রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় নির্বাচনী প্রচারণা ও সভা-সমাবেশ নিষিদ্ধ
|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদ্রাসাগুলোতে যেকোনো ধরনের রাজনৈতিক সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণামূলক কর্মকাণ্ডের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ব্যতিরেকে মাদ্রাসার মাঠ বা হলরুম নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না।আজ সোমবার (১২ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন-পূর্ব এই সময়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করা বাধ্যতামূলক। লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা বা যুব সমাবেশের নামে...










