Tuesday, July 14

শিক্ষাঙ্গন

রমজান মাসে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রমজান মাসে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ

আসন্ন রমজানের পুরো মাস জুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল।রবিবার (১৮ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকে পাঠানো নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলিম। সংবিধান ২ক অনুযায়ী ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’ এবং ৩১ অনুচ্ছেদে আইন ছাড়া কিছুই করা যাবে না। অনুচ্ছেদ ১৫২(১) আইন অর্থ ‘বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনও প্রথা ও রীতি’ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে, এটিই আইন প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের বিতর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্...
ইবিতে ইন্তিফাদা ফাউন্ডেশনের সভাপতি আম্মারুল সম্পাদক ওসমান
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে ইন্তিফাদা ফাউন্ডেশনের সভাপতি আম্মারুল সম্পাদক ওসমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্তিফাদা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আম্মারুল হককে। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ ওসমান বিন হাসনাইনকে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ আগামী একবছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, নোমান আল হাদী ও ইসমাইল হোসেন রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলিফ, মোঃ মুরসালিন, মোঃ আবু জার ও সাজ্জাদ সাব্বির, সাংগঠনিক সম্পাদক, আবদুল্লাহ নূর মিনহাজ, সহ-সাংগঠনিক সম্পাদক, শাহজাদা ইয়ামিন, অর্থ সম্পাদক, এস এম শামীম, সহ অর্থ সম্পাদক, মাহমুদুল...
ডিআইইউতে অনুষ্ঠিত হলো সিডিএসটিএফ এর প্রথম আসর
শিক্ষাঙ্গন, সংবাদ

ডিআইইউতে অনুষ্ঠিত হলো সিডিএসটিএফ এর প্রথম আসর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভল- সিডিএসটিএফ এর প্রথম জাঁকজমকপূর্ণ আসর। আজ রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম রহমানের উপস্থিতিতে আসরটির সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের উপজীব্য করে আয়োজিত এই স্টোরিটেলিং ফেস্টিভ্যালের ইতি টানা হয়।এর আগে, গতকাল ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আফতাব হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে দুইদিনব্যাপী এই ফেস্টিভ্যালটির যাত্রা শুরু হয়। যেখানে অনন্য এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা ও ড্যাফোডিল ইন্টারনেশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা বিভাগের স...
আলোকিত মানুষ তৈরিতে কাজ করে যাচ্ছে গারাঙ্গিয়া দরবার : ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সংবাদ

আলোকিত মানুষ তৈরিতে কাজ করে যাচ্ছে গারাঙ্গিয়া দরবার : ইআবি ভিসি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, আলোকিত সোনার মানুষ তৈরিতে কাজ করে যাচ্ছে গারাঙ্গিয়া দরবার শরীফ। এই আধাত্মিক দরবারের প্রাণপুরুষ মরহুম বড় হুজুর ও ছোট হুজুর (রহ:) এর অক্লান্ত পরিশ্রম ও সাধনায় লাখো মানুষ আলোর পথ খুঁজে পেয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া আধ্যাত্মিক দরবার গারাঙ্গিয়া আলীয়া কামিল মাদ্রাসার তিনদিন ব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।উপাচার্য অধ্যাপক আব্দুর রশীদ আরো বলেন, অলিকুল শিরোমণি হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রহ)আধাত্মিকতা চর্চা, আল্লাহর নৈকট্য লাভ ও আদর্শ মানুষ তৈরির বাগান হিসেবে গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসাকে স্মৃতি হিসেবে রেখে গিয়েছেন। সেই মাদ্রাসা ও খানকা সুভাষ ছড়াচ্ছে আজ দেশ থেকে দেশান্তরে।তিনি কুরআনের এই আয়াতের ব্যাখা দিয়ে আরো বলেন, (ওয়া...
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল মানারাত ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সংবাদ

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল মানারাত ইউনিভার্সিটি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ দেয়া হয় জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বলেন, বিগত সেমিস্টারে ৩৬ জন ছাত্র-ছাত্রীকে মেধার ভিত্তিতে ২৫%, ৫০% ও ১০০% পর্যন্ত বৃত্তি দেয়া হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি'২৪) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভবন মিলনায়তনে স্প্রিং সেমিস্টার ২০২৪-এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান জমকালো এ নবীনবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মেধাবৃত্তি পাওয়া ছাত্র-ছাত্রীদের হাতে চেক তুলে দেন।অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান মানারাত ইউনিভার্সিটিকে শিক্ষা ...
ইউআইইউ এবং বুয়েটে’র মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ এবং বুয়েটে’র মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই-বুয়েট)-এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং ইউআইইউর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বুয়েট থেকে উপস্থিত ছিলেন কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তামিম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিউল বারী, আরআইএসই-বুয়েট’র পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, বুয়েট-জাপান ইনস্টিটিউট অফ ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি’র পর...
আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সংবাদ

আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সাথে সাথে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বিশ্বসূফী সেন্টারের সাধারণ সম্পাদক ও নকশবন্দীয়া তরীকার শায়েখ আব্দুল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে মালয়েশিয়ার বিশ্বসূফী সেন্টারের সাধারণ সম্পাদক ও নকশবন্দীয়া তরীকার শায়েখ আব্দুল করিম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাথে মানুষের মাঝে ইসলামিক সহী আত্মশুদ্ধি চর্চা ও বিকাশে উদ্বুদ্ধ করার জন্য এক সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।শায়েখ আব্দুল করিম ইআবি'র উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আগামী ১৩-১৯ মে ২০২৪ ইং তারিখে উজবেকিস্তানের বুখারা সমরকন্দে আসন্ন ৪র্থ নকশবন্দী ফেস্টিভেল কনভেনশনে যোগদানের আমন্ত্রন জানিয়েছেন।...
ইউআইটিএসে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন

মাসুম রানা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম মহা-উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুয়ারি'২৪) সকাল এগারো টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে ইউআইটিএস পূজা উদযাপন কমিটির উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়।উৎসবের এ আয়োজনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।হিন্দুধর্ম মতে দেবী দুর্গার কন্যা সরস্বতী। আর বিদ্যাদেবী হিসেবে সরস্বতী তাদের কাছে বিশেষভাবে পূজনীয়। তাই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে, জ্ঞানের দেবী ধরায় আসেন। এই দিনে জ্ঞান বৃদ্ধির আশায় উপবাসে...
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘একটি বৃত্তির প্রস্তুতি : বিশ্বব্যাপী হাজার হাজার সুযোগ তৈরী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘একটি বৃত্তির প্রস্তুতি : বিশ্বব্যাপী হাজার হাজার সুযোগ তৈরী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন (ইএমএ) যৌথ উদ্যোগে "একটি বৃত্তি প্রস্ততি : বিশ্বব্যাপী হাজার হাজার সুযোগ" শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি'২৪) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করা হয়।সোমিনারে ইরাসমাস+, মেরি কুরি, ডিএএডি এবং অন্যান্য ইউরোপ জুড়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার বিভিন্ন পথ অন্বেষণ করার একটি প্ল্যাটফর্ম প্রদান করে। সাম্প্রতিক ডিআইইউ এবং (ইএমএ) এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর এটি প্রথম উদ্যোগ।ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের (ইএমএ) সভাপতি এবং এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক এবং ইউরোপিয়ান কমিশনের ইরাসমাস+ ন্যাশনাল ফোকাল পয়েন্টস (এএনএফপি) নেটওয়ার্কের সেন্ট্রালাইজড সাপোটার ডক্টর মোঃ আশিকুর রহমান মূল সেশনটি উপস্থাপন করেন। সেশনে তিনি বি...
আবারো শিক্ষার্থীতে মুখরিত থাকুক আলীয়া মাদ্রাসাগুলোর হাদিসের দারস: ইআবি ভিসি।
শিক্ষাঙ্গন, সংবাদ

আবারো শিক্ষার্থীতে মুখরিত থাকুক আলীয়া মাদ্রাসাগুলোর হাদিসের দারস: ইআবি ভিসি।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, আবারো শিক্ষার্থীতে মুখরিত থাকুক আলীয়া মাদ্রাসা গুলোর হাদিসের দারস। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান নেছারিয়া কামিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কামিল প্রথম বর্ষের সবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইআবি ভিসি বলেন, আমি চাই কামিল মাদ্রাসাগুলো বুখারী মুসলিম শরীফসহ সিহাহসিত্তা হাদিসের দরসে মুখরিত হোক। আমাদের শিক্ষার্থীরা হাদিসের দরস আসাতিজায়ে কিরামদের জবান থেকে শোনার জন্য প্রতিযোগিতা করুক। হক্কানি রাব্বানী আলেম ওলামায়ে কিরাম তৈরি হোক উস্তাদদের মুখ থেকে সরাসরি হাদিসের দারস বক্ষে ধারণ করুক।ইআবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ রাজধানীর নেছারিয়া কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন।তিনি আরো বলেন, একটা সময়ে বাংলাদেশের আলীয়া ম...