মঙ্গলবার, মার্চ ৩

শিক্ষাঙ্গন

বন্যার্তদের জন্য তালাবার ফান্ডে সহযোগিতার আহ্বান
শিক্ষাঙ্গন

বন্যার্তদের জন্য তালাবার ফান্ডে সহযোগিতার আহ্বান

বন্যার্তদের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণ করেছে উপমহাদেশের প্রাচীনম ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। সংগঠনটির ইবি শাখার গঠিত তহবিলে সহযোগিতা পাঠানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি জহিরুর ইসলাম ও ইবি শাখার সভাপতি কাইয়ুম হোসেন।নেতৃদ্বয় বলেছেন, আপনাদের পাঠানো দান বন্যায় ক্ষতিগ্রস্তদের পৌঁছে দেয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ।...
ইউআইটিএস ‘এপিআরআইজিএফ-২০২৪’ সম্মেলনের রিমোট লোকাল হাব নির্বাচিত
শিক্ষাঙ্গন

ইউআইটিএস ‘এপিআরআইজিএফ-২০২৪’ সম্মেলনের রিমোট লোকাল হাব নির্বাচিত

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (এপিআরআইজিএফ ২০২৪)-এর রিমোট লোকাল হাব হিসেবে নির্বাচিত হয়েছে। এপিআরআইজিএফ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে আঞ্চলিক স্তরে ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক আলোচনার সুযোগ দেয়া হয় এবং জাতীয় আইজিএফ আলোচনাকে একত্রিত করে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইন্টারনেট গভর্নেন্সের উন্নয়নে সহায়তা করে। এপিআরআইজিএফ ২০২৪ একটি হাইব্রিড ইভেন্ট, যা ২১-২৩ আগস্ট ২০২৪ এ এনটিইউএইচ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, তাইপেই, তাইওয়ানে অনুষ্ঠিত হচ্ছে। এপিআরআইজিএফ এর সাথে সহ-আয়োজক হতে পেরে ইউআইটিএস আনন্দিত। তাইওয়ান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (টিডব্লিউএনআইসি) এই গুরুত্বপূর্ণ ইভেন্টের আয়োজন করে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন স্টেকহোল্ডারদের সম্মে...
এমআইইউতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা
শিক্ষাঙ্গন

এমআইইউতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। মঙ্গলবার (২০ আগস্ট, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নব নিযুক্ত উপাচার্য (ভারপ্রাপ্ত)-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অনুষ্ঠােনে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে দ্বিধা-দ্বন্দ্ব ও হতাশা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রয়াস চালাতে হবে।তিনি সততা, আদর্শবাদিতা, ন্যায়নিষ্ঠা, গবেষণা, উন্নত সুযোগ-সুবিধা, বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এগুলোকে ধারণ করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে শিক্ষক ও ...
এইচএসসির বাকি সব পরীক্ষা বাতিল
জাতীয়, শিক্ষাঙ্গন

এইচএসসির বাকি সব পরীক্ষা বাতিল

চলমান এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে এই তথ্য জানান তিনি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না। এখন পর্যন্ত যে সব বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে, তার ভিত্তিতেই ফলাফল প্রস্তুত করা হবে।তিনি বলেন, স্থগিত থাকা পরীক্ষাগুলোর পরীক্ষা না নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের দাবিকে মেনে নিয়েছে। তাই এসব পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।এর আগে, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে হাজারও এইচএসসি পরীক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে পরীক্ষা বাতিলের দাবি জানায়। তারা বলেন, ‘‘এরইমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ওপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হোক।’’ আন্দোলনকারীরা উল্লেখ করেন যে, পরীক্ষায় অংশ নিতে গিয়ে অনেকেই আহত হয়েছে...
সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, স্থগিত পরীক্ষা না নেওয়ার দাবি
শিক্ষাঙ্গন

সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, স্থগিত পরীক্ষা না নেওয়ার দাবি

নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফল প্রকাশের দাবিতে শত শত পরীক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করছেন।মঙ্গলবার (২০ আগস্ট) বেলা দুইটার দিকে পরীক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকের সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন। সচিবালয়ে ঢুকে ৬ ও ১১ নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকেন পরীক্ষার্থীরা।তারা মাইক বহনকারী রিকশা নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তাদের নিবৃত করতে দেখা গেছে।পরীক্ষার্থীরা নতুন করে আর পরীক্ষা না নিয়ে ইতোমধ্যে নেওয়া পরীক্ষা ও এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানিয়েছেন।আন্দোলনরতদের মধ্যে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা স্টেট কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে, মোহাম্মদপুর সরকার...
এইচএসসির বাকি পরীক্ষা অর্ধেক নম্বরে, পেছাবে আরো দুই সপ্তাহ
জাতীয়, শিক্ষাঙ্গন

এইচএসসির বাকি পরীক্ষা অর্ধেক নম্বরে, পেছাবে আরো দুই সপ্তাহ

এইচএসসি ও সমমানের বাকি বিষয়ের পরীক্ষা অর্ধেক নম্বরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরো ২ সপ্তাহ পিছিয়ে যাবে। মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। আগে যে বিষয়ে ৮টি প্রশ্নের উত্তর দিতে হতো এখন সেই একই বিষয়ে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষায় আগের মতোই পূর্ণ সময় থাকবে।কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হব...
মানারাত ইউনিভার্সিটির নতুন উপাচার্য ঢাবির সাবেক অধ্যাপক আব্দুর রব
শিক্ষাঙ্গন

মানারাত ইউনিভার্সিটির নতুন উপাচার্য ঢাবির সাবেক অধ্যাপক আব্দুর রব

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। সোমবার (১৯ আগস্ট, ২০২৪) তিনি উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এর আগে সোমবার (১৯ আগস্ট, ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়।উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর এক শুভেচ্ছা বক্তৃতায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব ‘এ সেন্টার অব একাডেমিক অ্যান্ড মোরা...
পদোন্নতির দাবিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন
শিক্ষাঙ্গন

পদোন্নতির দাবিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন

বৈষম্যের শিকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা পদোন্নতি ও পদন্নোয়নের দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর বছিলাস্থ বিশ্ববিদ্যালয়ের সামনে ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে নামেন তারা।মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। ২০১৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়। তবে প্রতিষ্ঠার পর থেকে কর্মকর্তা, কর্মচারীদের পদোন্নতি দেওয়া হয়নি। ফলে কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।আন্দোলনরত একজন সেকশন অফিসার বলেন, আমরা ২০১৫ সাল থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মরত। বিভিন্ন ভিসি আসছেন কিন্তু আমাদের গত ৯ বছরে কাউকেই পদোন্নতি দেওয়া হয়নি। আমরা বৈষম্যের শিকার। আমাদের পদোন্নতি দেওয়ার জন্য আন্দোলন করছি। অফিসার আরো বলেন, আওয়ামী...
শোকজ পাঠানো সেই ডিনকে কোরআন তেলাওয়াত শোনালেন শিক্ষার্থীরা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন

শোকজ পাঠানো সেই ডিনকে কোরআন তেলাওয়াত শোনালেন শিক্ষার্থীরা

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজনের কারণে আরবি বিভাগকে শোকজ পাঠিয়েছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। তার ডিন অফিসে গিয়ে শিক্ষার্থীরা তাকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন এবং পদত্যাগের পর সেখানে তার জন্য দোয়াও করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক বাছিরও মোনাজাতে অংশ নেন।সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কলাভবনের দ্বিতীয় তলায় ডিন অফিসে এমন ঘটনা ঘটে।জানা যায়, শিক্ষার্থীরা আগে থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলনের জন্য জড়ো হচ্ছিলেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে কলা ভবনের সামনে আসলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তিনি কলাভবনের তিন তলায় অবস্থান নেন। শিক্ষার্থীরা সেখানে গিয়েও বিক্ষোভ করলে তিনি দ্বিতীয় তলায় ডিন অফিসে প্রবেশ করে দ্রুত পদত্যাগ করেন।পদত্যাগের পর শিক্ষার্থীরা তার অনুমতি নিয়ে তাকে পবিত্র কোরআন থেকে তেল...
৪০ সরকারি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নিরুদ্দেশ: শিক্ষা উপদেষ্টা
জাতীয়, শিক্ষাঙ্গন

৪০ সরকারি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নিরুদ্দেশ: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি বা অভিভাবক নিরুদ্দেশ। এই দেশে এই মুহূর্তে ৫৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪০টির বেশি ভিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরুদ্দেশ।সোমবার (১৯ আগস্ট) নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।শিক্ষা উপদেষ্টা আরও বলেন, পুরো বিশ্ববিদ্যালয় চালু করতে আমাদের কি ধরনের চ্যালেঞ্জ নিতে হবে সবাই জানেন। সব বিশ্ববিদ্যালয় চালু করা বিরাট সমস্যা। অধিকাংশ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন এগুলোতে প্রথমজন নাই, দ্বিতীয়জন নাই তৃতীয় জন নাই, চতুর্থ জনও নাই। কাজেই কাকে দিয়ে চালু করবো? সারাদেশে প্রশাসনের একই অবস্থা।...