রবিবার, মার্চ ১

শিক্ষাঙ্গন

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে লিডিং ইউনিভার্সিটির শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে লিডিং ইউনিভার্সিটির শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেনলিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।ঐতিহাসিক এই দিবস উপলক্ষে এক বার্তায় তাঁরা জানান, বাংলাদেশের জাতীয় জীবনের এটি একটি অনন্য তাৎপর্যমণ্ডিত দিন।বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুণরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে।আধিপত্যবাদ, একনায়কতস্ত্র, একদলীয় শাসন, জনজীবনের বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।পরিশেষে তাঁরা ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি...
ডুমুরিয়ার মাগুরাঘোনায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ার মাগুরাঘোনায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর মাগুরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্দয়ভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শিক্ষার্থীর পিতা উত্তম কুমার দাস বাদী হয়ে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাগুরাঘোনা গ্রামের উত্তম কুমার দাসের মেয়ে ঐন্দৃলা দাস উর্মী, ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত বুধবার ক্লাসের ফাঁকে ঐন্দৃলা ও তার কয়েকজন সহপাঠী স্কুলের মাঠে খেলাধুলা করছিল। বিষয়টি জানার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম মৌখিকভাবে শাসন না করে লাঠি দিয়ে শিক্ষার্থীকে মারধর করেন, ফলে ঐন্দৃলার হাতে ও পিঠে ফুলে যায় এবং পরে জ্বর আসে।অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঐদিন শিক্ষি...
“কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে: খুবি উপচার্য
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

“কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে: খুবি উপচার্য

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘এআই ফর একাডেমিক এন্ড রিসার্চ এক্সিলেন্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে। এআই ব্যবহারের পদ্ধতি জানা এবং এর মাধ্যমে ভালো কাজ শেখা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এআই-ভিত্তিক নতুন সিস্টেম তৈরি করতে হবে।” তিনি শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও এআই বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ ...
থিওলজী অনুষদের নতুন ডিনের সঙ্গে জমিয়তে তালাবার শুভেচ্ছা বিনিময়
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

থিওলজী অনুষদের নতুন ডিনের সঙ্গে জমিয়তে তালাবার শুভেচ্ছা বিনিময়

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো. সেকেন্দার আলীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ‌।মঙ্গলবার (৪ নভেম্বর) ছাত্র সংগঠনটির ইবি শাখার সভাপতি মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অনুষদের ডিন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে তারা ফুলেল শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মাহাদী হাসান, সেক্রেটারি এস এম শামীম, জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।...
বদলগাছীতে শিক্ষার্থীদের তাড়া খেয়ে নদী সাঁতারিয়ে পালালেন সাবেক প্রধান শিক্ষক!
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে শিক্ষার্থীদের তাড়া খেয়ে নদী সাঁতারিয়ে পালালেন সাবেক প্রধান শিক্ষক!

(পরকীয়ার ভিডিও ভাইরাল, উত্তেজনায় তোলপাড় বিদ্যালয় প্রাঙ্গণ)|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||নওগাঁর বদলগাছীতে এক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার পরকীয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিও প্রকাশের পর থেকেই স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আলোচনার ঝড় চলছিল। এ ঘটনার জেরে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে। শেষমেশ উত্তেজিত শিক্ষার্থীদের তাড়া খেয়ে স্থান ত্যাগ করতে বাধ্য হন তিনি।ঘটনাটি ঘটেছে বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাদাত হোসেন শামীম ও সহকারী শিক্ষিকা রিফাত আরার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ২০২৩ সালের ৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রকাশ পেলে ...
দায়িত্ব না নিয়ে পদত্যাগ পত্র পাঠালেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দায়িত্ব না নিয়ে পদত্যাগ পত্র পাঠালেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু)-এর প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন।আজ বুধবার (০৫ নভেম্বর) বিকেলে ড. ফেরদৌস রহমান নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, আমি চাপ নিতে পারব না। আমি গতকালকেই অপারগতার কথা জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ হওয়ার এক বছর আগেই আমি দায়িত্ব ছেড়ে দিই।এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, কেউ কমিশনে থাকতে চান না। তবে ভিসি স্যার আশা করি সবাইকে রাজি করাবেন।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬ তম জরুরি সিন্ডিকেট সভা ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্যান্য সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহ...
যৌন হয়রানির অভিযোগে বেরোবি সহকারী প্রক্টর ও এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

যৌন হয়রানির অভিযোগে বেরোবি সহকারী প্রক্টর ও এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামিম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় এসব কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সিন্ডিকেট সদস্য ড. ইলিয়াছ প্রামানিক।সহকারী প্রক্টর শামিম হোসেনের বিরুদ্ধে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান (মনজু)-কে এবং ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলামকে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযোগে ভুক্তভোগ...
ঢাকা আলিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার আল-ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ২০২৩ শিক্ষাবর্ষে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (মাস্টার্স) পরীক্ষায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জনকারী তিনজন মেধাবী শিক্ষার্থীকে আজ মঙ্গলবার সকাল দশটায় সম্মাননা প্রদান করা হয়েছে।জিপিএ ৪.০০ অর্জনকারী এই কৃতী শিক্ষার্থীরা তাদের অধ্যবসায়, নিষ্ঠা ও অঙ্গীকারের মাধ্যমে বিভাগের সুনাম ও মর্যাদাকে আরও সমুন্নত করেছেন।অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক। উপস্থিত সবাই কৃতী শিক্ষার্থীদের সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন,আমা...
ব্রাকসু নির্বাচনের সময়সীমা ১ মাস বেধে দিলো শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ব্রাকসু নির্বাচনের সময়সীমা ১ মাস বেধে দিলো শিক্ষার্থীরা

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন আগামী এক মাসের মধ্যে চেয়ে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।আজ সোমবার (০৪ নভেম্বর) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থী ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ আন্দোলন, সংগ্রাম এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে গত ২৮ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) চূড়ান্তভাবে গেজেট আকারে প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল গেজেট পাওয়ার ৩০ অক্টোবরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় তা পিছিয়ে যায়। গেজেট প্রকাশের পর উপাচার্য প্রতিশ্রুতি দেন চলতি বছরেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকের সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। কিন...
লিডিং ইউনিভার্সিটির মিউজিক‍্যাল ক্লাবের উদ‍্যোগে নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির মিউজিক‍্যাল ক্লাবের উদ‍্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

পড়াশোনা পাশাপাশি সাংস্কৃতিক সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে _উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির প্রথম মিউজিক‍্যাল ক্লাব অরফিয়াস বল্ট ফ্রম দ্য রক-এর উদ‍্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারি-১ এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।এসময় তিনি নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, পড়াশোনা পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রয়োজন রয়েছে। তবে মনে রাখবে সাংস্কৃতিমনা হলেও নিজেদের ধর্মীয় গুণাবলি ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজ বিরূপ সমালোচনার মধ‍্যে পড়ে। তিনি অরফিয়াস মিউজিক‍্যাল ক্লাবের সদস্যদেরকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সুশৃঙ্খল এবং সৌজন্যতার সাথে সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন এবং এতে অংশ...