শনিবার, ফেব্রুয়ারি ২৮

বাণিজ্য ও অর্থনীতি

ফের পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি, এবার কোথায় গিয়ে ঠেকবে?
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ফের পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি, এবার কোথায় গিয়ে ঠেকবে?

পেঁয়াজের ঊর্ধ্বমূল্যে সীমিত আয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। শেষ এক সপ্তাহে কেজিপ্রতি দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। দেড় মাসের ব্যবধানে হয়েছে দ্বিগুণ। যদিও মাত্র কয়েকমাস আগেই পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়েছে। বাজারে এখনো দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। যেখানে আগামী মৌসুম আসতে আরও প্রায় ছয়-সাত মাস বাকি। যে কারণে এখন সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন-‌ মৌসুমের শেষে এ বছর নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কোথায় গিয়ে ঠেকবে?বিজ্ঞাপনতবে এ প্রশ্নের সদুত্তর নেই কারও কাছেই। বাংলাদেশে পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ার ঘটনা গত কয়েক বছরে ঘটছে। ২০১৯ সালে ঘাটতি দেখা দিলে কার্গো বিমানে জরুরিভিত্তিতে পেঁয়াজ আমদানি করতে হয়েছে। তবে ওই সময়ও সেসব পদক্ষেপে খুব বেশি সুফল আসেনি। আড়াইশো টাকা দরে পেঁয়াজ কিনে খেয়েছে মানুষ।এ অবস্থায়ও পেঁয়াজের দাম নিয়ে এখনো টনক নড়েনি বাণিজ...
জাপান বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু : রেলমন্ত্রী
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জাপান বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘জাপান বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ তার উন্নয়নের জন্য জাপানের কাছ থেকে অনেক বেশি পরিমাণে সরকারি উন্নয়ন সহায়তা পেয়ে থাকে।’সোমবার (৮ জুলাই) বেলা ১২টায় রেল ভবনে মন্ত্রীর অফিস কক্ষে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম একথা বলেন।বিজ্ঞাপনএসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রেলমন্ত্রী বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান এবং রেলওয়ের চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘জাপান বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে। বাংলাদেশ রেলওয়ের অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও রেলওয়ের প্রকল্পে জ...
জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে ‌‘সুন্দরবনের মধু’
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে ‌‘সুন্দরবনের মধু’

বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে ‘সুন্দরবনের মধু’। রবিবার ৩০শে জুন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) এ তথ্য জানিয়েছে।অধিদফতর জানিয়েছে, এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের (ডিসি) আবেদন পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যাদি জার্নাল আকারে প্রস্তুত করে বিজি প্রেসে পাঠানো হয়েছে। জার্নাল প্রকাশের তারিখ থেকে দুই মাস সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে পণ্যটিকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন দেওয়া হবে।বিজ্ঞাপনজানা গেছে, বাগেরহাটের জেলা প্রশাসক কর্তৃক ‘সুন্দরবনের মধু’ পণ্যটিকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য গত ০৭.০৮.২০১৭ তারিখে আবেদন দাখিল করা হয়। ডিপিডিটি ওই আবেদন পরীক্ষান্তে আবেদনে উল্লেখিত বিষয়ে আরো অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে অনুরোধ জানায়।ডিপিডিট...
জব্দের আগেই ৮ কোটি টাকা সরান মতিউর, ব্যাংকে আছে ৪ কোটি
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জব্দের আগেই ৮ কোটি টাকা সরান মতিউর, ব্যাংকে আছে ৪ কোটি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জব্দ করা ব্যাংক হিসাবে আছে কেবল ৪ কোটি টাকা! ছেলের ‘ছাগলকাণ্ড’ আলোচনায় আসার পরপরই এসব হিসাব থেকে মোট ৮ কোটি টাকা সরিয়ে ফেলেন মতিউর। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ১১৫টি হিসাবে এই কাস্টমস কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।মতিউরের ব্যাংক হিসাব পর্যালোচনায় এসব তথ্য উঠেছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে।বিজ্ঞাপনগত ঈদুল আজহার আগে ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর মতিউর রহমান দেশজুড়ে আলোচিত হন। এরপর তাদের সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গত ২৫ জুন দুদকের অনুরোধে মতিউর রহমান ওরফে পিন্টু, তাঁর দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মুঠ...
ডিম ও মুরগির দাম কমেছে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ডিম ও মুরগির দাম কমেছে

