প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আডা লাভলেস প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||১৪ অক্টোবর ২০২৫ — প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাব (পিইউপিসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আডা লাভলেস প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় দেড়শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের প্রোগ্রামিং দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি প্রদর্শন করে বিভিন্ন গানিতিক সমস্যা সমাধান করেন।আডা লাভলেস (১৮১৫–১৮৫২) ছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। তিনি বিখ্যাত ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা এবং অসাধারণ গণিতজ্ঞ চার্লস ব্যাবেজের সহযোগী ছিলেন। ব্যাবেজের তৈরি “অ্যানালিটিক্যাল ইঞ্জিন”–এর জন্য তিনি প্রথম অ্যালগরিদম লিখেছিলেন—যা ইতিহাসের প্রথম প্রোগ্রাম হিসেবে ধরা হয়। তিনি আজ থেকে দুইশত বছর পূর্বেই তিনি বুঝেছিলেন, ভবিষ্যতে যন্ত্র কেবল গণনা নয়, সঙ্গীত, শিল্...










