Tuesday, July 14

শিক্ষাঙ্গন

ইউআইটিএস-এ বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএস-এ বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব-এর উদ্যোগে আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক কারিকুলারের মধ্যেই রয়েছে কিভাবে একজন নৈতিক, দক্ষ ও আদর্শবান মানুষ হওয়া যায়, তার উপায়। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা পূর্ণতা পায় এক্সট্রা কারিকুলারের মাধ্যমে। বিজনেস স্টাডিজ বিভাগের বিজনেস ক্লাব সেই এক্সট্রা কারিকুলাম পরিচালনা করে থাকে।তিনি বলেন, একজন মানুষের নৈ...
ছুটির তালিকা সংশোধন, রমজানেও খোলা থাকবে মাদরাসা
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

ছুটির তালিকা সংশোধন, রমজানেও খোলা থাকবে মাদরাসা

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ৭ মার্চ থেকে সারাদেশের সব মাদরাসায় ছুটি শুরুর কথা থাকলেও স্কুলকলেজের পর এবার মাদরাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী—২১ মার্চ পর্যন্ত মাদরাসায় ক্লাস-পরীক্ষা চলবে।মঙ্গলবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তারের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।প্রজ্ঞাপনে বলা হয়, দেশের তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাসমূহের জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।মাদরাসা শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের কপি যুক্ত করে অফিস আদেশ জারি করেছে। অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা আ...
সিরাজগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

সিরাজগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে তমাল নামের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।শিক্ষার্থীদের অভিযোগ, মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরিফ ভাইভা চলাকালীন কোনো কারণ ছাড়াই তমালের ডান পায়ে গুলি করেন। পরে তমালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।সোমবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।আহত তমাল বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ‘ভাইভা চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষক রায়হান শরিফ তমালের ডান পেয়ে গুলি করেন। ওই শিক্ষকের শাস্তি দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।’শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আ...
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে বেগম রোকেয়ার লেখা গল্প ‘সুলতানা’স ড্রিম’
আন্তর্জাতিক, শিক্ষাঙ্গন, সংবাদ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে বেগম রোকেয়ার লেখা গল্প ‘সুলতানা’স ড্রিম’

যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেট ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছেন এবং একইসঙ্গে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছে বাংলাদেশি তাসনুভা তাবাসসুম। মিসৌরি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে বেগম রোকেয়ার লেখা ‘সুলতানা’স ড্রিম’ গল্প। চলতি সেমিস্টারে একটি কোর্সে গল্পটি যুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তাসনুভা।তাসনুভার দেওয়া খবরের স্ট্যাটাসটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে তাসনুভা জানান, ‘অনুভূতিটা ঠিক কেমন হচ্ছে সেটা নিজেও বুঝতে পারছি না, পেটের ভেতরে হাজার প্রজাপতি উড়ে বেড়ানোর মতো অনেকটা। ঘটনাটা হয়তো তেমন কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু।যখন আমি গত সেমিস্টারে আমার গবেষণার বিষয় নির্ধারণ করলাম, তখন আমার প্রফেসরদের কাছে গিয়ে গিয়ে বলছিলাম– কীভাবে বেগম রোকেয়ার একশ বছর আগের ‘সুলতানা'স ড্রিম’ আজকের দিনের ‘বারবি’ সিনেম...
সুদে টাকা ধার করে ছেলেকে মেডিকেলে ভর্তি করেছেন ভ্যানচালক আজগার, পড়ার খরচ নিয়ে দুশ্চিন্তা
শিক্ষাঙ্গন, সংবাদ, সারাদেশ

সুদে টাকা ধার করে ছেলেকে মেডিকেলে ভর্তি করেছেন ভ্যানচালক আজগার, পড়ার খরচ নিয়ে দুশ্চিন্তা

দরিদ্র ভ্যানচালক আজগার আলীকে এখন সবাই সম্মান ও শ্রদ্ধা করেন। তাঁর ছেলে আমানুল্লাহ হোসাইন এবার সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। গ্রামের একজনের কাছ থেকে সুদে টাকা ধার করে ছেলেকে মেডিকেল কলেজে ভর্তি করেছেন। কিন্তু তাঁর পড়াশোনার খরচ কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।আজগার আলীর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা গয়েশবাড়ি গ্রামে। তাঁর ছেলে আমানুল্লাহ হোসাইন এবার মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ৭১ দশমিক ৫ (মেধাতালিকায় ২ হাজার ৫৯৩তম) নম্বর পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ইতিমধ্যে তিনি ভর্তি হয়ে গেছেন।জানা যায়, ছোট বসতভিটায় টিনশেড ঘর দরিদ্র ভ্যানচালক আজগার আলীর। ঘরের বেড়াও টিনের তৈরি। আজগার আলী গেঁটে বাতে আক্রান্ত। শরীরে তীব্র ব্যথা থাকায় বেশিক্ষণ ভ্যান চালাতে পারেন না তিনি। ভ্যান চালিয়ে দিনে ২০০ থেকে ৩০০ টাকা আয় করেন। তাঁর ওষুধ কিনতেই দিনে ৭০ থে...
ইউআইইউ’তে “ভাষামূল: মুখের খোঁজে” শীর্ষক জাতীয় ন্যাচারাল ল্যাগুয়েজ প্রোসেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ’তে “ভাষামূল: মুখের খোঁজে” শীর্ষক জাতীয় ন্যাচারাল ল্যাগুয়েজ প্রোসেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

