রবিবার, মার্চ ১

শিক্ষাঙ্গন

ইবিতে নিলফামারী জেলা সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে নিলফামারী জেলা সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিলফামারী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নিলফামারী জেলা সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথিদের এবং নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে এ আয়োজন করা হয়।মোঃ রাউফুল্লাহ খানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লাহ ও সাবিনা ঔশির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুনএছাড়া উপস্থিত ছিলেন জেলার শিক্ষার্থী মোঃ ইউসুফ আলী, গোলাম রাব্বানী, আমিরুল ইসলামসহ নবীন-বর্তমান ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।এ সময় নিলফামারী জেলা সমিতির ন...
আন্তর্জাতিক আরবী ভাষা দিবস: বাস্তবতা ও করণীয়
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আন্তর্জাতিক আরবী ভাষা দিবস: বাস্তবতা ও করণীয়

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||আজ ১৮ ডিসেম্বর, আন্তর্জাতিক আরবী ভাষা দিবস। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এই দিবসকে সম্ভাব্য যথাযোগ্য মর্যাদায় পালনের চেষ্টা করছি কয়েক বছর থেকে।আমাদের উদ্দেশ্য যদি থাকে আরবি দৈনন্দিন জীবনে নয়; শুধু দিবস পালনে। তাহলে এ দিবস পালনে কোন যথার্থতা বা সার্থকতা নেই।আমাদের দেশে অনেক কামিল মাদ্রাসায় আরবি ভাষা সাহিত্যে অনার্স খোলা হয়েছে। দু/একটি সরকারি কলেজেও আরবি ভাষা সাহিত্যে অনার্স রয়েছে। বাংলাদেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ রয়েছে। ভাষা ইনস্টিটিউটও রয়েছে কয়েকটি।কিন্তু আরবি ভাষা শিখা এবং এর আন্তর্জাতিকতা বিষয়ে আমাদের এ দেশীয় আরবি শিক্ষিতদের তেমন কোন পদক্ষেপ পরিলক্ষিত হয় না। কয়েক বছর থেকে শুধু এ দিবসটি পালন এবং আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রয়েছি আমরা। এর উন্নয়নে দৈনন্দিন জীবনে এর বাস্তবায়ন ...
বিজয় দিবস উপলক্ষে ঢাকা আলিয়া ছাত্রদলের আয়োজনে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিজয় দিবস উপলক্ষে ঢাকা আলিয়া ছাত্রদলের আয়োজনে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||মহান বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ছাত্রদলের উদ্যোগে আয়োজিত শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১৭ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় মুখোমুখি হয় জিয়ার সৈনিক একাদশ ও ইশতেকলাল একাদশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইশতেকলাল একাদশ। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ৫৬ রান।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিয়ার সৈনিক একাদশ। বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান জুবায়ের আহমেদ, যিনি ব্যক্তিগত ২ ওভারে ৫ উইকেট শিকার করেন। ব্যাটিংয়ে ইউসুফের ব্যক্তিগত ২১ রানের ইনিংসের পরও জিয়ার সৈনিক একাদশ সর্বোচ্চ ৪০ রানেই গুটিয়ে যায়। ফলে ইশতেকলাল একাদশ ফাইনাল ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।টুর্নামেন্ট...
খুবির প্রথম বর্ষের দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু কাল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুবির প্রথম বর্ষের দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু কাল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। দুই দিনব্যাপী এ ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে মোট ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবেন ১ লাখ ৮ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।ভর্তি পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) পরীক্ষা। এ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী।একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এ ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চ...
দক্ষতার পাশাপাশি ন্যায়বোধসম্পন্ন নাগরিক গড়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: রাবি সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দক্ষতার পাশাপাশি ন্যায়বোধসম্পন্ন নাগরিক গড়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: রাবি সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা

|| অপু দাস | জেলা প্রতিনিধি, রাজশাহী ||দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখতে বাংলাদেশে দক্ষ গ্রাজুয়েট প্রয়োজন হলেও শিক্ষা যদি কেবল পেশাগত প্রস্তুতিতেই সীমাবদ্ধ থাকে, তবে একটি গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত হয়—এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, শিক্ষাকে শুধু ব্যক্তিগত পেশাগত উৎকর্ষের জন্য নয়, বরং ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ নির্মাণে ব্যবহার করতে হবে। জ্ঞান একটি শক্তি, আর সেই শক্তির প্রয়োগ হতে হবে সততা ও দায়িত্ববোধের সঙ্গে।বুধবার (১৭ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় জনসাধারণের আমানত। এটি এমন এক সামাজিক বিনিয়োগ, যার মূল দর্শন হলো—জ্ঞান কেবল ব্যক্তিগত সাফল্যের সোপান নয়, বরং সামষ্টিক কল্যাণের হাতিয়ার। তাঁর ভাষ...
সাজিদ হত্যার বিচার দাবিতে ইবিতে প্রতীকী লাশ প্রতিবাদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাজিদ হত্যার বিচার দাবিতে ইবিতে প্রতীকী লাশ প্রতিবাদ

|| মো. মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘হত্যাকাণ্ডের কাফন ঘেরাও’ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের প্রবেশপথে রক্তমাখা কালো কাফন বিছিয়ে দেওয়া হয়, যাতে কর্মকর্তাদের অফিসে প্রবেশের সময় ওই কাফনের ওপর দিয়েই যেতে হয়।এ সময় সাধারণ শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, “কোনো মানুষ, সিআইডি বা প্রশাসনিক কর্মকর্তা কেউই বলতে পারছেন না কারা এই ঘটনার সাথে জড়িত। আমি এই প্রশাসনের কাছেই বিচার চাইছি, কারণ আমি এখানে থাকতে পারছি না, খেতে পারছি না। এই বিশ্ববিদ্যালয় আমার মায়ের মতো। রাষ্ট্...
মহান বিজয় দিবস উপলক্ষে দারুন নাজাত মডেল মাদ্রাসার বিজয় র‌্যালী অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে দারুন নাজাত মডেল মাদ্রাসার বিজয় র‌্যালী অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে কুষ্টিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত মডেল মাদ্রাসা। দিবসটি উপলক্ষে আজ সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ‘বিজয় র‌্যালী’ বের করা হয়।সকাল ৯টায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে র‌্যালীটি কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের হাতে ছিল জাতীয় পতাকা, বিজয়ের ব্যানার এবং দেশাত্মবোধক বিভিন্ন ফেস্টুন। র‌্যালী চলাকালীন শিক্ষার্থীরা বিজয়ের স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ, যা সাধারণ পথচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন বলেন, "স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ—এই শিক্ষা নিয়ে ...
লিডিং ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

বিজয়কে অর্থবহ করতে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে -দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||রক্তস্নাত মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং  ইউনিভার্সিটি। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালি এবং বিশ্ববিদ্যালয়ের শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা অনুষ্ঠানে সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব...
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ইআবির শ্রদ্ধা ও আলোচনা সভা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ইআবির শ্রদ্ধা ও আলোচনা সভা

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম।এ সময় বিশ্ববিদ্যালয়ের দু’জন প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ডিনবৃন্দ এবং রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।পরে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের তাৎপর্য এবং প্রাতিষ্ঠানিক জীবনে এর ধারণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ভাইস-চ্যান...
মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউআইটিএস
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউআইটিএস

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন করেছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস, সহকারি প্রক্টর এস, এম, ফারিয়াল হক বাঁধন, জনসংযোগ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।...