মঙ্গলবার, মার্চ ৩

শিক্ষাঙ্গন

সায়েন্সল্যাব মোড় শিক্ষার্থীদের দখলে, যানবাহন চলাচল বন্ধ
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

সায়েন্সল্যাব মোড় শিক্ষার্থীদের দখলে, যানবাহন চলাচল বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অর্ধশতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। এতে এই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এসময় আন্দোলনকারীদের ‘এক, দুই, তিন, চার খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘ চলছেই চলবে, আমাদের আন্দোলন’, সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।তবে পুরো এলাকাজুড়েই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।...
সরকার পদত্যাগের এক দফা ঘোষণা
জাতীয়, শিক্ষাঙ্গন

সরকার পদত্যাগের এক দফা ঘোষণা

নয় দফা দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা এবার সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দিয়েছেন। শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।ঘোষণাকালে নাহিদ ইসলাম বলেন, যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে। নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি। যেহেতু, সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে। যেহেতু, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে। যেহেতু, ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়। সেহেতু, আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি।একই সাথে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির ন...
আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন

আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- রংপুর মহানগর পুলিশের এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন। তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ পেয়েছে মহানগর পুলিশ হেডকোয়ার্টার।রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান- দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা পরিপন্থি কাজ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ করায় তাদের বরখাস্ত করা হয়েছে। আবু সাঈদ হত্যার ঘটনায় অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। তাদের দেওয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে সেদিনের সহিংসতার ঘট...
শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল

ছাত্র-জনতার ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দিয়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।শনিবার (৩ আগস্ট) দুপুর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকসহ নানান শ্রেণি-পেশার মানুষ।সরেজমিনে দেখা গেছে, ছাত্র-জনতার ঢল শহীদ মিনার এলাকা ছাপিয়ে চাঁনখারপুল মোড়, দোয়েল চত্বর, জগন্নাথ হল মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৩টার দিকেও বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনার অভিমুখে ছোট-বড় অনেক মিছিল আসতে দেখা যায়।...
টেন মিনিট স্কুলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শিক্ষাঙ্গন

টেন মিনিট স্কুলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দেশের অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) মধ্যরাতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।সেখানে বলা হয়, টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে সচল থাকবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো।টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিকও তার ফেসবুক স্টোরিতে এ তথ্য শেয়ার করেন।সম্প্রতি বাংলাদেশের ৫ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছে টেন মিনিট স্কুল। চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দেন আয়মান সাদিক। এর পরিপ্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।...
ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়
জাতীয়, শিক্ষাঙ্গন

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে আগামীকাল থেকে এসব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন।কর্মকর্তা বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আপাতত আগামীকাল থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয়। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও তিনি জানান।এর আগে গত বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নিয়েছিল।তবে দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধই থাকবে বলে সেদিন জানানো হয়েছ...
বিশ্ববিদ্যালয়-রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল
জাতীয়, শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয়-রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল

বিশ্ববিদ্যালয়, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিমসহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিমসহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।এর আগে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ক...
আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

সারাদেশে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সর্তক অবস্থান নিয়েছে পুলিশ।শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।এদিকে রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।আন্দোলনকারী শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।দায়িত্বরত এক পুলিশ সদস্য গণমাধ্যমকে বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বেশ কয়টি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি।এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্...
রামপুরার রাস্তা শিক্ষার্থীদের দখলে, যান চলাচল বন্ধ
জাতীয়, শিক্ষাঙ্গন

রামপুরার রাস্তা শিক্ষার্থীদের দখলে, যান চলাচল বন্ধ

শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সকাল থেকে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে দুপুর পৌনে দুইটার দিকে থেকে রামপুরা ব্রিজে এসে ব্র‍্যাক ইউনিভার্সিটির সামনের রাস্তা দখলে নিয়েছেন তারা। এসময় রাস্তায় অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ।শনিবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সবাই ইস্টওয়েস্ট ছেড়ে মূল সড়কে অবস্থান নেন।এদিকে সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল গণমিছিল করেছে। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানের গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে। গণমিছিলে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।...
ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন

ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে হেফাজত থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান। পরে কয়েকটি গাড়িতে করে পরিবারের সদস্যদের সাথে সমন্বয়কদের পাঠিয়ে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম।তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৬ টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে।...