ঢাবিতে ৩ দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে ৩ দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা ও সেমিনার শুরু হয়েছে। আজ বুধবার (০৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ই-জোনে এই কর্মশালা ও সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।সেমিনারে ‘ফারসি পাণ্ডুলিপির পরম্পরা ও বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-গ্রন্থাগারিক (রিসার্চ) শাহীন সুলতানা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস জানার ক্ষেত্রে পাণ্ডুলিপি...
