Tuesday, July 14

শিক্ষাঙ্গন

ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ ও বসন্ত উৎসব অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ ও বসন্ত উৎসব অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক)-এর উদ্যোগে বসন্ত উৎসব ১৪৩০ বঙ্গাব্দ ও বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) জনাব আয়শা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই স্থান যেখানে সারা দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি একত্রিত হয়। প্রকৃত মানুষ হবার ক্ষেত্রে এই ভিন্ন ভিন্ন সংস্কৃতি আমাদের উপর বিশেষ প্রভাব ফেলে।" তিনি আরো বলেন, "বিশ্ববিদ্যালয় হচ্ছে ...
মানারাত ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে সংবর্ধনা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ৮২তম সভায় এ সংবর্ধনা প্রদান করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ আতিকুল ইসলাম।সংবর্ধনা পাওয়া ওই ছয় সদস্য হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এমপি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সিটি ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ড. সেলিম মাহমুদ এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য...
সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষা সফর ও নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষা সফর ও নবীনবরণ অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটির স্প্রিং-২০২৪ সেশনের শিক্ষাসফর ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির চেয়ারম্যান, জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ আড়াই হাজারের এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু। আলোচনা পর্বে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক ও ক্যারিয়ারনির্ভর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয় যাত্রায় শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, ট্রেজারার অধ্যাপক ড. একরামুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আলহাজ লায়ন মো. শামীম মাহাবুব ভূইয়া।অনুষ্ঠান...
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে “ডিআইইউ মিনি ম্যারাথন” আয়োজন
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে “ডিআইইউ মিনি ম্যারাথন” আয়োজন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেলথ এন্ড ফিটনেস ক্লাবের উদ্যোগে ও ‘ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স্’ বিভাগের সহায়তায় তৃতীয়বারের মত ‘ডিআইইউ মিনি ম্যারাথন ২০২৪’ এর আয়োজন করা হয়। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) আযোজিত ম্যারাথনে ২৩০ জন পুরুষ শিক্ষার্থী ও ২০ জন মহিলা শিক্ষার্থী অংশ গ্রহণ করে।পুরুষদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথিল রেজা শুভ, দ্বিথীয় স্থান অর্জন করেন ‘ফিজিক্যাল এডকেশন এন্ড্ স্পোর্টস সায়েন্স্’ বিভাগের মোঃ শাশীম হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন একই বিভাগের তাওহিদ হাসান।মহিলাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ‘ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স্’ বিভাগের নুরুন্নাহার, দ্বিতীয় স্থান অর্জন করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ঐশী সালওয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জাহিন মুমতাহ...
মানারাত ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে "মেন্টাল ওয়েল-বিইং অ্যান্ড পাবলিক হেলথ কোয়েস্ট ফর এ হোলিস্টিক অ্যাপ্রোচ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সুফি স্প্রিচুয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনারটি আয়োজন করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি, এমআইইউ-এর কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ ও এমআইইউ-এর সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ। এছাড়াও সেমিনারের গেস্ট অব অনার ছিলেন সুফি স্প্রিচুয়াল ফা...
ইউআইটিএসে টেকসই সিমেন্ট উৎপাদন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে টেকসই সিমেন্ট উৎপাদন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে “টেকসই সিমেন্ট উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি এবং সবুজ উপকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। মূল বক্তা ছিলেন ইস্টার্ণ সিমেন্টের ডেপুটি জি.এম (কোয়ালিটি অ্যাসুরেন্স) ড. মোহাম্মদ রেজাউল করিম।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া বলেন, সিমেন্ট তৈরিতে যে সকল ক্যামিকাল ব্যবহার করা হয় তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিমেন্ট দিয়ে যেহেতু আমরা আমাদের বাসস্থান ও শিল্প কারখানা তৈরি করছি, তাই কিভাবে কম ক্ষতিকর ক্যামিকাল ব্যবহার করে পরিবেশ বান্ধ...
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২৪৯৭
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২৪৯৭

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর ১ম গ্রুপের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ২ হাজার ৪ শত ৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বরিশাল, সিলেট, রংপুর বিভাগের প্রার্থীরা।উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখতে পারবেন। এছাড়াও মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে প্রার্থীদের জানানো হবে।এর আগে ২০২৩ সালের ৮ ডিসেম্বর দেশের ৩ বিভাগের ১৮ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার...
যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ভিকারুননিসার শিক্ষক মুরাদ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ভিকারুননিসার শিক্ষক মুরাদ

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন, এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।এদিকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভিকারুননিসা স্কুলের গভর্নিং বডির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মুরাদকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযোগ অধিকতর তদন্তের জন্য ৩ সদস্যের আরেকটি কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়েছে।সভায় ভি...
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি'২৪) সকাল ৯টায় ইউআইইউ ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পক্ষে তাঁর প্রতিনিধি হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত ।সভাপতির বক্তৃতায় মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা না থাকলে শুধুমাত্র উচ্চশিক্ষা দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এজন্য তিন...
ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার-কে ইউআইটিএসের অভিনন্দন
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার-কে ইউআইটিএসের অভিনন্দন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউআইটিএস। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি'২৪) সকাল ১০ টায় ঢাবির উপ-উপাচার্যের কার্যালয়ে ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।নবনিযুক্ত উপ-উপাচার্য-কে ফুল দিয়ে অভিনন্দন জানান ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে ইউআইটিএসের সার্বিক অবস্থা অবহিত করা হয়। তিনি ইউআইটিএসের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষার সুযোগ প্রদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার প্রতি...