সকল ভাষা শহীদ ও তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে ভাষার মাস জুড়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব (ইউআইইউ সিসিএল) উদ্যোগে এবং বেঙ্গলী.এআই -এর সহযোগীতায় “ভাষামূল: মুখের খোঁজে” শিরোনামে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (ঘখচ) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (০২ মার্চ ২০২৪) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে “ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়” - কিংবদন্তী গীতিকার আবদুল লতিফের গানের এই পঙ্কতিটি স্লোগান রূপে সেদিন মুখরিত করেছিল ঢাকার থমথমে পরিবেশ। মাতৃভাষায় কথা বলতে পারার অধিকার চাইতে সেদিনই প্রথম কোন জাতি সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে, প্রাণের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে এসেছিল। ঢাকার পিচঢালা রাস্তা রঞ্জিত হয়েছিল শহীদের রক্তে। ভাষা শহীদদের এই ত্যাগ যেন বারংবার মনে করিয়ে দেয়, মায়ের ভাষার তাৎপর্য ঠিক কতটা। এরই চেতনায় ন্যাচারাল ল্যাঙ্গু...
নকল সরবরাহের দায়ে মাদ্রাসা অধ্যক্ষের ২ বছরের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

নকল সরবরাহের দায়ে মাদ্রাসা অধ্যক্ষের ২ বছরের কারাদণ্ড

পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে মাদ্রাসা অধ্যক্ষে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ মার্চ) সাড়ে ১১টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসাকেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন, রাজাপুর আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছায়েদুল ইসলাম (৫৩)। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।তিনি জানান, কেন্দ্রে অবস্থানরত অফিস সহকারী, আয়া এবং কিছু শিক্ষক ছোটাছুটি শুরু করেন। কেন্দ্রে অনিয়মের বিষয়টি আন্দাজ করতে পেরে শ্রেণিকক্ষ এবং শিক্ষার্থীদের দেহ তল্লাশি করা হয়। পরে শ্রেণিকক্ষের বাইরে হাতের লিখে রাখা প্রশ্নপত্রের সমাধান পাওয়া যায়।জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছায়েদুল ইসলাম পরীক্ষাকেন্দ্রের প্রিন্টারে ২৫-৩০ কপি হাতে লিখা নকলের প্...
এনডিএফ বিডি’র লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ড. মোঃ সবুর খান
শিক্ষাঙ্গন, সংবাদ

এনডিএফ বিডি’র লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ড. মোঃ সবুর খান

এনডিএফ বিডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪' প্রদান করা হয় দেশের প্রখ্যাত শিক্ষা ও আইসিটি ব্যক্তিত্ব, ডেফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান ড. মোঃ সবুর খানকে। দেশের তথ্যপ্রযুক্তি ও শিক্ষাখাতে অসামান্য অবদান এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এনডিএফ বিডি'র ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ সোহরাব হোসাইন শুক্রবার (১লা মার্চ) বাংলাদেশ শিশু একাডেমীতে আনুষ্ঠানিকভাবে ড. মোঃ সবুর খানের হাতে এ সম্মাননা তুলে দেন।অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা পরিদপ্তরের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারল মোঃ রেজাউল ইসলাম পিএসসি, পিএইচডি এবং ডিবেট ফর ডেমোক্রেসি'র সম্মানিত...
ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইউকে প্রতিনিধি দল
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইউকে প্রতিনিধি দল

যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের ব্যারনেস মনজিলা উদ্দিন এবং গিল্ডফোর্ডের ইউনিভার্সিটি অফ সারের অধ্যাপক ইউ জিওং আজ শুক্রবার (১ মার্চ ২০২৪) বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আয়োজিত পারস্পরিক সহযোগিতামূলক বৈঠকে যোগ দেন।এতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের একাডেমিক প্রধান, ডিন, অ্যাসোসিয়েট ডিন, প্রক্টর এবং অধ্যাপকগণসহ ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, ডিআইইউ-এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন।ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল কে এম হাসান রিপন এর মাল্টিমিডিয়া উপস্থাপনা এবং জ্ঞানগর্ভ বৈঠকে মেটাভার্স, বৈশ্বিক ব্যবসার গতিশীলতা এবং সহযোগিতামূলক অধ্যয়নের জন্য উদ্যোক্ত বিষয়গুলি আলোচনায় উঠে আসে। এছাড়াও অংশীদারিত্বের সুযোগ এবং গতিশীলতা প্রোগ্রাম সম্পর্কেও আলোচনা করা হয়।ড্যাফোডিল ইন্টা...
এইউবিতে “PhD research, record keeping and scholarly writing” শীর্ষক সেমিনার
শিক্ষাঙ্গন, সংবাদ

এইউবিতে “PhD research, record keeping and scholarly writing” শীর্ষক সেমিনার

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে গতকাল “PhD research, record keeping and scholarly writing” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির Water Engineering-এর প্রফেসর আতাউর রহমান।মূল প্রবন্ধে বাংলাদেশী অস্ট্রেলিয়ান অধ্যাপক আতাউর রহমান বলেন, গবেষণা কর্মের প্রথম ধাপগুলো সুন্দরভাবে পরিকল্পনা করতে পারলে পরের কাজগুলো সহজ হয়। যেমন, সঠিক Topic ও supervisor নির্বাচন করা। তারপর গবেষনা পদ্ধতি চিহ্নিত করা এবং উচ্চমানের গবেষণা ডিজাইন বা নকশা করা। এইভাবে প্রতিটি ধাপ মাথায় রেখে স্ট্র্যাটেজি ঠিক করতে পারলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।উদ্বোধনী বক্তব্যে এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান তার বক্তব্যে বলেন, এই রকম প্রাজ্ঞ ও প্রসিদ্ধ একজন গবেষককে নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া গর্ব করতে পা...