রাজধানীতে কমেছে সোনালী মুরগি ও ডিমের দাম। শনিবার (৬ জুলাই) রাজধানীর বাজারগুলোতো এসব খাদ্যপণ্য কমে বিক্রি হচ্ছে।বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। গত সপ্তাহে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।বিজ্ঞাপনব্যবসায়ীরা বলছেন, কোরবানি ঈদের পর বাজারে মুরগির চাহিদা কমায় দাম কিছুটা কমেছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০০ টাকায়।বাজারগুলোতে প্রতি কেজি টমেটো ১৮০ টাকা, গাঁজর ১০০ টাকা, পটল ৬০ টাকা, শসা ১০০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা ও বেগুন ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা ও কচুরমুখী প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়াও বাজারভেদে প্রতি কেজি আলু বিক্...
এলপি গ্যাসের দাম বাড়ল
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

এলপি গ্যাসের দাম বাড়ল

চলতি জুলাই মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। জুন মাসের তুলনায় জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ১২ কেজি সিলিন্ডারের দাম মে মাসের তুলনায় জুনে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।মঙ্গলবার (২ জুলাই) বিকেল তিনটায় নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞাপনটানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল।এরপর গত ২ মে ভোক...
ঢাকা ব্যাংকের চেয়ারম্যান পদে আব্দুল হাই সরকার পুনর্নির্বাচিত
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান পদে আব্দুল হাই সরকার পুনর্নির্বাচিত

ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আগামী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন আব্দুল হাই সরকার। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও।এছাড়াও আব্দুল হাই সরকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সহসভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান, (বিটিএমএ) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক পরিচালক।বিজ্ঞাপনবর্তমানে তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহৎ ব্যবসায়িক কনগ্লোমারেট পূর্বাণী গ্রুপ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি (এমকম) সম্পন্ন করেন। দেশের এই বিশিষ্ট শিল্পপতির গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।...
ব্যাংক হলিডে আজ, লেনদেন বন্ধ
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ব্যাংক হলিডে আজ, লেনদেন বন্ধ

প্রতিবছরের মতো আজ সোমবার (১ জুলাই) ব্যাংক হলিডে এ উপলক্ষে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে গ্রাহকের সঙ্গে কোনো লেনদেন না করলেও ২০২৪ সালের অর্ধবার্ষিক হিসাব বিবরণী চূড়ান্ত করার জন্য খোলা থাকবে ব্যাংক। ব্যাংক লেনদেন বন্ধ থাকায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও বন্ধ থাকবে।তবে অনলাইন ব্যাংক ও এটিএম সেবা চালু থাকবে। সেই সঙ্গে চালু থাকবে মোবাইল ব্যাংকিং সেবাও। শুধু গ্রাহকদের সঙ্গে ব্যাংকগুলোর শাখার লেনদেন ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।বিজ্ঞাপনবছরে দুইদিন ব্যাংক হলিডে, এর একদিন ১ জুলাই এবং অন্যদিন ৩১ ডিসেম্বর। এ দুই দিনে ব্যাংকগুলো তাদের লাভ-ক্ষতির হিসাব করে নতুন দিন শুরু করে। ব্যাংকগুলো ১ জুলাই অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে এবং ৩১ ডিসেম্বর বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে।ব্যাংকাররা জানান, ...
ডিজেল-কেরোসিনের দাম কমলো ১ টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ডিজেল-কেরোসিনের দাম কমলো ১ টাকা

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। তেলের দাম লিটারে ১ টাকা কমিয়ে রবিবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।বিজ্ঞাপনতারই ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৭.৭৫ টাকা লিটার থেকে ১ টাকা কমিয়ে ডিজেল ১০৬.৭৫ টাকা এবং কেরোসিন ১০৬.৭৫ টাকা লিটারে পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে।তবে পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা লিটার এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা লিটার অপরিবর্তিত রয়েছে। পুনর্নির্ধারিত/সমন্বয় করা এ মূল্য ১ জুলাই থেকে কার্যকর হবে।উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল...
সংসদে পাস হলো ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

সংসদে পাস হলো ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট

সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে।রবিবার (৩০ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হয়, যা কার্যকর হবে আগামী ১লা জুলাই থেকে। এর আগে রাষ্ট্রপতির সম্মতিসাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে।শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাস হয়।বিজ্ঞাপনঅর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ স্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন।আজ বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধ...