Tuesday, July 14

শিক্ষাঙ্গন

ইউআইটিএসে ইন্ট্রা ভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে ইন্ট্রা ভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন

মাসুম রানা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ কর্তৃক ইন্ট্রা ভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ইউআইটিএসের খেলার মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য কামনা ও পারস্পারিক সৌহার্দ্য বজায় রাখার জন্য পরম করুনাময় আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত পেশ করা হয়।অনুষ্ঠানে সুফি সাহেব একটি প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য সকল ক্যাপ্টেনকে দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে আন্তরিকতার সাথে টুর্নামেন্টটি সফল করার আহ্বান...
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে। এবারে ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।সূচি অনুযায়ী, আগামীকাল ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা আয়োজনের দায়িত্বে আছে।এদিকে, প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে এ পরীক্ষা আয়োজনে গতকাল মঙ্গলবার থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মার্চ পর্যন্ত এক মাস সব কোচিং সে...
রাজশাহীতে গ্লোবাল নার্সিং কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

রাজশাহীতে গ্লোবাল নার্সিং কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহীর সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গ্লোবাল নার্সিং কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহীর শালবাগানের ম্যাংগো রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কলেজের চেয়ারম্যান এ্যাডভেকেট আরমান আলীসহ অতিথিরাগ্লোবাল নার্সিং কলেজের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আরমান আলীর সভাপতিত্বে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ নওশাদ আলী। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবাকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হাবিব, রাজশাহী নার্সিং কলেজেন অধ্যক্ষ মোহাঃ ফয়েজুর রহমান ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ...
ইউআইটিএসে সরস্বতী পূজা উপলক্ষে ভিসির সাথে সহকারি পুলিশ কমিশনারের সাক্ষাৎ
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে সরস্বতী পূজা উপলক্ষে ভিসির সাথে সহকারি পুলিশ কমিশনারের সাক্ষাৎ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার, গুলশান- জনাব মেহেদী হাসান (শাকিল)। এ সময় তিনি উপাচার্য মহোদয়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর পক্ষ থেকে একটি চমকপ্রদ উপহারসামগ্রীর ডালা প্রদান করেন। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি'২৪) বিকাল সাড়ে তিন টায় ইউআইটিএসের উপাচার্য কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।সহকারি কমিশনার মেহেদী হাসান ইউআইটিএস-এ শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপনকে সাধুবাদ জানিয়ে পূজায় অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্...
ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে ভোলা জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। রবিবার (১১ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ওয়ালি উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ভূতপূর্ব আহ্বায়ক অনিল মোঃ মোমিন, সহ-সভাপতি মোঃ জোবায়ের, সাধারণ সম্পাদক সৈয়দ ওসমান বিন হাসনাইন, সহ-সাধারণ সম্পাদক বিন ইয়ামিন সিফাত, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হায়দার শরিফ ও মূসা কালিমুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ শামীম, সহ-অর্থ সম্পাদক মোঃ মাহদী হাসান, দপ্তর সম...
ইউআইটিএস আইন বিভাগের ক্লাস পরিদর্শনে বিওটি চেয়ারম্যান সুফি মিজান
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএস আইন বিভাগের ক্লাস পরিদর্শনে বিওটি চেয়ারম্যান সুফি মিজান

রাজধানীর স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের ক্লাস পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তিনি আইন অনুষদের ডিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ডাবল গোল্ড মেডালিস্ট, এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়ার আমন্ত্রণে আইন বিভাগের ক্লাস পরিদর্শনে আসেন।ক্লাসে বক্তব্য দিচ্ছেন বিওটি চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।সুফি সাহেব ডিন মহোদয়ের সাবলিল পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্লাসে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয় তিনি মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন। পরে তিনি ক্লাসে পাঠদান ও শিক্ষার্থীদের মনোযোগ দেখে সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি শিক্...
ইউআইইউ’তে “সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি” উদ্বোধন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ’তে “সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি” উদ্বোধন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) “সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি” উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি'২৪) সকাল ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব জনাব মুহাম্মদ ইব্রাহিম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। উক্ত সেন্টার সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্...
এইউবি’র ইসলামিক স্টাডিজ বিভাগে “উচ্চশিক্ষায় নৈতিকতা : একটি পর্যালোচনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

এইউবি’র ইসলামিক স্টাডিজ বিভাগে “উচ্চশিক্ষায় নৈতিকতা : একটি পর্যালোচনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করে ইসলামিক স্টাডিজ বিভাগ।গতকাল শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো: রাশেদুল আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. এনামুল হক আজাদ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচ...
ইউসিআর ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিল মানারাত ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউসিআর ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিল মানারাত ইউনিভার্সিটি

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত ইউসিআর হাফ ম্যারাথন ২০২৪ দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শুক্রবার ভোরে (৯ ফেব্রুয়ারি'২৪) রাজধানীর হাতিরঝিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডির) পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও আশুলিয়া ক্যাম্পাসের স্পোর্টস ক্লাবের মডারেটর সাঈদ ইসলাম, ছাত্র বিষয়ক বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল মতিন প্রমুখ। আল্ট্রা ক্যাম্প রানারস (ইউসিআর) এ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করে।দেশের স্বাস্থ্য সচেতন মানুষদের মাঝে দিন দিন ম্যারাথন দৌড় প্...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Exploring Graduate Business Programs and Careers in Canada” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Exploring Graduate Business Programs and Careers in Canada” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজধানীতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস-এর উদ্যোগে “Exploring Graduate Business Programs and Careers in Canada” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ার'২৪) বিকেল ৩ টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।.সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট মেরি ইউনিভার্সিটি, কানাডার স্কুল অব বিজনেসের এসোসিয়েট প্রফেসর ড. রেহমান খোখার।সেমিনারের শুরুতেই ড. খোখার কানাডার বিজনেস এডুকেশনের স্বাতন্ত্র্য বৈশিষ্ঠ্যসমূহ অডিয়েন্সের সামনে তুলে ধরেন।পাশাপাশি, সেইন্ট মেরি ইউনিভার্সিটির এডমিশন প্রসেস, স্কলারশীপ, পার্টটাইম চাকুরী সুবিধাসমূহ বিস্তারিত আলোচনা করেন। কানাডার কর্পোরেট সেক্টরে চাকুরী সুবিধা ও ওয়ার্ক পারমিটের বিভিন্ন দিক সম্পর্কেও নাতিদীর্ঘ আলোচনা করেন ড. খোখার।.উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্র...