মানারাত ইউনিভার্সিটিতে সদ্য যোগদানকৃত ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সবুর খানকে অভ্যর্থনা
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সদ্য নিয়োগ পাওয়া ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সবুর খানকে অভ্যর্থনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গত ২৩ অক্টোবর'২৩ (সোমবার) বিকালে আশুলিয়াস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় এই প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, 'গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভালো সুনাম ও সুখ্যাতি রয়েছে' উল্লেখ করেন। তিনি বলেন, এই সুনাম ও সুখ্যাতি কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টিকে সেরা বিশ্ববিদ্যালয় বানাতে হবে। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে ব...
