Wednesday, October 14

শিক্ষাঙ্গন

ড্যাফোডিল ইউনিভার্সিটির ৩৪তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল ইউনিভার্সিটির ৩৪তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।উপাচার্যের বিশেষ আমন্ত্রণে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ইসমাইল জবিউল্লাহ, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী অংশগ্রহণ করেন।সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরেন উপাচার্য। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিনগণ তাদের নিজ নিজ অনুষদের পাঠ্যক্রম উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি অন্তর্ভুক্তির জন্য প্রস...
ইউআইইউতে ‘ক্রিটিকাল থিংকিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে ‘ক্রিটিকাল থিংকিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিরেক্টরেট অফ ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং ইউআইইউ বিজনেস ক্লাব এর যৌথ উদ্যোগে ‘ক্রিটিকাল থিংকিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি'২৪) ইউআইইউ ক্যাম্পাসে এ কর্মশালা আয়োজন করা হয়।কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা গুগলের ক্লাউড এক্সপেনশন স্ট্র্যাটেজিস্ট জনাব সালেহ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. মুজাহিদুল ইসলাম।উক্ত কর্মশালায় ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া, ইউনাইটেড গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মাঈনুউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড গ্রুপের পরিচালক জনাব নিজামউদ্দিন হাসান রশীদ, ইউআইইউ’র স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল ক...
জেডএনআরএফ ইউনিভার্সিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

জেডএনআরএফ ইউনিভার্সিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস’- এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয় এক বর্ণিল আনন্দ উৎসব। রবিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়।দুই পর্বে অনুষ্ঠিত উৎসবটির প্রথমভাগে মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এক বিশেষ আড্ডার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে থাকে শিক্ষাথীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রথম পর্বের এই আড্ডাটি একেবারেই অনানুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আড্ডায় শিক্ষার্থীদের সাথে অনলাইনে যোগ দিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। আরও যোগ দেন বিশিষ্ট কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ও আলোকচিত্র শিল্পী শফিকুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা আলী আফসার, মানিকলাল সমাজদার, শাহাব আবদুল্...
সাম্প্রতিক ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির বিবৃতি
শিক্ষাঙ্গন, সংবাদ

সাম্প্রতিক ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির বিবৃতি

সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো ব্র্যাক ইউনিভার্সিটি সব মত ও আদর্শের জন্য সহনশীলতা ও সম্মানের ভিত্তিতে গঠনমূলক আলোচনা, বিতর্ক এবং পারস্পরিক মতবিনিময়ে বিশ্বাস করে।কিন্তু ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আচরণ যা ব্র্যাক ইউনিভার্সিটি সমর্থন করে না। সাম্প্রতিক সময়ে জনাব আসিফ মাহতাব উৎস কর্তৃক বাংলাদেশ সরকারের প্রকাশিত সপ্তম শ্রেণির জাতীয় পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছেঁড়া এবং পাবলিক ফোরামে অন্যদেরকে একই কাজ করতে বলার ঘটনাটিকে ব্র্যাক ইউনিভার্সিটি একটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে এবং এ ধরনের অশিক্ষকসুলভ আচরণকে কোনোভাবেই সমর্থন করে না।একারণে ব্যাক ইউনিভার্সিটি ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারের জন্য জনাব আসিফ মাহতাব উৎসকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নতুন চুক্তি না দেবার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউনিভার্সিটি জনাব মাহতাবকে এই সেমিস্টারের প্রস্তুতিমূলক কাজে তা...
বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বিষয়ে সেমিনার মানারাতে
শিক্ষাঙ্গন, সংবাদ

বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বিষয়ে সেমিনার মানারাতে

সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) উদ্যোগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘হায়ার স্টাডি অ্যান্ড কেরিয়ার অপরচুনিটিস অ্যাবরোড : প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ জানুয়ারি'২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সিজিইডি’র পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রয়াল প্যাসিফিক কনসাল্টেন্সি-এর চেয়ারম্যান অ্যাডভোকেট আবু রেজা মো. ইয়াহিয়া, সিইও মোহাম্মদ আলতাফ হোসেন ও রয়াল প্যাসিফিক কেয়ার অস্ট্রেলিয়ার সিইও মোহা...
আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সংবাদ

আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের উদ্যোগে বিভাগের বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউআইটিএস। আজ শনিবার (২৭ জানুয়ারি'২৪) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।.অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মো. জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলি ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ।.মাননীয় বিচারপতি জনাব মো. জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভালো আইনজীবী হওয়ার জন...
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

এই চুক্তির মাধ্যমে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশীপ সুবিধা পাবেন ।ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের (পিকেএফএসসি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ ও পিকেএফএসসি অধ্যক্ষ জনাব মু. নুরুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর এডমিশন গিয়াস উদ্দিন, প...
উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবীন শিক্ষার্থীদের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরাই মূখ্য তাই অনুষ্ঠানে প্রথাগতভাবে কোন প্রধান অতিথি রাখা হয়নি তবে ৬ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে যাদের মধ্যে ৪ জন এই দেশের স্বনামধন্য সংস্কৃতি কর্মী। এরা হলেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও লেখক বৃন্দাবন দাস, অভিনেত্রী শাহনাজ খুশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা অনুষদের সহকারি অধ্যাপক তামান্না রহমান ও দিব্য জ্যোতি এবং অন্য ২ জন বিশ্ববিদ্যালয়ের এলমনাস বিটিআরসি’র উর্ধ্বতন সহকারি পরিচালক তৌসিফ শাহরিয়ার ও প্রথম আলোর সিনিয়র ফটোজার্নালিষ্ট সাবিনা ইয়াসমিন ।অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে বক...
দুই শতাধিক চাকরির সুযোগ নিয়ে স্কিল জবস এর ‘আইটি জব ফেয়ার-২০২৪’ আয়োজন
শিক্ষাঙ্গন, সংবাদ

দুই শতাধিক চাকরির সুযোগ নিয়ে স্কিল জবস এর ‘আইটি জব ফেয়ার-২০২৪’ আয়োজন

রাজধানীতে ড্যাফোডিল পরিবারের অধিভুক্ত অনলাইন জব পোর্টাল এবং অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ও রিক্রুটমেন্ট সল্যুশন প্রোভাইডার স্কিল জবস ‘আইটি জব ফেয়ার-২০২৪’ আয়োজন করেছে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় এই ফেয়ারের আয়োজন করা হয়।.জব ফেয়ারটিতে দুই শতাধিক চাকরির সুযোগ নিয়ে দেশের স্বনামধন্য ২০টি আইটি কোম্পানি অংশগ্রহণ করেছে। এইজব ফেয়রের মূল লক্ষ্য ছিল চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা। ফেয়ারটিতে প্রায় এক হাজারেরও বেশি তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করে এবং অংশগ্রহনকৃত কোম্পানিগুলোর বিভিন্ন পদে সরাসরি আবেদন করে। তাছাড়া, অনেক কোম্পানি ফেয়ার চলাকালীন সময়ে স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের প্রয়োজনীয় প্রার্থী নির্বাচন করেন।জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও ড্যাফোডিল পরিবার ও স্...
“পরিবারে পুষ্টিযোগান ও পরিবেশ রক্ষায় সবজি চাষ গুরুত্বপূর্ণ”
শিক্ষাঙ্গন, সংবাদ

“পরিবারে পুষ্টিযোগান ও পরিবেশ রক্ষায় সবজি চাষ গুরুত্বপূর্ণ”

-লিডিং ইউনিভার্সিটি পরিবারে সবজি বিতরণ অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলীসবজি যোগায় পুষ্টি, রক্ষা করে পরিবেশ। লিডিং ইউনিভার্সিটি পরিবারে পুষ্টির যোগানে সবজি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে উৎপাদিত লাউ, বাঁধাকপি, শসা, মূলাসহ বিভিন্ন ধরনের শাকসবজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধ‍্যে বিতরণ করেন তিনি।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) দুপর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ সবজি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, দেশের অর্থনীতি, পরিবেশ ও স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে সবজি চাষ গুরুত্বপূর্ণ। সবজি চাষ খাদ্য নিরাপত্তাহীনতা হ্রাস করে, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি...