সোমবার, মার্চ ২

শিক্ষাঙ্গন

আশুলিয়াকে উচ্চশিক্ষা নগরীতে রূপান্তরের লক্ষ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আশুলিয়াকে উচ্চশিক্ষা নগরীতে রূপান্তরের লক্ষ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||আশুলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহযোগিতা বৃদ্ধির যৌথ উদ্যোগের অংশ হিসেবে, ‘আশুলিয়া বিশ্ববিদ্যালয় সভা’-এর এক যুগান্তকারী সভা ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবিরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য, উপ উপাচার্য এবং রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন। এই সভায় অংশগ্রহণকারীরা উচ্চ শিক্ষার যৌথ উন্নয়নের জন্য একটি জোট গঠনের লক্ষ্যে একত্রিত হয়েছিলেন।সভায় উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী, সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়...
গল্লামারী মৎস্য খামার খুবি’র অনুকূলে হস্তান্তর না হলে দুর্বার আন্দোলন
কৃষি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

গল্লামারী মৎস্য খামার খুবি’র অনুকূলে হস্তান্তর না হলে দুর্বার আন্দোলন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয় আজ গুরুতর সংকটে নিপতিত। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৯ ডিসিপ্লিনে প্রায় আট হাজার শিক্ষার্থী অধ্যয়ন করলেও পর্যাপ্ত জমির অভাবে আবাসন, গবেষণা ও খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত পরিবেশে শিক্ষা কার্যক্রম চালাতে পারছে না। এ অবস্থায় বৃহত্তর খুলনাবাসীর পক্ষ থেকে গল্লামারী মৎস্য খামার দ্রুত খুলনা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হস্তান্তরের দাবি উঠেছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে জমি সংকটে শিক্ষা ও গবেষণার পরিবেশ ব্যাহত হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই আর দেরি নয়, দ্রুততম সময়ে গল্লামারী মৎস্য খামার খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসতে হবে।বিবৃতিতে স্বাক্ষর করেছেন সভাপতি মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি সরদার আবু তাহের, কবি স...
ইবিতে ঊষার নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ঊষার নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ঝিনাইদহের কালীগঞ্জ কেন্দ্রিক পাবলিকিয়ান সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র (ঊষা) নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসির ১১৬ নং কক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ঊষা ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিট। এসময় সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের পুনর্মিলনীরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম ও ঊষার স্থায়ী উপদেষ্টা অমলেন্দু পাল সাধন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল ইসলাম ফিরোজ। ...
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ডিআইইউ চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের মূল প্রবন্ধ উপস্থাপন
আন্তর্জাতিক, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ডিআইইউ চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের মূল প্রবন্ধ উপস্থাপন

|| নিজস্ব প্রতিবেদক ||ইন্দোনেশিয়ার মেদানে ২৬-২৭ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত ‘দারিদ্র্য ক্ষমতায়নের জন্য সামগ্রিক সুযোগ’ (ICOHOPE 2025) সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্লিসের যুবরাজ এইচআরএইচ টিংকু সৈয়দ ফয়জুদ্দিন পুত্রা ইবনি টিংকু সৈয়দ সিরাজউদ্দিন জামালুল্লাইল। সম্মেলনে ২০টিরও বেশি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং উন্নয়ন নেতারা দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের উদ্ভাবনী পদ্ধতি নিয়ে আলোচনা করেন।"উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন: বাংলাদেশে নতুন সিস্টেম, সরঞ্জাম এবং মডেল অন্বেষণ" শীর্ষক মূল বক্তব্যে ডঃ মোঃ সবুর খান দারিদ্র্য চক্র ভাঙতে উদ্ভাবন, শিক্ষা এবং উদ্যোক্তার রূপান্তরমূলক ভূমিকার উপর জোর দেন। তিনি ক্ষুদ্রঋণ এবং ডিজিটাল স্থা...
ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||‘ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফর্মেশন’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। র‌্যালিতে পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। এরপর ব...
বেলকুচিতে দিশারী কোচিং সেন্টারে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে দিশারী কোচিং সেন্টারে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী শ্যামকিশোর স্কুল সংলগ্ন দিশারী কোচিং সেন্টারে শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পাশাপাশি প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারী কোচিং সেন্টারের পরিচালক আল-আমিন হোসেন। প্রধান অতিথি ছিলেন দিশারী ল্যাবরেটরি স্কুলের পরিচালক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শাকিব হাসান, ইমরান ও রুকু খাতুন। এছাড়া অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও পড়াশোনার প্রতি ...
ইবি শিক্ষার্থীদের জরিপ: শিক্ষক-শ্রেণিকক্ষ সংকট মেটাতে না পারাই উপাচার্যের প্রতি অনাস্থা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি শিক্ষার্থীদের জরিপ: শিক্ষক-শ্রেণিকক্ষ সংকট মেটাতে না পারাই উপাচার্যের প্রতি অনাস্থা

