শুক্রবার, ফেব্রুয়ারি ২৭

বাণিজ্য ও অর্থনীতি

পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত

মজুরি বৃদ্ধি এবং বছর শেষে ১০ শতাংশ হারে ‘ইনক্রিমেন্ট’ প্রদানসহ ১৮টি দাবি নিয়ে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন পোশাক খাতের শ্রমিকরা। তাদের আন্দোলনের জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে বহু পোশাক কারখানা। এতে ভাটা পড়েছে দেশের রপ্তানি আয়ে। অবশেষে শ্রমিকদের সেই ১৮ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও মালিকপক্ষ।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।শ্রমিকদের ১৮ দফা১. মজুরি বোর্ড পুনর্গঠনপূর্বক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হব...
ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সহায়তা চেয়েছে সরকার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সহায়তা চেয়েছে সরকার

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাত, ভ্যাটসহ রাজস্ব কাঠামো, অর্থ পাচার রোধ এবং আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। সহযোগিতা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার কাছেও।বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে-সহ ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফ-এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।সরকার নিজস্ব রিসোর্স ব্যবহার করেই অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে চায় উল্লেখ করে তিনি বলেন, আইএমএফ বড় উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের। তাই তাদের সঙ্গে...
সাকিব কে ৫০ লাখ টাকা জরিমানা
খেলাধুলা, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সাকিব কে ৫০ লাখ টাকা জরিমানা

মাঠে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। মাঠের বাইরেও সমালোচিত হচ্ছেন। এর মধ্যেই এবার শেয়ার বাজারে কারসাজির কারণে তারকা এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বিএসইসি গণমাধ্যমকে জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।...
উপহার হিসেবে ভারতে যাচ্ছে না ইলিশ, রপ্তানি হচ্ছে : রিজওয়ানা হাসান
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

উপহার হিসেবে ভারতে যাচ্ছে না ইলিশ, রপ্তানি হচ্ছে : রিজওয়ানা হাসান

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তিনি বলেন, এটা রপ্তানি করা হবে আর রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না।সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সুইডেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এ.কে. জুয়েলের এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি। শুধু একটা সিদ্ধান্ত হয়েছে। তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না। যেটা সরকারের বিবেচনায় আছে।তিনি আরও বলেন, যারা ইলিশটা চাচ্ছে, তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে। সেটা আমরা সবাই দেখেছি। আমরা খুব সহজে কথা বলে ফেলি। সব সময় ম...
ডিম-মুরগির সিন্ডিকেট ধরতে ১৫ দিনের আল্টিমেটাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ডিম-মুরগির সিন্ডিকেট ধরতে ১৫ দিনের আল্টিমেটাম

আগামী ১৫ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেটের হোতাদের ধরার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। না হলে খামার বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে করপোরেট সিন্ডিকেটকারীদের মতামত নিয়ে ডিম-মুরগির দাম নির্ধারণ করা এবং উৎপাদন খরচ বাড়িয়ে বাজার অস্থির করার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিপিএ সভাপতি সুমন হাওলাদার।তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেটের হোতাদের দ্রুত সময়ের মধ্যে ধরতে হবে। এজন্য সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হলো।’এ দাবি না মানলে খামার বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘দাবি না মানা হলে ধীরে ধীরে খামার বন্ধ করে দেবেন প্রান্তিক খামারিরা।’করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট না ভাঙলে সামনে ডিম-মুরগি বড় লোকের পণ্য হবে বলে ...
অবশেষে দুর্গাপূজায় ৩ হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

অবশেষে দুর্গাপূজায় ৩ হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।আরও বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন নং ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ...
ভারতে পাচারের সময় বিজিবি’র হাতে ২২ লাখ টাকার ইলিশ জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারতে পাচারের সময় বিজিবি’র হাতে ২২ লাখ টাকার ইলিশ জব্দ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল ভারতে পাচার করার সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজারের সীমান্ত এলাকার বাঁশতলা থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে এসব ইলিশ মাছ জব্দ করা হয়। যেগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয়। আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।...
বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। এমনটাই জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মার্টিন রাইসার বলেন, বাংলাদেশের জন্য কিছু করার এটিই গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে রিফর্ম করার জন্য দারুণ সময়। আমরা সহায়তা দিতে সক্ষম। কিন্তু কী পরিমাণ অর্থ সহায়তা করতে পারবো তা জানানোর আগে বোর্ডের অনুমোদন লাগে।তিনি আরও বলেন, আগামী জুনের মধ্যে ২ বিলিয়ন ডলার কয়েক ধাপে দিতে পারি। কিছু বাজেট সাপোর্ট ও কিছু জ্বালানি খাতে সহায়তার জন্য দেওয়া হবে।এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বৈঠকে বাজেট সাপোর্ট, খাদ্য নিরাপত্তা ও বন্যা পরবর্তী বিষয় নিয়ে কথা হয়েছে। তারা সহায়তা দেবে। তিনি...
নির্ধারিত দামের চেয়ে মুরগির দাম কম, ডিমের বেশি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নির্ধারিত দামের চেয়ে মুরগির দাম কম, ডিমের বেশি

দেশের বিভিন্ন বাজারে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে কম দামে বেচাকেনা হচ্ছে সোনালী ও ব্রয়লার মুরগি। কিন্তু ডিমের দাম বেশি।ডিম উৎপাদনকারী খামারিরা বলছেন, ডিম উৎপাদন খরচের চেয়ে নির্ধারিত দাম কম হওয়ায় লোকসানে পড়তে হবে খামারিদের। তাই সরকারের বেঁধে দামে ডিম বিক্রি করা সম্ভব হচ্ছে না।বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেশের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি সোনালী মুরগি খুচরা ২১০-২২০ টাকা, ব্রয়লার ১৬৫-১৭০ টাকা ও ডিম ৫০-৫৫ টাকা হালি দরে বেচাকেনা হচ্ছে। সরকার নির্ধারিত প্রতি কেজি সোনালী মুরগির দাম যেখানে ২৬৯ টাকা ৬৪ পয়সা সেখানে বাজারগুলোতে বেচাকেনা হচ্ছে ২১০-২২০ টাকা। এছাড়া সরকারের বেঁধে দেওয়া প্রতি কেজি ব্রয়লার মুরগির খুচরা মূল্য ১৭৯ টাকা ৫৯ পয়সা হলেও বাজারে বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকায়। তাই সোনালী ও ব্রয়লার মুরগির দাম সরকারের নির্ধারিত দামের চেয়ে কম দামে বেচাকেনা হচ্ছে।তবে প্রতি পিস ডিম...
মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিলো সরকার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিলো সরকার

উৎপাদক, পাইকারি ও ভোক্তা তথা খুচরা পর্যায়ে ডিম, সোনালি মুরগি, ব্রয়লার মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। রবিবার (১৫ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মোহাম্মদ রেয়াজুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সোনালি মুরগি উৎপাদক পর্যায়ে কেজিপ্রতি ২৬০ টাকা ৭৮ পয়সা, পাইকারি ২৬৪ টাকা ৫৭ পয়সা ও খুচরা পর্যায়ে ২৬৯ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে কেজিপ্রতি ১৬৮ টাকা ৯১ পয়সা, পাইকারি ১৭২ টাকা ৬১ পয়সা ও খুচরা পর্যায়ে ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে ব্যবস্থা নিতে সব বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ছাড়া বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্...