শনিবার, ফেব্রুয়ারি ২৮

বাণিজ্য ও অর্থনীতি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি শাব্বির আহমেদ
বাণিজ্য ও অর্থনীতি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি শাব্বির আহমেদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাব্বির আহমেদ। এর আগে তিনি ৮ এপ্রিল ২০১৯ থেকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদানের আগে শাব্বির আহমেদ ওয়ান ব্যাংকে অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।১৯৮৯ সালে বেসিক ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে আইএফআইসি ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, দ্য সিটি ব্যাংক এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনি।ব্যাংকিং অপারেশন বিশেষ করে বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং মার্কেটিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন শাব্বির আহমেদ স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া তিনি দেশে-বি...
মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের নতুন চেয়ারম্যান ফিরোজ আলম
বাণিজ্য ও অর্থনীতি

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের নতুন চেয়ারম্যান ফিরোজ আলম

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ৭০তম সভায় তাকে এ পদে নির্বাচন করা হয়। ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম এমএ গফুর ও মোসাম্মৎ শাহেদা বেগমের সন্তান।ফিরোজ আলম গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হয়ে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি টয়ো সিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান।ব্যবসার পাশাপাশি ফিরোজ আলম সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে পটুয়াখালীর কালাইয়াতে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। -বিজ্ঞপ্তি...
বেড়েছে ডলারের দাম
বাণিজ্য ও অর্থনীতি

বেড়েছে ডলারের দাম

দেশের বাজারে ডলার সংকট দূর হয়নি। সংকট কাটাতে নেওয়া কোনো উদ্যােগই কাজে আসেনি। তবুও বেশ কিছু দিন অনেকটা স্থিতিশীল অবস্থায় ছিল ডলারের দর। ব্যাংক ও খোলাবাজারের মধ্যে দরের পার্থক্য কমে আসায় এমনটা হয়।তবে সেই স্থিতিশীল থাকা ডলারের দর আবারও বাড়তে শুরু করেছে। এখন খোলাবাজারে ডলারের দর বেড়ে ১২২ টাকা থেকে ১২৩ টাকা চাওয়া হচ্ছে। এর মধ্যবর্তী দরেও মিলছে ডলার। মূলত চাহিদা বাড়ার কারণে দর বেড়েছে।এদিকে কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতির আগেও নগদ ডলার বিক্রি হয়েছে ১২০ টাকা থেকে ১২১ টাকা ৫০ পয়সায়। ব্যাংকগুলোও রেমিট্যান্সের ক্ষেত্রে ১১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে ডলার কিনছে। এর আগে রেমিট্যান্স কেনায় দর ছিল ১১৭ টাকা।মতিঝিল এলাকার একটি এক্সচেঞ্জের এক কর্মকর্তা বলেন, সোমবার তারা ১২১ টাকা ৫০ থেকে ৭০ পয়সায় ডলার কিনেছেন। বিক্রি হচ্ছে ১২২ টাকা থেকে ১২২ টাকা...
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানালো বাংলাদেশ ব্যাংক
বাণিজ্য ও অর্থনীতি

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানালো বাংলাদেশ ব্যাংক

রোববার থেকে ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে লেনদেন।শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য অফিস খোলা থাকবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।এর আগে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে।উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা তিনদিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর বুধবার (২৪ জুলাই) থেকে খুলেছে সরকারি অফিস। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।...
৩১ জুলাই পর্যন্ত ঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ
বাণিজ্য ও অর্থনীতি

৩১ জুলাই পর্যন্ত ঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ

ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ এবং বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণের বকেয়া অর্থ পরিশোধ, ক্রেডিট কার্ডের বিল এবং ডিপিএস-সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি আগামী ৩১ জুলাই পর্যন্ত গ্রহণ করা যাবে। বুধবার (২৪ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণগ্রহীতা ও ক্রেডিট কার্ড গ্রাহক ব্যাংকে তাদের বকেয়া অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করতে সক্ষম হননি। এছাড়া, অনেক আমানতকারী ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি নির্ধারিত সময়ে জমা দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে, ১৮ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত পরিশোধযোগ্য ঋণ এবং ক্রেডিট কার্ডের পরিশোধযোগ্য অর্থ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এরূপ বকেয়া অর্থের ওপর কোনও প্রকারের সুদ/ মুনাফা এবং দণ্ড সুদ/ অতিরিক্ত স...
মন্ট্রিমস লিমিটেডের জাতীয় রপ্তানি ট্রফি অর্জন
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

মন্ট্রিমস লিমিটেডের জাতীয় রপ্তানি ট্রফি অর্জন

দেশের অন্যতম সুনামধন্য শিল্পগ্রুপ মন্ডল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান- 'মন্ট্রিমস লিমিটেড' জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য) অর্জন করেছে। প্রতিষ্ঠানটির এক্সেসরিজ এবং প্যাকেজিং বিভাগে দেশের রপ্তানি ব্যবসায় ২০২১-২০২২ সালে অসাধারণ অবদানের জন্য এই ট্রফি দেয়া হয়।রবিবার (১৪ জুলাই ২০২৪) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, এমপির হাতে ট্রফিটি তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে ২০২১-২২ অর্থবছরে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয় ৭৭টি প্রতিষ্ঠানকে। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পায় একটি প্রতিষ্ঠান। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মো...
অবশেষে অর্ধেকে নামলো কাঁচা মরিচের দাম
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

অবশেষে অর্ধেকে নামলো কাঁচা মরিচের দাম

রাজধানীর বিভিন্ন বাজারে আজ রবিবার (১৪ জুলাই) সকালেও কাঁচা মরিচ কেজিপ্রতি ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছিল। বিকেলেই এই কাঁচা পণ্যের দাম নেমেছে প্রায় অর্ধেকে।বিক্রেতারা গণমাধ্যমকে জানান, রাজধানীতে সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে। এদিন বিকেলে তারা কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি করছেন তারা।বিক্রেতারা বলেন, সকাল অবধি তারা ৩৫০-৪০০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন। মরিচের সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল এবং এখন সরবরাহ বাড়ায় দাম কমেছে। মরিচের আকার ও মান ভেদে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা দোকানগুলোতে।...
নাগালের বাইরে কাঁচা মরিচ, বিক্রি হচ্ছে ৪০০ টাকায়
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

নাগালের বাইরে কাঁচা মরিচ, বিক্রি হচ্ছে ৪০০ টাকায়

বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। আজ রবিবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষি ও ব্যবসায়ীরা বলছেন— এ বছর মরিচের আবাদ শুরুর সময় প্রচণ্ড খরা ও গরমে মরিচগাছগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলন কমেছে। এছাড়া ভারী বর্ষণসহ বিভিন্ন কারণে কাঁচা পণ্যের সরবরাহ কমে গেছে, ফলে কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৮০-৪০০ টাকা কেজি। আর দেশি মরিচ বিক্রি হচ্ছে ৩৫০-৩৬০ টাকা। অবশ্য পাড়া-মহল্লায় এর চেয়ে বেশি দামেও কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। ভারতীয় কাঁচা মরিচ আকারে দেশি মরিচের তুলনায় কিছুটা বড়।ব্যবসায়ীরা বলছেন— মরিচের উৎপাদনস্থলেই দাম বেশি। যেমন দেশের কাঁচা মরিচের অন্যতম উৎপাদন এলাকা বলে পরিচিত পাবনার সাঁথিয়া ও বেড়া...
আজ জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন প্রধানমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

আজ জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন প্রধানমন্ত্রী

বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হবে আজ রবিবার (১৪ জুলাই)। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রফি প্রদান করবেন।বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পাবে ৭৭টি প্রতিষ্ঠান। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাবে একটি প্রতিষ্ঠান।শনিবার (১৩ জুলাই) টিসিবি অডিটোরিয়ামে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। ...
প্রধানমন্ত্রীর চীন সফর : বিশ্বমানের লেনদেন সেবা দিতে নগদ-হুয়াওয়ে চুক্তি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

প্রধানমন্ত্রীর চীন সফর : বিশ্বমানের লেনদেন সেবা দিতে নগদ-হুয়াওয়ে চুক্তি

দেশের সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। এ লক্ষ্যে উভয় পক্ষ একটি চুক্তি সই করেছে, যা দেশের মানুষকে নগদের মাধ্যমে উপহার দেবে বিশ্বমানের স্মার্ট লেনদেনের অভিজ্ঞতা।মঙ্গলবার (৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ের শাংরিলা হোটেলে বাংলাদেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড ও চীনের হুয়াওয়ে টেকনোলজিসের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি সই হয়।বিজ্ঞাপনএই চুক্তির ফলে নগদ ডিজিটাল ব্যাংক ও নগদ মোবাইল আর্থিক সেবার বিদ্যমান সুবিধার সঙ্গে যুক্ত হবে বিশ্বসেরা সব অত্যাধুনিক প্রযুক্তি। ফলে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের গ্রাহক হিসেবে নগদের গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন সেবা উপভোগ করতে পারবেন।নগদের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভ...