ভূরুঙ্গামারীতে সারের কৃত্রিম সংকটে বিপাকে কৃষক, নকল সারে ফলন বিপর্যয়ের শঙ্কা
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||চলতি রুপা আমন মৌসুমে কুড়িগ্রাম জেলার শস্য ভান্ডার খ্যাত ভূরুঙ্গামারী উপজেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির কারণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। অপর দিকে বাজারে ভেজাল সারের কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন প্রান্তিক কৃষক।চলতি আমন ও আগাম শীতকালীন সবজি মৌসুমে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের কৃত্রিম সংকট তৈরি করেছে একটি অসাধু চক্র। দোকানে দোকানে ঘুরে চাহিদা মাফিক সার না পেয়ে কৃষকের ঘরে হাহাকার চলছে।কৃষকরা বলছেন, ভরা মৌসুমে আমন আবাদের জমিতে সময়মতো সারের প্রয়োগ করতে না পারলে ফলনে মারাত্মক প্রভাব পড়বে এবং উৎপাদন ব্যয় বাড়বে।কৃষকদের অভিযোগ, ডিলাররা কৃষকদের সার না দিয়ে মুনাফার লোভে খুচরা বিক্রেতাদের হাতে সার তুলে দিচ্ছেন। দিনের পর দিন ডিলার পয়েন্টে সারের জন্য ধরনা দিতে হচ্ছে। মাঝেমধ্যে কিছু সার মিললেও চাহিদা অনুযায়ী মিলছে না।কৃষ...










