রবিবার, মার্চ ১

শিক্ষাঙ্গন

শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে ঢাকা আলিয়ায় শোকরানা মাহফিল আজ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে ঢাকা আলিয়ায় শোকরানা মাহফিল আজ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধ মামলার সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে আজ রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় শোকরানা মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, এই রায়ে দেশের মানুষ ন্যায়বিচারের প্রতি নতুন করে আস্থা পেয়েছে এবং দীর্ঘদিনের অপেক্ষারও অবসান হয়েছে।মাহফিলটি আজ ২২ নভেম্বর, শনিবার, দুপুরের পর থেকে ১ নম্বর অরফ্যানেজ রোডে শুরু হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। এই আয়োজন করেছে সম্পদ রক্ষা ছাত্র ঐক্য, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। আয়োজকেরা জানান, রায় ঘোষণার পর থেকে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে এবং সকলেই সন্তোষ প্রকাশ করেছেন। সেই অনুভূতি থেকেই তারা শোকরানা মাহফিল করার সিদ্ধান্ত নেন।অনুষ্ঠানে দেশের শান্তি, স্থিতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হবে। পাশাপাশি আয়োজকেরা আশা প্রকাশ করেছেন যে ন্যায়বিচ...
গৌরবময় পথচলার ৪৭ বছর: বর্ণাঢ্য আয়োজনে ইবি দিবস উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

গৌরবময় পথচলার ৪৭ বছর: বর্ণাঢ্য আয়োজনে ইবি দিবস উদযাপন

|| ​ইবি প্রতিনিধি ||​স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তার গৌরবময় ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস বর্ণিল ও উৎসবমুখর আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পাসে দিবসটি পালিত হয়। এসব আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে দীর্ঘ পথচলার ইতিহাসকে স্মরণ করা হয়।​শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফুটবল মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।​উদ্বোধনের পর উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বি...
অর্জন, প্রাপ্তি ও প্রশ্নে ইবির ৪৭ তম বছরে পদার্পণ
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

অর্জন, প্রাপ্তি ও প্রশ্নে ইবির ৪৭ তম বছরে পদার্পণ

|| ‎মোঃ মোসাদ্দেক হোসেন ||‎হেমন্তের ফসলভেজা সুবাস যখন ধীরে ধীরে ম্লান হতে শুরু করে, ঠিক তখনই শীত তার কোমল সাদা আবছায়ার মাধ্যমে প্রকৃতিতে অস্তিত্বের জানান দেয়। দুই ঋতুর এই মিলনক্ষণে প্রকৃতি যেন অদৃশ্যভাবে নতুন এক আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। ম্লান আলো, বাতাসে জমে ওঠা শীতল স্নিগ্ধতা, আর কুয়াশা এসবই যেন নীরব অতিথির মত নেমে আসে সকালের মাঠে, প্রান্তরে। শুকনো পাতার খসখস শব্দ আর শিশিরভেজা ঘাসের আদ্রতা মিলেমিশে তৈরি করে এক অনির্বচনীয় আমেজ, যেন হেমন্তের হাত ধরেই প্রকৃতি মধুর সংবরণে বরণ করে নিচ্ছে শীতকে ।‎‎ঠিক এমনই এক ঋতুসন্ধিক্ষণের দিনে আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭৯ সালের ২২ নভেম্বর, প্রথম যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। প্রকৃতির এই নীরব পরিবর্তনের মতোই সেদিন উচ্চশিক্ষার বুকে রচিত হয়েছিল এক নতুন অধ্যায়ের সূচনা, যা আজও টিকে আছে ৪৭ বছরের ধারাবাহিকতায়। জুলাই গণঅভ্যুত্থানে খুনী লীগপন্থী ভিসির...
ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠার দর্শন, অর্জনের পথচলা ও আজকের প্রত্যাশা
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠার দর্শন, অর্জনের পথচলা ও আজকের প্রত্যাশা

|| প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী ||বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনের যাত্রায় যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ আদর্শিক ভূমিকা বহন করে এসেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া-ঝিনাইদহ) তাদের অন্যতম। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়ার শান্তিধরা গ্রামের মাটিতে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উদ্দেশ্য ছিল—বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এমন একটি প্রতিষ্ঠান দাঁড় করানো, যেখানে ইসলামি জ্ঞান-চর্চা আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিক বিদ্যার সঙ্গে সহাবস্থান করবে। পরবর্তীতে ২৭ ডিসেম্বর ১৯৮০ জাতীয় সংসদে “ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০” পাস হওয়ায় বিশ্ববিদ্যালয়টি পূর্ণ আইনি স্বীকৃতি পায়। প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পান এ. এন. এম. মমতাজ উদ্দীন চৌধুরী।এই ইতিহাসই বলে দেয়—ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি রাষ্ট্রের একটি দর্শন, শিক...
আন্তঃকলেজ বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আন্তঃকলেজ বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা

|| ভোলা প্রতিনিধি ||ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামের আন্তঃকলেজ বিতর্ক উৎসবের জাঁকজমকপূর্ণ ফাইনাল পর্ব। ফাইনালে চ্যাম্পিয়ান হয় ঢাকার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। বিপক্ষ দল ছিল দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। বিতর্কের বিষয় ছিল “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালই আগামী নির্বাচনের একমাত্র পথ”। ১২টি মাদ্রাসা কলেজ ও বিশ্ববিদ্যালয় ২০২৫ এর বির্তক উৎসবে অংশ নেন।চ্যাম্পিয়ান দল দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার দলনেতা ও বেস্ট স্পীকার রায়হান সাদি রাফি ভোলার সাংবাদিক রফিক সাদীর ছেলে। দলের অন্য সদসরা হলেন আব্দুল্লাহ আল হাসান ও শামসুল আরেফীন ফয়সাল। অপরদিকে রানার্সআপ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন লামিয়া আকতার, মনসুর আহমেদ ও মোঃ রিফাত।অনুষ্ঠানে প্রধান অতিথি ...
ইবির মূল উদ্দেশ্য বাস্তবায়নে সাধারণ বিভাগগুলোকে ইসলামিকীকরণ করাই হোক ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর একমাত্র অঙ্গীকার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির মূল উদ্দেশ্য বাস্তবায়নে সাধারণ বিভাগগুলোকে ইসলামিকীকরণ করাই হোক ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর একমাত্র অঙ্গীকার

