মঙ্গলবার, মার্চ ৩

শিক্ষাঙ্গন

ফাজিল (স্নাতক) পাস পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল, সুযোগ ১০ সেপ্টেম্বর পর্যন্ত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ফাজিল (স্নাতক) পাস পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল, সুযোগ ১০ সেপ্টেম্বর পর্যন্ত

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসার ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও চূড়ান্ত বর্ষ পরীক্ষা-২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ফরম পূরণের পদ্ধতিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে।...
সামাজিক সচেতনতায় ইবিতে মঞ্চস্থ নাটক ‘অর্থহীন’
বিনোদন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সামাজিক সচেতনতায় ইবিতে মঞ্চস্থ নাটক ‘অর্থহীন’

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অর্থহীন’ নাটক মঞ্চস্থ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলা মঞ্চে বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে এটি পরিবেশিত হয়। নাটকে সমাজের সচেতন নাগরিকরা বাস্তবে কতটা অসচেতন, কোন একটি ইস্যু আলোচনায় আসার পর সেটি সমাধান না করে আরেকটি ইস্যু দিয়ে ধামাচাপা দেওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অসচেতনতা ইত্যাদি প্রবণতার বিরুদ্ধে সমাজের সবার সচেতনতার বিষয়টি তুলে ধরা হয়েছে।সংগঠনটির সভাপতি সাইফুন্নাহার লাকির রচনা ও সাধারণ সম্পাদক নাইমুল ফারাবির নির্দেশনায় নাটকে কুশীলব ছিলেন আর্য পাল, সোহরাব হোসেন, মিথিলা ফারজানা, শিমলা মন্ডল, বন্যা, প্রমি, তমাল, হাসিব, তানমিন, প্রনয় ও আশেক।থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকি বলেন, বিশ্ববিদ্যালয় থিয়েটার সবসময় মঞ্চকে সমাজ-সংলাপের এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উপস্থ...
শ্রমিক হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শ্রমিক হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি করে এক শ্রমিককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ’, ‘চাইলাম ভাত খাইলাম বুলেট’, ‘চাইলাম ন্যায্য অধিকার খাইলাম গুলি’, ‘হাবীব হত্যার বিচার চাই’, ‘শ্রমিকের জীবনের দায় কে নিবে?’, ‘আমার ভাইয়ের বুকে গুলি কেন? ইন্টেরিম জবাব চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ইন্টেরিম সরকারের কাছে আমাদের আশা ছিলো না যে, শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে মানুষ হত্যা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর আমাদের নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু তারা আমাদের উপর গুলি করে। আমরা বিগত ১৫ বছরে স্বৈরাচার হাসিনার শ...
ইবির দুই শিক্ষার্থী গুমের সাড়ে ১৩ বছর পার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির দুই শিক্ষার্থী গুমের সাড়ে ১৩ বছর পার

তথ্য অনুসন্ধানে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি পুনর্গঠন|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই শিক্ষার্থী গুমের ঘটনার সাড়ে ১৩ বছর পেরোলেও তাদের সন্ধান মেলেনি। গত শনিবার দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে প্রশাসন ভবনের সামনে গুম হওয়া ওয়ালিউল্লাহ ও আল-মুকাদ্দাসকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করে শাখা ছাত্রশিবির। পরে এবিষয়ে তথ্য অনুসন্ধানে পূর্বের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।৬ সদস্যের পুনর্গঠিত কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোয়াজ্জেম হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— দাওয়াহ অ্য...
চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের সন্ত্রাসী হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের উপর গুপ্ত সংগঠনের হামলা দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম এবং সদস্য রাফিজ ও নুর উদ্দিন সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মিছিলে তারা ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘বাকৃবিতে হামলা কেন, ইন্টেরিম ...
চবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৬ টায় জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী ও ইয়াশিরুল কবির সৌরভসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় তারা চবি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের জন্য অন্তর্বর্তী সরকারকে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন।ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, চট্টগ্রামের প্রশাসন বিভিন্নভাবে রিফাইন্ড আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। এর ফলেই চবির শিক্ষার্থীদের উপর এই ন্যাক্যারজনক হামলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার রিফ...
জাকসুতে লড়ছেন নরসিংদীর সন্তান তুষার আহম্মেদ শাওন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জাকসুতে লড়ছেন নরসিংদীর সন্তান তুষার আহম্মেদ শাওন

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১ নং হল সংসদে সহ সাধারণ সম্পাদক (AGS) পদে লড়ছেন নরসিংদীর বেলাবর কৃতি সন্তান তুষার আহম্মেদ শাওন।তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। তিনি বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।আসন্ন জাকসু নির্বাচন ২০২৫ এ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের বিষয়ে তিনি জানান "সে নির্বাচিত হলে সকলের কাধে কাধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করবেন।"এ বিষয়ে তিনি বলেন, "আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নরসিংদীর সন্তান হয়ে নির্বাচন করছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করাই আমার লক্ষ্য। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা সাধারণ শিক্ষার্থীর কন্ঠস্বর হয়ে তাদের স্বপ...
লোহাগাড়ায় স্কুল সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় স্কুল সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী লীগ নেতাকে স্কুলের সভাপতি নির্বাচিত করায় ক্ষিপ্ত হয়ে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক সমাজ।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১ টার সময় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পদুয়া স্কুল রোডের মাথায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া।পদুয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক আহমদ (বাবু)। বিগত আওয়ামী সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছেন তিনি, অবিলম্বে সভাপতি এনামুল হককে অপসারণ করতে হবে, অন্যতায় স্কুলের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা। বক্তব্য শেষে মহাসড়ক প্রদক্ষিণ করে স্কুল গেইট পর্যন্ত অপসারণ ...
সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণীকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব বাবুল আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন ব্যাপারী, ভূরুঙ্গামারী উপজেলা জামাতের আমীর জনাব আনোয়ার হোসেনসহ অনেকে। এছাড়া সমাবেশে অসংখ্য অভিভাবকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।সমাবেশে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সুপার জনাব আব্দুল গফুর, এবতেদায়ী শিক্ষক জনাব আরিফুজ্জামান আশিক, সহকারী শিক্ষক জনাব আফরোজা খাতুন, জন...
ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বের নতুন নতুন প্রযুক্তিগুলো ব্যবহারের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন উন্নয়ন এবং শিক্ষার্থীদের একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিতে প্রসারের লক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) চারদিন-ব্যাপী “রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ” গতকাল ইউআইইউ ক্যাম্পাসে শেষ হয়েছে। চারদিনব্যপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির একযোগে শিক্ষার মানোন্নয়ন, গবেষনার পরিবেশ সৃষ্টি, উদ্ভাবনী মানসিকতা, কেরিয়ার এর বিভিন্ন দিক, শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবন সম্পর্কে বাস্তববাদী আলোচনা হয়।জ্ঞান বিনিময় ও শিল্প-কারখানা বা কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় গবেষণা-শীর্ষক এ অনুষ্ঠানে বিবিধ বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট ও ইউআইইউ এর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাবিদ, ২০ এরও বেশী ইন্ডাস্ট্রির খ্যাতনামা ব্যক্তিত্ত্ব এবং ৪০০ এর অধিক উৎসাহী বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের সমাবেশ ঘটেছিল যেখা...