ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্ট্রার প্রকৌশলী এ কে এম ফজলুল হকের ইন্তেকাল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্ট্রার ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইলেট্রনিক্স সোসাইটির কার্যনির্বাহী পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক আজ সকালে মৃত্যুবরণ করেছেন, (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিও ভাস্কুলার ডিজিস ইন্সটিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৭০ বছর বয়সে পরলোকগামী প্রকৌশলী এ কে এম ফজলুল হক মৃত্যুকালে তাঁর স্ত্রী, দুই পুত্র, নাতী-নাতনী, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।খ্যাতিমান এ শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ-সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য...
