১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা পেছালো, নেয়া হবে ১৫ ও ১৬ মার্চ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ও ১৬ মার্চ এই পরীক্ষা আয়োজন করা হবে।সোমবার (২২ জানুয়ারি) এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল ৮ ও ৯ মার্চ ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করার। তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন এবং ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কারণে এই সময় পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। সেজন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।এনটিআরসিএ সচিব আরও বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী এ পরীক্ষা আগামী ১৫ ও ১৬ মার্চ আয়োজন করা হতে পারে। প্রথমদিন স্কুল পর্যায়ের এবং দ্বিতীয়দিন কলেজ পর্যায়ের পরীক্ষা আয়োজন করা হতে পারে বলেও জানান তিনি।গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য ...
