লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মেধা বিকাশে গণিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ _দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিনিধি ||সিলেটের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর) আঞ্চলিক পর্বের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ড. সৈয়দ রাগীব আলী। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্...










