রবিবার, মার্চ ১

শিক্ষাঙ্গন

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগে “শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ্ট্র ও সমাজের করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) বেলকুচি বহুমুখী মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেন।সেমিনারে সভাপতিত্ব করেন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সভাপতি জনাব আমিরুল ইসলাম খান আলীম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হলে শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং বডিতে দায়িত্ব দেওয়া জরুরি। তিনি শিক্ষকদের বেতন ও পেনশন সংক্রান্ত জটিলতার বিষয়টি উল্লেখ করে বলেন, শিক্ষকরা যেনো অবসরের পর সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পা...
ব্রাকসু নির্বাচন: ডোপ টেস্ট বাতিল চেয়ে আবেদনে নকল স্বাক্ষর, শিক্ষার্থীদের ক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ব্রাকসু নির্বাচন: ডোপ টেস্ট বাতিল চেয়ে আবেদনে নকল স্বাক্ষর, শিক্ষার্থীদের ক্ষোভ

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা বাতিলের দাবি জানিয়ে আবেদন করেছেন কয়েকজন সম্ভাব্য প্রার্থী।তবে আবেদনে ২২ জনের মধ্যে আশিকুর রহমান, শামসুর রহমান সুমন, আরমান হোসেন ও রহমত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান—তারা ওই আবেদনে স্বাক্ষর করেননি। এমনকি আবেদনে চারজনের নামেও গরমিল পাওয়া গেছে।তারা জানান, এ ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি। তারা কেউ স্বাক্ষর করেনি। আবেদন করা বাকিরা হলেন- নয়ন মিয়া, মাইদুল ইসলাম, মেহেমুদ, সোহাগ, রতন মিয়া, ইল্লাল, সোলাইমান, মেহেদী, বায়জিদ শিকদার, ইমরান খান, মুয়াজ, বাইজিদ রশিদ, শিবলি সাদিক, রবিউল ইসলাম নেজাজ, মুশকিকুর, বাইজিদ বোস্তামী ও রাব্বি হাসান।আবেদনে স্বাক্ষর করা মুয়াজ জানান, এত কম সময়ে ডোপ টেস্ট করা এবং টাকা জোগাড় করার...
নাগেশ্বরী উপজেলায় ৩ দফা দাবিতে শিক্ষকদের কর্মসূচী পালিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী উপজেলায় ৩ দফা দাবিতে শিক্ষকদের কর্মসূচী পালিত

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ উচ্চতর গ্রেডের জটিলতা নিরসনসহ শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে নাগেশ্বরী উপজেলার সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নেতা আতাউর রহমান খোকা, এমদাদুল হক, মতিয়ার রহমান, পান্না, শাহআলম, নুসরাত জাহান, ফরিদা পারভিন মুক্তা, মোস্তফাসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে, দাবি বাস্তবায়ন ...
ইবিতে জুলাইবিপ্লব বিরোধী আরও ৯ শিক্ষককে বরখাস্ত; এনিয়ে মোট ১৮ জন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে জুলাইবিপ্লব বিরোধী আরও ৯ শিক্ষককে বরখাস্ত; এনিয়ে মোট ১৮ জন

|| ​ইবি প্রতিনিধি ||​জুলাইবিপ্লব বিরোধীতার অভিযোগে অভিযুক্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরও ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। এই নিয়ে মোট ১৯ জনের মধ্যে ১৮ জন শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি দেওয়া হলো।​আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই ৯ জন শিক্ষককে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।​সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন— অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম ও অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ড. রেবা মণ্ডল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিন...
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদল ইউনিটের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, দলকে আরও গতিশীল ও সংগঠিত করতে শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের অনুমোদন দেন। তারা আশা প্রকাশ করেন নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও তরুণমুখী হবে।সংগঠনের বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শাহরিয়ার হক মজুমদার শিমুল।উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ মার্চ আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পদে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যার মেয়াদ ছিল তিন মাস। দীর্ঘ দুই বছর আট ম...
ইউআইইউ’র শিক্ষক বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’র শিক্ষক বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইকোনোমিক্স বিভাগের প্রধান এবং ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’র (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক গতকাল বাংলাদেশ ব্যাংক আয়োজিত সেমিনারে “দ্যা ফিউচার অব ইকোনমিক্স: রিমেইনিং ফর শেয়াড এন্ড সাসটেইনেবল প্রস্পেরিটি” শীর্ষক লেকচার প্রদান করেন। ব্যাংকের গবেষণা বিভাগ দ্বারা আয়োজিত সেমিনারটি গতকাল বাংলাদেশ ব্যাংকের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইকোনোমিক্স বিভাগের প্রধান এবং ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’র (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদ...
কুয়েটে কোর্স প্রোফাইল ও CO–PO অ্যাটেইনমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুয়েটে কোর্স প্রোফাইল ও CO–PO অ্যাটেইনমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এ “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড CO–PO অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও Outcome Based Education (OBE) পদ্ধতির কার্যকর বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষককদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন যে অর্জিত জ্ঞান বিভাগসমূহে প্রয়োগের মাধ্যমে কোর্স প্রোফাইল প্রস্তুতি ও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন আরও স্বচ্ছ ও নির্ভুল করা সম্ভব হবে। তিনি বিশ্বাস ...
স্থায়ী সনদ প্রাপ্তি উদযাপন করল লিডিং ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্থায়ী সনদ প্রাপ্তি উদযাপন করল লিডিং ইউনিভার্সিটি

গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি --দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি স্থায়ী সনদ পেয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১০ মোতাবেক লিডিং ইউনিভার্সিটি, সিলেট (রাগীব নগর, দক্ষিণ সুরমা, সিলেট-৩১১২) এর অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হয়েছে।এ উপলক্ষে সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।পরবর্তীতে লিডিং ইউনিভার্সিটির ‍গ‍্যালারী- ১ এ স্থায়ী সনদ প...
সলঙ্গায় শাহীন স্কুলে হ্যাপি চিলড্রেনস ডে সম্পন্ন, উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শাহীন স্কুলে হ্যাপি চিলড্রেনস ডে সম্পন্ন, উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান 'শাহীন শিক্ষা পরিবার' সিরাজগঞ্জের সলঙ্গা শাহীন স্কুল ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে হ্যাপি চিলড্রেনস ডে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ডিসেম্বর) প্রতিষ্ঠানটির সলঙ্গা শাখা ক্যাম্পাসে এ চিলড্রেনস ডে অনুষ্ঠিত হয়। হ্যাপি চিলড্রেনস ডে উপলক্ষে বিশালাকার কেক, শিক্ষণীয় নানা রকম ব্যানার, ফেস্টুন আর নানা রঙের বেলুন দিয়ে পুরো ক্যাম্পাস সাজানো হয়। দীর্ঘ ১ বছর পর আবারও হ্যাপি চিলড্রেনস ডে পার্টি করতে পারায় উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রসঙ্গত, দেশের শীর্ষস্থানীয় 'শাহীন শিক্ষা পরিবার' সারা দেশের ন্যায় সলঙ্গা শাখায় স্কুল ও ক্যাডেট কোচিং পরিচালনা করে আসছে। নৈতিকতা ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে সবোর্চ্চ গুণগত শিক্ষা নিশ্চিতে...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সিএসই ফ্রেশার্স রিসেপশন : নতুনদের জন্য এক স্মরণীয় সূচনা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সিএসই ফ্রেশার্স রিসেপশন : নতুনদের জন্য এক স্মরণীয় সূচনা

|| নিজস্ব প্রতিবেদক ||৩০ নভেম্বরের দুপুরটা গুলশান–১ এর এলিট কনভেনশন হলে যেন একটু আলাদা উজ্জ্বলতায় ভরে উঠেছিল। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল ফ্রেশার্স রিসেপশন ও অরিয়েন্টেশন ২০২৫—একটি দিন, যা শুধু নতুন যাত্রার আনুষ্ঠানিকতা নয়; বরং একাডেমিক জীবনের প্রথম উষ্ণ স্বাগত।হলের দরজা দিয়ে প্রবেশ করতেই নবীনদের চোখে-মুখে ছিল কৌতূহল, উত্তেজনা আর একটু মধুর অনিশ্চয়তার মিশেল। ঠিক তখনই তাঁদের সামনে উপস্থিত হন এমন কিছু মানুষ, যাদের উপস্থিতি যে কোনো শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে দাঁড়ায়।ড. মোহাম্মদ কায়কোবাদ—বাংলাদেশে কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট আন্দোলনের পথিকৃৎ, ডিস্টিংগুইশড প্রফেসর—তাঁর ভাষণে শুধু প্রযুক্তির কথা নয়, বলেছিলেন মানুষের কথা, স্বপ্নের কথা। তাঁর অরিয়েন্টেশন বক্তব্যে নবীনদের চোখে নতুন ...