শনিবার, ফেব্রুয়ারি ২৮

বাণিজ্য ও অর্থনীতি

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা; নেই প্রশাসনের অনুমতি
বাণিজ্য ও অর্থনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা; নেই প্রশাসনের অনুমতি

|| মোঃ লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁয় স্কুল মাঠ দখল করে প্রশাসনের কোন ধরনের অনমোদন ছাড়াই শীতবস্ত্র ও শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শহরের আবাসিক এলাকা হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে মেলা শুরু করা হয়। স্কুলের বার্ষিক পরীক্ষায় এবং আবাসিক এলাকায় মেলা হওয়ায় ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী। তবে এ মেলাকে নিয়ে ইতোমধ্যে বির্তক ও নানান গুঞ্জন শুরু হয়েছে। মেলা পরিচালনার সুবিধার জন্য জেলা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে। যদিও পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত না।জানা যায়- শহরের হাট-নওগাঁ আবাসিক এলাকা। এ এলাকায় হাট-নওগাঁ মাঠে হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়, হাট-নওগাঁ প্রাথমিক বিদ্যালয় এবং প্রবাহ সংসদ স্কুল রয়েছে। মঙ্গলবার মেলা শুরু হলেও দুই সপ্তাহ আগে থেকে অবকাঠামোগত কাজ করা হচ্ছে। স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে। আর মেলার জন্য টিন দিয়ে অস্থায়ী ভাবে পুরো মাঠে বেস্...
ইউআইইউ’র শিক্ষক বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’র শিক্ষক বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইকোনোমিক্স বিভাগের প্রধান এবং ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’র (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক গতকাল বাংলাদেশ ব্যাংক আয়োজিত সেমিনারে “দ্যা ফিউচার অব ইকোনমিক্স: রিমেইনিং ফর শেয়াড এন্ড সাসটেইনেবল প্রস্পেরিটি” শীর্ষক লেকচার প্রদান করেন। ব্যাংকের গবেষণা বিভাগ দ্বারা আয়োজিত সেমিনারটি গতকাল বাংলাদেশ ব্যাংকের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইকোনোমিক্স বিভাগের প্রধান এবং ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’র (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদ...
খুলনায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের কঠোর নজরদারি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের কঠোর নজরদারি

একদিনে ১৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অনিয়ম রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নয়টি টিম বুধবার (২৬ নভেম্বর) পৃথক অভিযান পরিচালনা করেছে। এ সময় বাজারদর যাচাই, ক্রয় ভাউচার পরীক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।তদারকিকালে ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়—সরকারি মূল্যের বেশি দাম নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনব্যাপী এই অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন জেলায় মোট ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ফুলতলা উপজেলার বেলতলা বাজারে অভিযান চালিয়ে মনিবাবু ফুড-কে অবৈধভাবে পণ্য প্রস্তুতের অপরাধে ১০ হাজার টাকা জর...
মানিকগঞ্জে আবাদের ভরা মৌসুমে তীব্র সার সঙ্কট
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আবাদের ভরা মৌসুমে তীব্র সার সঙ্কট

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ ) ||মানিকগঞ্জে আবাদের ভরা মৌসুমে তীব্র সার সঙ্কট দেখা দিয়েছে। মাঠপর্যায়ের কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতাদের একটি অংশ সিন্ডিকেট গড়ে সারের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছেন কৃষকরা।সদর, হরিরামপুর, শিবালয় ও সিংগাইর উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, জেলাজুড়ে সবজি, পেঁয়াজ ও রবিশস্য বপনের ভরা মৌসুম চলছে। সঙ্গত কারণেই রাসায়নিক সারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। আর এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও ডিলাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের জিম্মি করে বেশি দামে সার বিক্রি করছেন।তারা আরও জানান, সরকারিভাবে কৃষক পর্যায়ে ডিএপি সারের মূল্য প্রতি কেজি ২১ টাকা, অর্থাৎ ৫০ কেজির প্রতি বস্তা ১,০৫০ টাকা। কিন্তু বাস্তবে বিসিআইসি ...
বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদশর্নীর উদ্বোধন
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদশর্নীর উদ্বোধন

