রবিবার, মার্চ ১

শিক্ষাঙ্গন

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রেসক্লাব।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকাল ১১টায় বেরোবি স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।এ সময় বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করেছে চূড়ান্ত বিজয়। এই দিনে আমরা পেয়েছি স্বাধীনতা ও নিজস্ব লাল-সবুজের পতাকা। আজ মহান মুক্তিযুদ্ধে শহীদ সব বীর সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন বেরোবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকার, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য, যুগ্ম সম্পাদক মো. রিফাত ইসলাম, দপ্তর সম্পাদক সাবিহা আক্তার শ্রা...
রাবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম, অবাস্তব প্রশ্নপত্র ও অযৌক্তিক মূল্যায়ন কাঠামোর অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চারুকলার মৌলিক দর্শন ও সৃজনশীলতার সঙ্গে সাংঘর্ষিক প্রশ্নপত্র ও নম্বর বণ্টন কাঠামো অনুসরণ করা হয়েছে। এতে প্রকৃত শিল্পীসত্তা ও ব্যবহারিক দক্ষতার মূল্যায়ন উপেক্ষিত হয়েছে বলে তারা দাবি করেন।শিক্ষার্থীদের ভাষ্য, চারুকলা একটি মূলত ব্যবহারিক ও সৃজনশীল বিষয় হওয়া সত্ত্বেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় অধিকাংশ নম্বর থিওরিভিত্তিক রাখা হয়েছে। বিপরীতে প্রাক্টিক্যাল অংশে খুবই কম নম্বর নির্ধারণ করা হয়েছে, যা শিল্পীসত্তা...
সিএসই ফেস্ট ২০২৫: উদ্ভাবন ও উৎকর্ষের নতুন যাত্রায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সিএসই ফেস্ট ২০২৫: উদ্ভাবন ও উৎকর্ষের নতুন যাত্রায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

|| নিজস্ব প্রতিবেদক ||প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজন করেছে সিএসই ফেস্ট ২০২৫—এক সপ্তাহজুড়ে প্রযুক্তি, সৃজনশীলতা ও জ্ঞানের উজ্জ্বল সমাবেশ। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলা এই উৎসব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দৃষ্টিনন্দন রূপান্তর ও বৃহত্তর আকাঙ্ক্ষার জানান দেয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজর অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবীর বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে নতুন প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে এমন প্ল্যাটফর্ম অনন্য ভূমিকা রাখে।ছয় দিনের এই উৎসবে ছিল ইন্টার-ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট, ই-স্পোর্টস শোডাউন, হ্যাকাথন, লজিক সামিট, প্রোগ্রামিং প্রতিযোগিতা, ফ্রেশার্স’ রিসেপশন, সাংস্কৃতিক সন্ধ্যা, সেমিনার ও পোস্টার প্রেজেন্টেশন। ১১ ডিসেম্বর...
বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

|| বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে।আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র‌্যালি ও শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।দিবসটি উপলক্ষে সকালে ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বুদ্ধিজীবী হিসেবে শুধু শিক্ষক সমাজই নয়, বরং দেশের বিভিন্ন পেশার মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ...
ইআবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইআবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, পরিচালক (পওউ) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন ও দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।শ্রদ্ধা নিবেদন শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস কে...
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ইউআইটিএসের শ্রদ্ধা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ইউআইটিএসের শ্রদ্ধা

|| নিজস্ব প্রতিবেদক ||যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫’ পালন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস, সহকারি প্রক্টর মোঃ সাইফুল ইসলাম, এস, এম, ফারিয়াল হক বাঁধন, সাব্বির হাওলাদার ও জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম-সহ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।...
মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে তালাবা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে তালাবা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখার নেতৃবৃন্দ।আজ শনিবার (১৩ ডিসেম্বর) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান আসলে ছাত্রসংগঠনটির নেতৃবৃন্দ এই সাক্ষাৎ করেন।এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ শামীম, সিনিয়র সহ-সভাপতি ও জুলাই আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-সভাপতি সৈয়দ ওসমান বিন হাসনাইন।মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার পক্ষ থেকে নিম্নোক্ত কিছু দাবি তুলে ধরা হয়।শিক্ষার্থী বান্ধব পরিবেশ গঠনঅবকাঠামো উন্নয়নআধুনিক ও দ্বীনমুখী সিলেবাস প্রণয়নমান উন্নয়নের জন্য শিক্ষকদের পাঠদান তদারকি ক...
ইবিতে ফলিত রসায়ন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মামুন আল রশীদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ফলিত রসায়ন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মামুন আল রশীদ

|| মো. মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সেমিনার কক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজা নবাগত সভাপতির হাতে দায়িত্ব তুলে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ বলেন, “আজ বি...
ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনায় বেরোবিতে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনায় বেরোবিতে বিক্ষোভ

|| বেরোবি প্রতিনিধি ||ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় ক্যাম্পাসের মূল ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ গেইটে এসে সমবেত হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন তারা।এসময় শিক্ষার্থীরা 'জ্বালো রে জ্বালো আগুন জ্বালো', 'হাদির ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই', 'সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও', 'সন্ত্রাস রাজনীতি, একসাথে চলে না', 'হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়৷বেরোবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের শি...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইইউসানসের যৌথ বিক্ষোভ ইবিতে
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইইউসানসের যৌথ বিক্ষোভ ইবিতে

|| মো. মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আইইউসানস প্লাটফর্মের যৌথ আহ্বানে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এই যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।মিছিল ও সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘গুলিবিদ্ধ আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘গুলি খেয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা’সহ বিভিন্ন স্লোগান দেন।এ সময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, ইবি ছাত্রশিবিরের সেক্রেটার...