সোমবার, মার্চ ২

শিক্ষাঙ্গন

কামিলে শীর্ষস্থান ঢাকা আলিয়ার, ফিকহ বিভাগে তিন শিক্ষার্থী পেল সিজিপিএ-৪
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কামিলে শীর্ষস্থান ঢাকা আলিয়ার, ফিকহ বিভাগে তিন শিক্ষার্থী পেল সিজিপিএ-৪

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা–২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সিজিপিএ-এর ভিত্তিতে সারাদেশে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা।এ সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগও রেখেছে অনন্য কৃতিত্বের ছাপ। বিভাগটির তিন মেধাবী শিক্ষার্থী — আব্দুল্লাহ তাহির, সৈয়দ ওবায়দুল্লাহ এবং মোঃ নাসির উদ্দিন সর্বোচ্চ সিজিপিএ ৪.০০ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।এই অসামান্য সাফল্য বিভাগটির একাডেমিক উৎকর্ষ, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিষ্ঠা ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত। আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ইসলামি মূল্যবোধ, নৈতিকতা, গবেষণামূলক চিন্তা ও প্রয়োগভিত্তিক জ্ঞানচর্চায় ...
ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা

২০% বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও চাকরি জাতীয়করণের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, চাকরি জাতীয়করণসহ ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছেন।সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কলেজ মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, “শিক্ষক সমাজ ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হয়েছি কর্মবিরতিতে যেতে।” তারা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সম্মিলি...
ইবিতে শিক্ষক নিয়োগে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, বোর্ড বাতিলের দাবি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে শিক্ষক নিয়োগে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, বোর্ড বাতিলের দাবি

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হওয়া প্রথম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সক্রিয় ছাত্রলীগ কর্মীর অংশগ্রহণের অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগ নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে ছাত্রদল নিয়োগ প্রক্রিয়াই বন্ধ করার দাবি জানিয়েছে।বৃহস্পতিবার অনুষ্ঠিত ফোকলোর স্টাডিজ বিভাগের প্রথম নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ রাকিবুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠলে ক্যাম্পাসে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। রাকিবুল নামের ওই চাকরি প্রার্থী চিহ্নিত ছাত্রলীগ কর্মী এবং ছাত্রলীগের অর্থ ও অস্ত্রের যোগানদাতা ছিলেন বলে অভিযোগ করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগ পুনর্বাসন এবং ফ্যাসিজম কায়েম করছে বলেও দাবি করেছেন তিনি। একইসঙ্গে এ বিতর্কিত ...
ইউআইইউতে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার ও এআই-ভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

ইউআইইউতে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার ও এআই-ভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে “ফরম আওয়্যার টু এমপাওয়ার” শীর্ষক একটি সেমিনার এবং ইউআইইউ পরিবারের জন্য এআই-ভিত্তিক প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথকেয়ার প্ল্যাটফর্ম “সুস্বাস্থ্য” -এর উদ্বোধন অনুষ্ঠান আজ ০৮ অক্টোবর ২০২৫ (বুধবার) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের পরিচালক এবং অনকোলজি ক্লাবের সভাপতি সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা: এম এ হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা: আলী নাফিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মুস্তাক ইবনে আইয়ুব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করে...
শহীদ আবরার ফাহাদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শহীদ আবরার ফাহাদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ভারতীয় আধিপত্যবাদ ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শাহাদাতবরণ করা আবরার ফাহাদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব আশরাফ উদ্দিন খান।দোয়া মাহফিল শেষে মসজিদের সামনে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ,  উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শহীদ আবরার আমাদের পরিবর্তিত ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল তারকা। আমাদের বয়স বাড়লেও আবরারের চেতনা আমাদের মধ্যে রয়েছে। নতুন প্রজন্মকে আরও বেশি করে আবরারকে জানতে হবে, আলোচনা করতে হবে। আবরারের স্পিরিটকে ধারণ করেই আমাদের...
দুই দফা দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
রাজনীতি, শিক্ষাঙ্গন, সারাদেশ

দুই দফা দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||সাজিদ আবদুল্লাহ’র খুনিদের দ্রুত গ্রেফতার এবং আওয়ামী ফ্যাসিস্টদের শিক্ষক নিয়োগ বোর্ড থেকে বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (০৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে প্রশাসন ভবনের করিডোরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা দাবি বাস্তবায়নে প্রশাসনকে ১০ দিনের আল্টিমেটাম দেন। এছাড়া যথাযথ পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা।এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, আনারুল ইসলাম ও আবু দাউদ সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, ‘সাজিদ হত্যার তিন মাস হতে চললেও প্রশাসন এখনও খুনিদের চিহ্নিত করতে পারেনি। আমরা জানতে চাই, কোন অশুভ শক্তির কারণে সাজিদের হত্যার বিচারে এত দেরি হচ্ছে? এছাড়া এই প্রশাসন...
ইউআইইউতে পুঁজিবাজারে এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে পুঁজিবাজারে এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং এআই ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের পুঁজিবাজার খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে দুই দিনব্যাপী “এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট প্রফেশনালস” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা গতকাল ইউআইইউ ইনোভেশন হাবে শেষ হয়েছে।এই কর্মশালাটি ক্যাপিটাল মার্কেট প্রফেশনালদের জন্য দেশের প্রথম রিয়েল-লাইফ এআই বিষয়ক প্রশিক্ষণ, যেখানে অংশ গ্রহণ করেছে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি’র ৩০ জন কর্মকর্তা। এর মূল লক্ষ্য ছিল ক্যাপিটাল মার্কেট প্রফেশনালদের আর্থিক কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেড পরিচালনা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো দৈনন্দিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা’র (এআই) বাস্তবসম্মত ব্যবহার ও দক্ষতা অর্জনে সহায়তা করা।...
হলি আইডিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

হলি আইডিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

|| মোঃ হাফিজুর রহমান || নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর উত্তর শাহজাহানপুরে অবস্থিত হলি আইডিয়াল স্কুল ও হলি প্রি-ক্যাডেট মাদ্রাসার আয়োজনে উদযাপিত হয় বিশ্ব শিক্ষক দিবস।ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর ৫ অক্টোবর এই দিনটিকে পালন করা হয়। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশের ৩০ মিলিয়ন শিক্ষক ও ৫০০টি সংগঠন শিক্ষকদের সম্মানার্থে এই দিবসটি উদযাপন করছে। এইদিন বিশ্বব্যাপী শিক্ষকদের নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিবসে এই দিনটি উদযাপন করা হলেও ৫ অক্টোবর মূলত ইউনেস্কো স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস।দিবসটি উপলক্ষে Education International প্রতিবছর একটি প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে-যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশায় অবদানকেও স্মরণ ক...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির MoU স্বাক্ষর: শিক্ষার্থী বিনিময় ও গবেষণায় নতুন দিগন্ত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির MoU স্বাক্ষর: শিক্ষার্থী বিনিময় ও গবেষণায় নতুন দিগন্ত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা এবং অস্ট্রেলিয়ার শীর্ষ QS-র‌্যাংকপ্রাপ্ত কার্টিন ইউনিভার্সিটির মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার কার্টিন ক্যাম্পাসে অনুষ্ঠিত এই চুক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।এই কৌশলগত চুক্তির আওতায় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং বহুমাত্রিক জ্ঞান বিনিময়ে উভয় বিশ্ববিদ্যালয় ঘনিষ্ঠভাবে কাজ করবে। বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা ও সামাজিক বিজ্ঞানের মতো ক্ষেত্রগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে কার্টিনের খ্যাতনামা Energy Engineering প্রোগ্রাম অন্যতম কেন্দ্রবিন্দু হবে। এ চুক্তির ফলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করা শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতি...
পূজার ছুটিতে বেড়াতে গিয়ে মেডিকেল শিক্ষার্থী নন্দিনীর মৃত্যু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পূজার ছুটিতে বেড়াতে গিয়ে মেডিকেল শিক্ষার্থী নন্দিনীর মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||পূজার ছুটিতে বেড়াতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের ১৩৩তম ব্যাচে সুযোগ পাওয়া মানিকগঞ্জের মেধাবী শিক্ষার্থী নন্দিনী (২০) হঠাৎ ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, পূজার ছুটিতে নন্দিনী তার কাকা ও কাকিমার সাথে কাকার শ্বশুরবাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়ায় পরিবারসহ বেড়াতে যান। সেখানে গতকাল শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে পেটের পীড়াজনিত ব্যথায় ডাক চিৎকার করলে স্বজনেরা প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।পরবর্তীতে সময়ের সাথে সাথে অবস্থার অবনতি ঘটলে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয় নন্দিনীকে। সেখানে রাত আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নন্দিনীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায়। তিনি অটোচালক অনিল চন্দ্র সরকারের বড় মেয়ে।...