মঙ্গলবার, মার্চ ৩

শিক্ষাঙ্গন

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত
জাতীয়, শিক্ষাঙ্গন

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা। ১১ আগস্ট থেকে এসব পরীক্ষা নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (০১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।চলমান এই পরিস্থিতির কারণে এর আগেও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট। এখন নতুন সিদ্ধান্ত হলো ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।এ ছাড়াও আন্দোলনকে কেন্দ্র করে ১৭ জুলাই সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা ...
১২ সিটি কর্পোরেশন ও নরসিংদী বাদে প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার
শিক্ষাঙ্গন

১২ সিটি কর্পোরেশন ও নরসিংদী বাদে প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই সারা দেশে স্কুল, কলেজ, পলিটেকনিকসহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।তবে দুই সপ্তাহের অচলাবস্থা পেরিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরুতে খুলছে কেবল মফস্বল ও গ্রামাঞ্চলের স্কুলগুলো।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারে আগামী রোববার (৪ আগস্ট) থেকে ক্লাস শুরু হবে।বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ।...
শিক্ষার্থীদের ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচি আজ
শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচি আজ

ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৩১ জুলাই) দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের পর এ কর্মসূচি দেওয়া হয়। এদিন সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশীদ এক বিবৃতিতে এ তথ্য জানান।বিবৃতিতে রিফাত রশীদ বলেন, আমাদের দেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বর্বর গণহত্যা চালানো হয়েছে। আমাদের ঝলমলে দিনগুলো আজ আঁধারে ছেয়ে গেছে। গণগ্রেফতারের আতঙ্কে রাতগুলো হয়ে গেছে আরও অন্ধকার।তিনি আরও বলেন, ‘এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণপ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
শিক্ষাঙ্গন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ বুধবার (৩১ জুলাই) সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।মঙ্গলবার (৩০ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে, ‘সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম–খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে, ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি পালন করা হবে।’ দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।ঘোষণায় আরও বলা হয়, ‘আমরা সারা দেশের শিক্ষক, আইন...
রাষ্ট্রীয় শোক প্রত্যাখান, চোখে-মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি
শিক্ষাঙ্গন

রাষ্ট্রীয় শোক প্রত্যাখান, চোখে-মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার (২৯ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মো. মাহিন সরকার নতুন এ কর্মসূচি ঘোষণা করেন। এতে শিক্ষার্থীদের দাবী আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখান করে মঙ্গলবার (৩০ জুলাই) লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি পালনের আহবান জানানো হয়েছে।বিবৃতিতে জানানো হয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবীকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের দাবী মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্য রাতে বাসা বাড়িতে রেইড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় ...
৬ সমন্বয়কের বিবৃতি প্রত্যাখ্যান আরেক সমন্বয়ক কাদেরের, দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক
শিক্ষাঙ্গন

৬ সমন্বয়কের বিবৃতি প্রত্যাখ্যান আরেক সমন্বয়ক কাদেরের, দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক

ছয় সমন্বয়কের দেওয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের।রোববার (২৮ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন। সেইসঙ্গে নতুন কর্মসূচি হিসেবে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আব্দুল কাদের।এর আগে রোববার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন। তারা ছয়জনই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ‘নিরাপত্তা হেফাজত’ রয়েছেন। সেখান থেকেই তাদের স্বাক্ষরে বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পড়ে শোনান।তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দ...
প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানা যাবে আজ
জাতীয়, শিক্ষাঙ্গন

প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানা যাবে আজ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। স্বস্তি ফিরছে জনজীবনে। এমন পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সেই বিষয়ে আজ রোববার (২৮ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে।রোববার (২৮ জুলাই) এ নিয়ে বৈঠক করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শনিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান।তিনি বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খুলে দেয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য রোববার মিটিং হবে। মিটিংয়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ,...
সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিল বেরোবি প্রশাসন
শিক্ষাঙ্গন

সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিল বেরোবি প্রশাসন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে নিহত আবু সাঈদের বাবা-মার হাতে সাড়ে সাত লাখ টাকার চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে আর্থিক সহায়তা প্রদানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ ও কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন।প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ভিসি মহোদয়ের নির্দেশে সাঈদের বাবা-মার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে বিশ্বিবদ্যালয় প্রশাসন। ভিসি স্যার নিজেও সাঈদের পরিবারের খোঁজ রাখছেন, পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আজকে সাড়ে সাত লাখ টাকা...
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজধানীজুড়ে তীব্র যানজট
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজধানীজুড়ে তীব্র যানজট

চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এসব কর্মসূচি দিনব্যাপী চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এতে রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে মূল সড়কে অবস্থান নেয়। এ সময় আশপাশে থাকা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়।এর মধ্যে সকাল সাড়ে ১০টার রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তার একপাশ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। ফলে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী রাস্তায় যান চলাচল আংশিকভাবে চলছে। শিক্ষার্থীর...
বাড্ডায় ব্র‍্যাকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
শিক্ষাঙ্গন, সংবাদ

বাড্ডায় ব্র‍্যাকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবরোধ শুরু করেন তারা। অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মেরুল বাড্ডা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সড়ক অবরোধ ছেড়ে দেন।এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবা...