হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরানের কড়া হুঁশিয়ারি
|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের তেল ও গ্যাস পরিবহন করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।আইআরজিসি দাবি করেছে, মার্কিন সামরিক চাপের মধ্যে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করার সময় হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে। বিস্ফোরণের পর জাহাজ দুটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়। তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা জাহাজের নাবিকদের অবস্থা ও হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য ইরানি বাহিনী প্রকাশ করেনি। এ ছাড়া এ ঘটনার সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত করা যা...










