এইউবিতে ৩০তম ‘বিশ্ব বই দিবস’ উদযাপন
৩০তম ‘বিশ্ব বই দিবস’ উদযাপন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।ইউনেস্কো নির্বাচিত ও অনুমোদিত এই দিবসটি বিশ্বের ১০০ টিরও বেশী দেশে উদযাপিত হচ্ছে। এবারকার দিবসটির প্রতিপাদ্য হলো ‘Read in your way - ‘পড়ুন - ‘আপনার মত করে’।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। এসময় আরো উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেটের সম্মানিত সদস্য মারফত উল্লাহ এবং এইউবি সিন্ডিকেট সদস্য এসএম ইয়াছিন আলী। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছি...
