ইউআইটিএসে শরৎকালীন নবীনবরণ অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর শরৎকালীন সেমিস্টার ২০২৫-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও পিএইচপি ফ্যামিলির সদস্য নুভেদ মিজান ইকবাল।উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চা ও জ্ঞান আহরণের কেন্দ্র। তিনি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে জ্ঞান অর্জনে আগ্রহী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি উপস্থিত স...