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সেবা প্রদশর্নী উদ্বোধন ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রানিসম্পদ অফিস চত্বরে প্রদর্শনীর উদ্বোধন ও পুরুস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আবু হেলাল উদ্দিন, বেলকুচি থানার উপ-পরির্দশক সবুজ কুমার, দৌলতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামচুল আলমসহ বিভিন্ন খামারিরা ও শিক্ষার্থীরা অংশ নেন।প্রদর্শনীতে ৩০টি স্টলে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশী...
এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিএসএফএফ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিএসএফএফ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরীর সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের (বিএসএফএফ) চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বিএসএফএফ-এর পলিসি অ্যাডভাইজর লিয়াকত আলী চৌধুরী, নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং এনএসডিএ-এর সদস্যবৃন্দ।বৈঠকে চিংড়ি ও মৎস্যখাতের জন্য চাহিদাভিত্তিক কারিকুলাম উন্নয়ন, মানসম্মত প্রশিক্ষণ সম্প্রসারণ, এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা সার্টিফিকেশন নিয়ে আলোচনা হয়। এছাড়া খাতটির দক্ষতা উন্নয়ন ও নীতি প্রণয়নে সহায়তা করতে মৎস্য শিল্পভিত্তিক শিল্প দক্ষতা পরিষদ গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়।দেশের অন্যতম রপ্তানিমুখী খাত হিসেবে মৎস্য শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমত...
মোবাইল খাত নিয়ন্ত্রণের চেষ্টা: খুলনায় ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে প্রতিবাদ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মোবাইল খাত নিয়ন্ত্রণের চেষ্টা: খুলনায় ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে প্রতিবাদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় মোবাইল হ্যান্ডসেটের বাজারে সম্ভাব্য সিন্ডিকেট গঠনের চেষ্টা রুখে দিতে এই খাতের সব ব্যবসায়ী সোমবার (২৪ নভেম্বর) থেকে দোকান বন্ধ রেখেছেন। খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ির মোড়ে খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়।খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সমিতির সভাপতি কায়েসুল আজাদ শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম রনি, খোরশেদ আলম, মাকসুদ রানা মুরাদ, মো. নুর ইসলাম সরদার, আজিজুল আমিন, ইমরান হাসান, মো. বেলাল হোসেন, নিহাল আহম্মদ হিরা, মোস্তফা কামাল, শাহনাজ আলী জনি প্রমুখ।মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দেশের মোবাইল হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক আরোপ এবং ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্...
শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে ২ জন আটক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে ২ জন আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নস্থ বেজপাড়া বাজারে এক সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে দুইজন ভুয়া সাংবাদিককে আটক করেছে এলাকাবাসি।বুধবার (১৯ নভেম্বর) বেজপাড়া বাজারের সারের ডিলার, মেসার্স মনির ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ মনির হোসেনের নিকট দুইজন সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে।পরবর্তীতে দোকানের মালিক কোন পত্রিকার সাংবাদিক ও পরিচয় পত্র দেখতে চাইলে অপারগতা প্রকাশ করায় স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে শিবালয় থানা পুলিশকে খবর দেয়।আটককৃতরা হলেন- আবু বকর সিদ্দিক (২২), পিতা: আবুল হোসেন, গ্রাম: বারাহিরচর, মানিকগঞ্জ সদর এবং শাহীন (৫০), পিতা: মৃত নুরুল হক, গ্রাম: জয়রা, মানিকগঞ্জ সদর।...
পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কাঠালতলা সীমান্তে ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিক জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় নায়েব সুবেদার মোঃ ইমদাদুল হক এর নেতৃত্বে নিয়মিত টহল দল এই সকল পণ্য জব্দ করে।বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোপন সংবাদ ও বিশেষ টহল এর মাধ্যমে এই অভিযান চালানো হয়।...
পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ।
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ।

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পানছড়ি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকালে পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।এ সময় পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের মোট ২৪০ জন কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।বিতরণকালে অন্যান্যদের মাঝে উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাঙ্কর চাকমা, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধ...