সোমবার, মার্চ ২

শিক্ষাঙ্গন

ইবিতে ইস্তেস্কার নামাজ আদায়, বৃষ্টির জন্য অঝোরে কান্না
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে ইস্তেস্কার নামাজ আদায়, বৃষ্টির জন্য অঝোরে কান্না

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিদেশে চলমান তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তির আশায় কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইস্তেস্কার নামাজ আদায় করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মুসল্লিবৃন্দ। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়।বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সার্বিক ব্যবস্থাপনায় এ নামাজে অংগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. ময়নুল হক ও বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল হক। এছাড়াও এতে অংশ নেন সহস্রাধিক শিক্...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের “Alumni Reconnect” অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের “Alumni Reconnect” অনুষ্ঠিত

প্রেসিডেন্সী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাফেয়ার্স এর উদ্যোগে ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার সন্ধ্যায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য “Alumni Reconnect” শিরোনামে একটি পুনর্মিলনের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বিকেল থেকেই প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ইউনিভার্সিটির প্রাঙ্গণে আসা শুরু করে। ইউনিভার্সিটির টিএসসি-তে আয়োজন করা হয় “কফি আড্ডার”। বেলা গড়ানোর সাথে সাথে জমে উঠে এই কফি আড্ডা। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগ-আপ্লুত হয়ে উঠেন। সাথে সাথে চলে পরস্পরের কুশল বিনিময়। এই আড্ডা চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।তারপর শুরু হয় “Alumni Reconnect” এর মূল পর্ব ‘আলোচনা অনুষ্ঠান’। প্রেসিডেন্সী ইউনিভার্সিটির অ্যালামনাই এসোসিয়েশন গঠন ও ইউনিভার্সিটির উন্নতিকল্পে অ্যালাম...
তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল শিক্ষার্থী
শিক্ষাঙ্গন, সংবাদ

তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল শিক্ষার্থী

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তীব্র গরমে বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে সুমি আক্তার (১৪) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে।সুমি আক্তার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাও গ্রামের সুমন মুন্সীর মেয়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কায়েসুর রহমান বলেন, তীব্র গরমে আমাদের বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অচেতন হয়ে যায়। পরে আমরা তাকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এখন তার অবস্থা অনেকটাই ভালো।এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. প্রণয় মান্না দাস বলেন, দাবদাহের কারণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এখন তার অবস্থা শঙ্কামুক্ত।...
ভাষা শিক্ষা কোর্স চালু করছে মানারাত ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সংবাদ

ভাষা শিক্ষা কোর্স চালু করছে মানারাত ইউনিভার্সিটি

মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষা শেখার গুরুত্ব ও চাহিদার কথা বিবেচনা করে ভাষা শিক্ষা কোর্স চালু করছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। চাইনিজ ভাষা শিক্ষা কোর্স শুরুর মধ্য দিয়ে আগামী জুলাই মাস থেকে এ ভাষা শিক্ষা কোর্স চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে জাপানিজ, তুর্কী, ফারসি, আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা কোর্স চালু করা হবে।২৭ এপ্রিল ২০২৪ (শনিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চাইনিজ ডিরেক্টর ড. ইয়াং হুই। সেন্টার ফর জেনারেল এডুকেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়া...
কাল খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ধ প্রাক–প্রাথমিক
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

কাল খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ধ প্রাক–প্রাথমিক

প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর আগামীকাল রবিবার (২৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোও খুলছে। তবে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস হবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।আজ শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান দাবদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৮ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এক পালায় (শিফটে) পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই পালায় বিদ্যালয়গুলোয় প্রথম পালা সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় পালা...
‘এ’ ইউনিট দিয়ে আজ শুরু গুচ্ছের ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বেন ১৫ জন
শিক্ষাঙ্গন, সংবাদ

‘এ’ ইউনিট দিয়ে আজ শুরু গুচ্ছের ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বেন ১৫ জন

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এদিন ‘এ’ ইউনিট দিয়ে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মোট ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু।ভর্তি পরীক্ষা উপলক্ষে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহজাহান।তিনি বলেন, ‘এ’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৫৩ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ এর অধীনে আরও পাঁচটি উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের সব ...
চুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
শিক্ষাঙ্গন, সংবাদ

চুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তালা এবং তাদের কাছে জব্দ থাকা দুটি বাসের একটিতে আগুন ধরিয়ে দিয়েছেন। থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে।গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দূর্ঘটনার শিকার হন চুয়েটের তিন শিক্ষার্থী। দ্রুতগতির শাহ আমানত পরিবহনের...
ইউআইইউতে “বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো” শীর্ষক লেকচার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে “বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো” শীর্ষক লেকচার অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘বাংলাদেশ কর্পাস: পাবলিক লেকচার সিরিজ-২০২৪’ এর অংশ হিসেবে “বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের প্রাক্তন নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেল এবং বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী। সভাপতিত্ব করেন ইউআইইউ’র স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. হামিদুল হক।জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরীর বক্তৃতা বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ প্রদান করে। তার উপস্থাপনায় সংবিধান এবং সংবিধানের মৌলিক ধারণা, বাংলাদেশের সংবিধানের ঐতিহাসিক পটভূমি, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা-সহ বাং...
হিটস্ট্রোকে মারা গেল নর্থ সাউথের শিক্ষার্থী  ইশতিয়াক তূর্য
শিক্ষাঙ্গন, সংবাদ

হিটস্ট্রোকে মারা গেল নর্থ সাউথের শিক্ষার্থী ইশতিয়াক তূর্য

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইশতিয়াক ওয়ারেছ তূর্য নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তীব্র তাপদাহে হিটস্ট্রোকে তিনি মারা যান। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।তূর্য বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২তম ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। তূর্যের বাবা ওয়াহিদুজ্জামান মিনুও একজন শিক্ষক। তিনি আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। বাবার একমাত্র সন্তান ছিলেন তূর্য।গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় তূর্যের মৃত্যুর পর তাকে আজ বুধবার সকালে নিজ জেলা সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। তার নামাজে জানাজা যোহরের নামাজের পর সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।ইশতিয়াকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবে...
মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু : ভতি ফিতে ৫০% ছাড়
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু : ভতি ফিতে ৫০% ছাড়

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।বিশ্ববিদ্যালয়ের গুলশান ও আশুলিয়া ক্যাম্পাসে একযোগে আগামী ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।মেলা উদ্বোধনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলম, রেজিস্ট্রার ড. ...