Tuesday, July 14

শিক্ষাঙ্গন

ইউআইটিএস ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএস ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইউআইটিএসের সভাকক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।.বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কতৃক এ মহতী আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে ইউআইটিএস।ওইদিন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের (টিইউ) অধিভুক্ত সুকুনা মাল্টিপল ক্যাম্পাসের ৩০ জন শিক্ষকের একটি প্রতিনিধি দল ইউআইটিএস পরিদর্শন করে। এসময় একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ এ সমঝোতা স্মারকে (এমওইউ) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করা হয়।স্বাক্ষর অনুষ্ঠানে ইউআইটিএসের উপাচার্য প্রফেসর ড. মো: আবু হাসান ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এব...
কর্মচারীদের কম্বল দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন মানারাতের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ডিসিসি মেয়র আতিকুল ইসলাম
শিক্ষাঙ্গন, সংবাদ

কর্মচারীদের কম্বল দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন মানারাতের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ডিসিসি মেয়র আতিকুল ইসলাম

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছেন। আজ বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন-সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এই প্রচণ্ড শীতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সব সময়ই...
‘শরীফার গল্প’ পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

‘শরীফার গল্প’ পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফার গল্প নিয়ে উদ্ভূত আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে এনিসিটিবিকে সহায়তার জন্যে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এই তথ্য জানিয়েছেন।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুর রশীদকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক এবং ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ।গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে একটি অনুষ্ঠানে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ...
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির তারিখ নির্ধারণ, তিনটি পর্যায়ের পরীক্ষা নেয়া হবে একদিনে
শিক্ষাঙ্গন, সংবাদ

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির তারিখ নির্ধারণ, তিনটি পর্যায়ের পরীক্ষা নেয়া হবে একদিনে

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী- একদিনে দুই শিফটে পরীক্ষা নেয়া হবে। সকালে স্কুল ও স্কুল-২ পর্যায় এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।বুধবার (২৪ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমান স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৬৫ হাজার।এনটিআরসিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএ’র অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠি...
আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ
শিক্ষাঙ্গন, সংবাদ

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ। ২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছরের ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালনের সিদ্ধান্ত হয়। ‘স্থায়ী শান্তির জন্য শিক্ষা গ্রহণ’-এই প্রতিপাদ্যে আজ বিশ্বের দেশে দেশে সরকারি-বেসরকারি আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’ পালিত হচ্ছে। তবে বাংলাদেশে ১৭ সেপ্টেম্বর বেসরকারিভাবে শিক্ষা দিবস উদযাপিত হয়।বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাবে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থার হুমকি বিবেচনায় দিবসটির গুরুত্ব বেড়েছে অনেক দেশে। এ বছর আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন উপলক্ষ্যে ইউনেস্কো আজ ২৪ জানুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তির জন্য শিক্ষা বিষয়ক সংলাপের আয়োজন করেছে।জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং চলমান কর্মসূচি, শান্তির জন্য শিক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ অধিভুক্ত বিভিন্ন এনজিও, শিক্ষক ও অন্যান্য শিক্ষা অংশ...
নেকাব পরেই ভাইভা দেবেন ইবির সেই ছাত্রী, নতুন তারিখ নির্ধারণ
শিক্ষাঙ্গন, সংবাদ

নেকাব পরেই ভাইভা দেবেন ইবির সেই ছাত্রী, নতুন তারিখ নির্ধারণ

সাম্প্রতিক সময়ের আলোচিত খবর- নেকাব না খোলায় সেমিস্টার ফাইনালের ভাইভা পরীক্ষায় অংশ নিতে পারেননি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী শিক্ষার্থী। গত ১৩ ডিসেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনালের মৌখিক পরীক্ষায় (ভাইভা) এমনটি ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসে দুই দফায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে ফের ওই ছাত্রীর ভাইভা নেয়ার ব্যবস্থা করেছে বিভাগটি। আগামী শনিবার (২৭ জানুয়ারি) এই ভাইভার তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন তিনি নেকাব না খুলেই ভাইভায় অংশ নিতে পারবেন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভিসির নির্দেশে ২৩ জানুয়ারি তাকে ভাইভার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তার ক্যাম্পাসে আসতে দেরি হওয়ায় আগ...
ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দর সঙ্গে মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসির সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দর সঙ্গে মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসির সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন-সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ও ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দকে তার লিখিত বই উপহার দেন। একই সঙ্গে তিনি তাকে সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ...
ঢাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এলামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এলামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরানী রাষ্ট্রদূত জনাব মানসুর চাভুশি, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের কাউসিলর জনাব সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুইয়ান।ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও এলামনাই অ্যাসোসিয়েশনে...
ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক শিক্ষার্থীদের আন্দোলন, সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনের হুশিঁয়ারি
শিক্ষাঙ্গন, সংবাদ

ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক শিক্ষার্থীদের আন্দোলন, সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনের হুশিঁয়ারি

২দফা দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দুপুর ১২টার দিকে ‘ব্রাক ইউনিভার্সিটি স্টুডেন্টস কমিউনিটি’ মানববন্ধনের আয়োজন করে। সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ২দফা দাবি তুলে ধরে।দাবি দুটি হলো ব্র্যাক শিক্ষক আসিফ মাহতাবকে কেন চাকরিচ্যুত করা হয়েছে তার বিষয়ে স্পষ্ট ব্যাখ্য এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট অবস্থান কী তা বিবৃতির মাধ্যমে জানানো।এ দাবিতে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করে। এ বিষয়ে প্রশাসন যদি কোনো উদ্যোগ গ্রহণ না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।এর আগে শিক্ষার্থীদের পাঠ্য...
দুর্নীতির অভিযোগে ইউজিসির তদন্তের মুখে ইবি ভিসি
শিক্ষাঙ্গন, সংবাদ

দুর্নীতির অভিযোগে ইউজিসির তদন্তের মুখে ইবি ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবু তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইবি ক্যাম্পাসে এসে তদন্ত করছে।সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কার্যক্রম শুরু করেন ইউজিসির প্রতিনিধি দল। দিনব্যাপী সরেজমিনে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংগঠনের সাক্ষাৎকার গ্রহণ করেন দলটি। এছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করেন তারা। পরে বিকেল সোয়া চারটার দিকে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইউজিসির তদন্ত দল পৃথকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রকল্প পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক, সাবেক ও বর্তমান প্রধান প্রকৌ...