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||২২ নভেম্বর (শনিবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রায় অর্ধ শতাব্দীতে এ বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, তার বাস্তবায়ন কত পারসেন্ট হয়েছে, সে হিসাব কমবেশি সবার কাছেই রয়েছে।ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য ছিল কুরানিক নলেজের সাথে সাধারণ শিক্ষার সমন্বয় করা। যাতে এ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল শিক্ষার্থীই দেশের এমন সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবেন, যাঁরা দেশের যে কোন পদে থেকে দেশ জাতির সাথে ইসলামের সেবা করতে পারবেন।কিন্তু অদ্যাবধি ৩০ সহস্রাধিক শিক্ষার্থী বেরিয়ে গেছেন এ বিশ্ববিদ্যালয় হতে ইসলামের নাম নিয়ে। কিন্তু আল কুরআন, দাওয়া, আল হাদিস এবং আরবি এই চারটি বিভাগের শিক্ষার্থী ছাড়া অন্য কেউ ইসলাম সম্পর্কে সামান্যতম ধারণা এ বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন এমনটি বলা যাবে না।কারণ ইসলামী বিশ্ব...
লিডিং ইউনিভার্সিটিতে গবেষণা বিষয়ক সভা অনুষ্ঠিত 
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে গবেষণা বিষয়ক সভা অনুষ্ঠিত 

গবেষণামুখী শিক্ষাব‍্যবস্থার প্রবর্তন খুবই জরুরী _উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন || নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উদ‍্যোগে গবেষণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় গবেষণামুখী শিক্ষাব‍্যবস্থার প্রবর্তন খুবই জরুরী উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষাব‍্যবস্থায় শিক্ষার সঙ্গে গবেষণার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই শিক্ষকদের উদ্ভাবনী চিন্তাশীলতা থেকে তাদের মধ্যে গবেষণার মনোভাব গড়ে তুলতে হবে, যাতে করে তাদের মধ‍্যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের সক্ষমতার সৃষ্টি হয়। এসময় তিনি লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর মাধ‍্যমে গবেষণা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন এবং মানসম্পন্ন ...
আন্তর্জাতিক সম্মেলনে ইউআইটিএস প্রভাষকের অসাধারণ সাফল্য অর্জন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক সম্মেলনে ইউআইটিএস প্রভাষকের অসাধারণ সাফল্য অর্জন

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগের প্রভাষক মো. আল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত দ্বিতীয় “আন্তর্জাতিক সম্মেলন অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি”-এ অসাধারণ সাফল্য অর্জন করেন।উক্ত সম্মেলনে তিনি “Assessment of Antidiabetic Activity of Methanolic Extract of Piper sylvaticum: In Vivo and In Silico Approaches” শীর্ষক গবেষণাকর্ম উপস্থাপন করেন। অনেক জাতীয় ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতা করে, তার পোস্টারটি সেরা পোস্টার উপস্থাপনা পুরস্কার পায়, যা ইউআইটিএস গবেষণার উদ্ভাবন এবং বৈজ্ঞানিক যোগ্যতা প্রদর্শন করে।ইউআইটিএস-এর ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোফাজ্জল হোসেন সহ-লেখক হিসেবে দায়িত্ব পালন করেন এবং গবেষণা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ...
লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবন নির্মাণে মাটি ভরাট ও উন্নয়ন কাজ উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবন নির্মাণে মাটি ভরাট ও উন্নয়ন কাজ উদ্বোধন

তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ লিডিং ইউনিভার্সিটির অগ্রগতির বহিঃপ্রকাশ--- সৈয়দ আব্দুল হাইদানবীর ড. সৈয়দ রাগীব আলীর দিকনির্দেশনায় এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি--- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। তৃতীয় একাডেমিক ভবন নির্মাণে মাটি ভরাট ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় তৃতীয় একাডেমিক ভবনের সয়েল ইম্প্রোভমেন্ট কাজের উদ্বোধন করে সৈয়দ আব্দুল হাই বলেন, লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানব সম্পদ তৈরির মাধ্যমে শিক্ষার আলো ছড়াচ্ছে দেশ এবং দেশের বাইরে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ ...
ইউআইটিএসে চীনা সরকারি বৃত্তি (CGS)–২০২৬ বিষয়ে বিশেষ সেমিনার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে চীনা সরকারি বৃত্তি (CGS)–২০২৬ বিষয়ে বিশেষ সেমিনার

|| নিজস্ব প্রতিনিধি ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC) চীনা সরকারি বৃত্তি (CGS)–২০২৬ সম্পর্কিত “Instructions for Chinese Government Scholarship (CGS)—2026” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।সেমিনারে বাংলাদেশের চীনা দূতাবাসের মান্যবর অতিথিদের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন কালচারাল থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মারুফ মোল্লাহ, প্রাক্তন CGS স্কলার ও বিআরসিসি-এর ব্যবস্থাপনা পরিচালক।ইউআইটিএস-এর পক্ষ থেকে অনুষ্ঠানটি ...