মঙ্গলবার, মার্চ ৩

শিক্ষাঙ্গন

কোটা নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজ পাল্টাপাল্টি কর্মসূচি
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

কোটা নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজ পাল্টাপাল্টি কর্মসূচি

সরকারি চাকরিতে কোটা নিয়ে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাস। হামলা পাল্টা হামলায় দিনরাত ছিল উত্তেজনা। আহত হয়েছেন চার শতাধিক শিক্ষার্থী। গতকাল কয়েক দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষ...
রাজধানীতে কোটাবিরোধীদের বিক্ষোভ মিছিল
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রাজধানীতে কোটাবিরোধীদের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অপমানজনক’ বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শিক্ষার্থীদের মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে।শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাবি অধিভুক্ত সাত কলেজও যোগ দিয়েছে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারো বাপের না’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘আমরা নাকি রাজাকার-ধিক্কার ধিক্কার’, ‘এসো ভাই এসো বোন...
নতুন বাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

নতুন বাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর নতুন বাজার এলাকায় সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে সড়ক অবরোধ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী এ আন্দোলনে অংশ নেন। এসময় নতুন বাজার এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন।সোমবার (১৫ জুলাই) দুপুরের পর শিক্ষার্থীর সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কয়েকশ শিক্ষার্থী নতুন বাজার সিগন্যালের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় নতুনবাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শতশত যানবাহন আটকা পড়েছে। এসময় শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিচ্ছেন।পুলিশ জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নতুন বাজার এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে...
আইসিএসবি ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার- ‘সিইডি’
শিক্ষাঙ্গন, সংবাদ

আইসিএসবি ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার- ‘সিইডি’

জার্মানিতে অনুষ্ঠিত ২০২৪ সালের ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর স্মল বিজনেস (আইসিএসবি) ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলমেন্ট (সিইডি)। অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলিজিয়েট স্কুলস ইন বিজনেস (এএসিএসবি) এর সহযোগিতায় গঠিত এই পুরস্কার জয়ীদের অত্যাবশ্যকীয় যোগ্যতা হিসেবে কয়েকটি শর্তপূরণ করতে হয়, যার মধ্যে রয়েছে প্রোগ্রামের উদ্ভাবনশীলতা, সমাজে ইতিবাচক প্রভাব, সমাগ্রিকভাবে সমাজের উন্নয়ন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি ও দেশে অনুকরণীয় হতে পারে এমন প্রোগ্রাম থাকা।আইসিএসবি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি পৃথিবীর অন্যতম পুরাতন এবং বড় অলাভজনক সংস্থা, যা বিশ্বের ৮৫টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব করে। সংস্থাটি উদ্যোক্তা এবং ছোট ব্যবসার উন্নয়নে সহায়তা করে থাকে। আইসিবি প্রতি বছরের জুন মাসে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকদের আ...
মানারাত ইউনিভার্সিটির জমকালো নবীনবরণ ও মেধাবৃত্তি প্রদান
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটির জমকালো নবীনবরণ ও মেধাবৃত্তি প্রদান

জমকালো আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামার সেমিস্টার ২০২৪-এর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ইসরাত জাহান নাসরিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. সাদ...
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে

বয়সের নিয়ম না মানার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতে অভিভাবকদের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।রবিবার (১৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলে হাইকোর্টের রায় বহাল রইলো বলে জানান আইনজীবীরা।আদালতে এদিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। আর রিট আবেদনকারী অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মনজুরুল হক ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।এর আগে গত ২৭ জুন বয়সের নিয়ম না মানার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে হাইকোর্টের দেওয়া রায় প্রকাশ করা হয়।হাইকোর্টে...
বিশ্ববিদ্যালয় সচল করতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ভিসিরা
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

বিশ্ববিদ্যালয় সচল করতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ভিসিরা

সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ প্রজ্ঞাপন বাতিলসহ ৩ দফা দাবি আদায়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। চলতি মাসের ১ জুলাই শুরু হওয়া এ আন্দোলনের ফলে ১৪ দিন ধরে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো।পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের (ভিসি) সংগঠন ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’ বলছে সর্বজনীন পেনশন স্কিম প্রণয়নের সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ বা শিক্ষার অংশীজনের সঙ্গে কোনরূপ আলোচনা না হওয়ায় এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিক্ষকদের চলমান আন্দোলন ও যৌক্তিক দাবিসমূহ নিরসনকল্পে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে পরিষদ বলছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রত্যা...
একাদশে ভর্তি : শেষধাপেও কলেজ পায়নি ১২ হাজার শিক্ষার্থী
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

একাদশে ভর্তি : শেষধাপেও কলেজ পায়নি ১২ হাজার শিক্ষার্থী

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপ পেরিয়ে গেলেও প্রায় ১২ হাজার শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জন।শুক্রবার (১২ জুলাই) রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে তৃতীয় ও শেষ ধাপের ফল প্রকাশ করা হয়। এই ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভর্তি নীতিমালা অনুযায়ী তিন ধাপে আবেদন নেওয়ার কথা ছিল। সেই তিন ধাপ শেষেও আমাদের ১২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পাননি। তার মধ্যে এসএসসিতে জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জনের মতো।তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, জানতে চাইলে তপন কুমার বলেন, এটা তো একক সিদ্ধান্তে বলা সম্ভব নয়। আলোচনাসাপেক্ষে এ বি...
ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাল ডিআইইউ
শিক্ষাঙ্গন, সংবাদ

ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাল ডিআইইউ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল- ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার ও ডিউক অব এডিন বার্গ এওয়ার্ডস ফাউন্ডেশন বাংলাদেশের ট্রাষ্টিবোর্ডের অনারারি সেক্রকটারী রিজওয়ান বিন ফারুক।বিজ্ঞাপনঅনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বিশ্ববিদ্যালয়ের চারজন সফল এলামনাইকে আমন্ত্রণ জানানো হয়। এরা হলেন যমুনা গ্রপের হেড অব আইটি মোঃ মেহেদী হাসান, 6amTech এর কো- ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহামুদ, 6amTech এর কো- ফাউন্ডার ও প্...
সবুজে সবুজে ভরে উঠছে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস  -দানবীর ড. সৈয়দ রাগীব আলী
শিক্ষাঙ্গন, সংবাদ

সবুজে সবুজে ভরে উঠছে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস -দানবীর ড. সৈয়দ রাগীব আলী

প্রকৃতির সৌন্দর্য ঘেরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের রাগীব নগরে অবস্থিত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। প্রতিবছরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে কর্তৃপক্ষ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় বৃক্ষরোপণ ২০২৪ কর্মসূচির অংশ হিসেবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে সাজিয়ে তুলতে প্রতিবছরের মত এবারের বর্ষা মৌসুমে লিডিং ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রজাতির বনজ এবং ফলদ বৃক্ষরোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।বিজ্ঞাপন'গাছ লাগাই, গাছ বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাকৃতিক পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পুরানো গাছগুলোর পরিচর্যা করার উদ্যোগে বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা গা...