ইবিতে মাতৃভাষা দিবসে ছাত্রশিবিরের আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা
|| ইবি প্রতিনিধি ||আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আঞ্চলিক ভাষায় ‘আমার কাছে আমার জেলাই সেরা’ শীর্ষক এক ব্যতিক্রমী রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার প্রতি সম্মান ও বিনোদনের মেলবন্ধন ঘটাতে এই আয়োজন করা হয়।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী, ময়মনসিংহ, সিলেট, বগুড়া, গোপালগঞ্জ, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা ও নীলফামারী জেলার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিতার্কিকরা প্রত্যেকে নিজ নিজ আঞ্চলিক ভাষায় নিজেদের জেলাকে সেরা প্রমাণ করার জন্য মজার ছলে নানা যুক্তি উপস্থাপন করেন।অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ...