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তিতে তার কর্মকাণ্ড নিয়ে একটি মূল্যায়ন জরিপ করেছে শিক্ষার্থীরা। এতে উপাচার্যের প্রতি শিক্ষক-শিক্ষার্থীদের চরম অনাস্থার বিষয়টি উঠে এসেছে। ফলে, উপাচার্যের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। তবে বিভিন্ন বিভাগের শিক্ষক স্বল্পতা ও শ্রেণিকক্ষ সংকটই উপাচার্যের প্রতি অনাস্থার মূল কারণ বলে মনে করছেন জরিপ আয়োজক ও অনুষদীয় ডিনরা। তারা বলছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক নিয়োগ ও শ্রেণিকক্ষ সংকটের বিকল্প নেই। চলমান এ সংকটে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম। এদিকে শিক্ষার্থীদের মূল্যায়নকে সাধুবাদ জানিয়ে আরও বেশি শিক্ষার্থীবান্ধব কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য।জানা যায়, গণঅভ্যূত্থানের ...
স্বপ্ন থেকে বাস্তবে মাধবদীর মাসুম সালমানের ইরাকে উচ্চশিক্ষার সফলতা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্বপ্ন থেকে বাস্তবে মাধবদীর মাসুম সালমানের ইরাকে উচ্চশিক্ষার সফলতা

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||দীর্ঘ প্রতীক্ষার পর ইরাকের ফাল্লুজাহ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছেন নরসিংদীর মাধবদী উপজেলার বালাপুর গ্রামের ছেলে মাসুম সালমান। বর্তমানে নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করছেন তিনি। মাসুম সালমান দাখিল এবং আলিম পরীক্ষায় সে পূর্ণ ৫ জিপিএ অর্জন করেছে।আলোকিত দৈনিকের প্রতিনিধির সাথে আলাপচারিতায় উঠে আসে মাসুম সালমানের এই সাফল্যের গল্প।ছোটবেলা থেকেই বিদেশে বিশেষ করে আরব দেশে ইসলামিক বিষয়ে উচ্চশিক্ষা করার স্বপ্ন ছিল তার। আলিম পরীক্ষা দেওয়ার পর থেকেই সে সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আবেদন করে। কিন্তু প্রথম বারবার ব্যর্থতা তার পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে ড.শিহাব উদ্দিনয়ের পরামর্শে সে হাল ছাড়েনি বরং অনবরত চেষ্টা চালিয়ে গেছে।অবশেষে ইরাকের ফাল্লুজাহ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সায়েন্স অনুষদে আবেদন করেন এব...
পরিবারের স্বপ্ন, নিজের চেষ্টা; ইরাকে উচ্চশিক্ষায় পা রাখলেন আহসান উল্লাহ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পরিবারের স্বপ্ন, নিজের চেষ্টা; ইরাকে উচ্চশিক্ষায় পা রাখলেন আহসান উল্লাহ

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||ছাত্রজীবন মানেই সংগ্রাম, সাধনা আর স্বপ্নপূরণের নিরন্তর চেষ্টা। এমনই একজন মেধাবী ও মননশীল শিক্ষার্থী হলেন আহসান উল্লাহ, যিনি নরসিংদী জেলা থেকে উঠে এসে কেবল আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেই থেমে থাকেননি।সংগ্রামী এই তরুণ এবার জায়গা করে নিয়েছেন ইরাকের স্বনামধন্য আনবার বিশ্ববিদ্যালয়ে। উচ্চশিক্ষার নতুন দিগন্তে যাত্রা শুরু করেছেন তিনি।তিনি বর্তমানে নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষে অধ্যয়নরত। এর আগে ২০২৪ সালে একই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন।একটি সাধারণ পরিবারের অসাধারণ স্বপ্ন ছিল তার চোখে। আর সেই স্বপ্ন পূরণের পথ এতটা সহজ ছিল না। বহু সীমাবদ্ধতা, বাধার মাঝেও থেমে যাননি আহসান। পেছনে ছিল মায়ের দোয়া, শিক্ষকদের উৎসাহ আর নিজের অদম্য ইচ্ছাশক্তি।ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক আরবি ভাষা শিক্ষায় নিজেকে...
ফুলতলায় জাতীয় স্কুল-মাদ্রাসা কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলতলায় জাতীয় স্কুল-মাদ্রাসা কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় ডাবুর মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।সমাপনী দিনে ফুটবল প্রতিযোগিতায় ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ৬-১ গোলের ব্যবধানে শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন আজিবর মোল্যা। তাকে সহযোগিতা করেন কামরুল আজম বাবু ও পারভেজ আলম।অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মহাসিন বিশ্বাস, মাদ্রাসা সুপার আ. গফ্ফার, প...