারের মূল আকর্ষণ ছিল পুরোনো দিনের বিনোদন বায়োস্কোপ। দর্শনার্থীদের...
ইবির লালন শাহ হলে শতাধিক সুপারির চারা রোপণ
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির লালন শাহ হলে শতাধিক সুপারির চারা রোপণ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের উদ্যোগে শতাধিক সুপারির চারা রোপণ করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হলের দক্ষিণ-পূর্ব পাশে এসব চারা রোপণ করা হয়। এসময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান, শাখা কর্মকর্তা খেজের আলী, সাধারণ কর্মচারী ফকির আলী, শামীম হোসেন, আব্দুল্লাহ মিঠু ও মালি বকুল হোসেনসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বলেন, পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গাছ। আমাদের ইকোসিস্টেমে ভারসাম্য বজায় রাখতে গাছের ভূমিকা অপরিসীম। এখন গাছ লাগানোর উপর্যুক্ত সময়। যার ফলে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা আজ একশো সুপারির চারা রোপণ করেছি। এসময় তিনি সকলকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ জানান।...
ইউআইইউ শিক্ষার্থীদের মাইক্রোসফ্ট’র বাংলাদেশ অফিস পরিদর্শন
বিজ্ঞান ও প্রযুক্তি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ শিক্ষার্থীদের মাইক্রোসফ্ট’র বাংলাদেশ অফিস পরিদর্শন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অ্যাপ ফোরাম’র উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স’র (ডিসিসিএসএ) সহযোগীতায় শিক্ষার্থীদের একটি দল মাইক্রোসফ্ট’র বাংলাদেশ অফিস গতকাল পরিদর্শন করে।একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতা ও সংযোগ স্থাপন এবং ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের অভিহিত করার জন্য জন্য এই ইন্ডাস্টি সফরের আয়োজন করা হয়। ইউআইইউ সিএসই বিভাগ, ডেটা সায়েন্স বিভাগ, BASIS স্টুডেন্টস ফোরাম ইউআইইউ চ্যাপ্টার এবং ইউআইইউ অ্যাডভান্সড আন্ডারওয়াটার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (UIU AURA) ক্রু’র থেকে মোট ২৩ জন শিক্ষার্থীর একটি দল পরিদর্শন করে।পরিদর্শনের সময় ব্যবসা এবং চাকরির উপর AI -এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করেন মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল, ভুটানের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি ডিরেক্টর মো: ইউসুফ ফারুক। এছাড়াও তিন...
বেরোবিতে উদ্বোধন হলো ৭টি দ্বিতল বাস
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে উদ্বোধন হলো ৭টি দ্বিতল বাস

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৭টি দ্বিতল বাসের উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হওয়া নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে বেরোবি উপাচার্য বলেন, ৭টি বাস যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা দূর হবে। ইউজিসি থেকে একসাথে ৭টি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রা...
কমনওয়েলথ ছাত্র সংসদের ভিপি বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রিফাদ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কমনওয়েলথ ছাত্র সংসদের ভিপি বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রিফাদ

|| নিজস্ব প্রতিবেদক ||কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএসএ)-এর ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ রিফাদ মাহমুদ। ভোটে ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়ী হয়েছেন তিনি। বাংলাদেশের জন্য গর্ব বয়ে আনা রিফাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।গত ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নির্বাচনে ১০টি নেতৃত্বস্থানীয় পদে ভোটগ্রহণ হয়। যেখানে প্রতিটি দেশের একজন প্রতিনিধি ভোট দেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের প্রায় ১৪০ কোটি শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার দায়িত্ব এখন রিফাদের কাঁধে। এই জয় কেবল রিফাদ নয়; বাংলাদেশের তরুণ সমাজের অনন্য অ...
হলে ও সাংবাদিক সংগঠনে থাকতে পারবেন না ইবি শিক্ষার্থী আবরার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হলে ও সাংবাদিক সংগঠনে থাকতে পারবেন না ইবি শিক্ষার্থী আবরার

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আল আবরারের বিরুদ্ধে শাহ আজিজুর রহমান হলে সিট বরাদ্দ না দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোন সাংবাদিক ফোরামে থাকতে পারবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গত ২৮ আগস্ট অনুষ্ঠিত ২৭০তম (সাধারণ) সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।অফিস আদেশ সূত্রে, গত ২৯ মে দিবাগত রাতে শাহ আজিজুর রহমান হলে সংঘটিত ঘটনার কারণ উদঘাটন ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে সুপারিশ প্রদানের বিষয়ে উপাচার্য কর্তৃক গঠিত কমিটির সুপারিশ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত ২৭০তম সিন্ডিকেট সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৫ এর অনুমোদন অনুযায়ী কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্না...
ইবিতে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে দুইজনকে এক বছর এবং বাকি তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানা যায়। গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৭০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।এক বছরের জন্য বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী হলেন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহরিয়ার নাজিম ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান সায়েম। অন্যদিকে ছয় মাসের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আব্দুল মান্নান লুমান, সৈয়দ সাজিদ হোসেন ও তাকবির হাসান হৃদয়।জানা যায়, গত ২২ জানুয়ারি রাতে ইসল...
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: দুই মাস পর সিআইডিতে মামলা হস্তান্তর
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: দুই মাস পর সিআইডিতে মামলা হস্তান্তর

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||লাশ উদ্ধারের প্রায় দুই মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। এর পরদিন ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় হত্যা মামলা দায়ের করে সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান। এর প্রেক্ষিতে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার প্রস্তুতি চলে। তবে থানা সূত্র ...
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা দিতে আসা প্রার্থীদের বিক্ষোভ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা দিতে আসা প্রার্থীদের বিক্ষোভ

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ পরীক্ষা হঠাৎ স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন জেলা থেকে আসা নিয়োগপ্রার্থীরা। পূর্ব ঘোষণা না পাওয়ায় রাজধানীতে এসে পরীক্ষায় বসতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মূল ফটকের সামনে নিয়োগপ্রার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।এর আগে, গত বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত বিভিন্ন চিঠি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতার কারণে আপাতত এই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা...
চারদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর ভাই, সন্ধান চায় পরিবার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চারদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর ভাই, সন্ধান চায় পরিবার

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||চারদিন ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী হাসিব বিল্লাহ’র বড় ভাই সাইফুজ্জামান কাউসার (৩০)। গত ৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাড়ি থেকে বের হওয়ার পর আর সন্ধান মেলেনি। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ এলাকায়। কাউসার এ কে এম সিদ্দিক এর ছেলে।এ ঘটনায় ১০ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরিভূক্তির আবেদন করেছে নিখোঁজের স্ত্রী শিমু। থানার জিডি নং: ৫৪০, ট্র্যাকিং নং: U3BKRU.। এছাড়াও তার কোনো সন্ধান পেলে 01768669291, 01571045597 নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে তার পরিবার।জিডিতে উল্লেখ রয়েছে, সাইফুজ্জামানের শারিরিক গঠন শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ হওয়ার আগে হাফহাতা টিশার্ট ও প্যান্ট পরনে ছিল। নিখোঁজের সময় 01714652337 ও 01974752337 নম্বর সাথে ছিল।নিখোঁজের ভাই হাসিব বিল্লাহ জানান,...