শনিবার, ফেব্রুয়ারি ২৮

বাণিজ্য ও অর্থনীতি

উল্লাপাড়া-সলঙ্গায় মাঠে কৃষকদের কর্মচাঞ্চল্য
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

উল্লাপাড়া-সলঙ্গায় মাঠে কৃষকদের কর্মচাঞ্চল্য

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গায় ইরি-বোরো চাষে দলবেঁধে মাঠে নেমেছে কৃষক। দিনমজুর শ্রমিকরাও বসে না থেকে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় কিছুদিন জনজীবনে স্থবিরতা দেখা দিলেও তাপমাত্রা স্বাভাবিক হওয়ায় নতুন উদ্যমে শুরু হয়েছে ইরি-বোরো মৌসুমের কাজ।স্থানীয় সূত্রে জানা গেছে, সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বন্যাকবলিত সরিষার আবাদি কিছু নিচু জমি ছাড়া প্রায় সর্বত্র ইরি-বোরো ধানের চারা রোপণ পুরোদমে চলছে। সাধারণ কৃষকের পাশাপাশি এলাকায় আদিবাসী কৃষাণীরাও মাঠে কাজ করছেন।হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান, “ইরি-বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য ও সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে বাম্পার ফলনের আশা করছি।”ধুবিল ইউনিয়নের মালতিনগর গ...
রমজানে ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রমজানে ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এবং প্রোটিনের চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের আওতায় সারা দেশের প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস সরবরাহ করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব তথ্য জানান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় এই প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এর ফলে বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারা সরাসরি উপকৃত হবেন।তিনি আরও উল্লেখ করেন, ভবিষ...
রমজানে মানিকগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানে মানিকগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই মানিকগঞ্জের বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ভয়াবহ অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচ, লেবু, খেজুর ও শসার দাম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় বাজার নিয়ন্ত্রণে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, সব পণ্যের মধ্যে দামের দিক থেকে সবচেয়ে বেশি লাফ দিয়েছে কাঁচা মরিচ। মাত্র দুই দিন আগেও মানিকগঞ্জের বাজারগুলোতে যে কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হতো, বর্তমানে তা ২০০ টাকা ছাড়িয়ে গেছে। এছাড়া সাধারণ মানের বস্তা খেজুর, যা কিছুদিন আগে ১৮০ টাকায় পাওয়া যেত, তা এখন ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর উচ্চমানের খেজুরের দাম তো সাধারণের ...
রমজানের আগে রাজশাহীতে লেবুর দাম দ্বিগুণ; খেজুর-শসা ও সবজিতেও বাড়তি চাপ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানের আগে রাজশাহীতে লেবুর দাম দ্বিগুণ; খেজুর-শসা ও সবজিতেও বাড়তি চাপ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||পবিত্র রমজান মাস শুরুর আগেই রাজশাহী নগরীর কাঁচাবাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবুর দাম। মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে লেবুর দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কয়েকদিন আগেও ২০ থেকে ৩০ টাকা হালিতে বিক্রি হওয়া লেবু এখন ৬০ থেকে ৭০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। নগরীর বাজারগুলোতে বর্তমানে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি দেখা গেছে লেবুতে। একই সঙ্গে খেজুর ও শসার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর সাহেব বাজার, লক্ষ্মীপুর, কোর্ট বাজার, নিউ মার্কেট, শালবাগান, রেলগেটসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়—কয়েকদিন আগেও স্বল্পমূল্যে পাওয়া লেবু এখন অনেকটাই সাধারণ মানুষের নাগালের বাইরে। আকস্মিক এই মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেককে লেবু কিনতে গিয়ে বিক্রেতাদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়াতে দেখা গেছে।খেজুরের বাজারেও বড় উল্লম্ফন...
রমজানে খুলনায় সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ; মিলবে ৫ পণ্য
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানে খুলনায় সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ; মিলবে ৫ পণ্য

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারদরের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন ভোক্তারা।আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষও কোনো কাগজপত্র ছাড়াই পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছে টিসিবি সূত্র।পণ্য বিক্রির স্থানগুলো হলো—বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেসক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড চানমারী বাজ...
আসছে নতুন সরকার: আশাবাদ ও সংস্কারের অপেক্ষায় ব্যবসায়ীরা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আসছে নতুন সরকার: আশাবাদ ও সংস্কারের অপেক্ষায় ব্যবসায়ীরা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | বেলকুচি (সিরাজগঞ্জ) ||বিগত কয়েক বছরের অস্থিরতা কাটিয়ে দেশে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। আর এই নতুন সরকার ঘিরেই এখন বুক বাঁধছেন দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট আর ব্যাংক ঋণের উচ্চ সুদহারের চাপে পিষ্ট ব্যবসা-বাণিজ্যকে পুনরুজ্জীবিত করতে নবনির্বাচিত সরকারের কাছ থেকে একগুচ্ছ সাহসী সংস্কারের প্রত্যাশা করছেন তারা।ব্যবসায়ীদের মতে, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের যে চ্যালেঞ্জের মুখে রয়েছে, তা মোকাবিলায় এই সরকারের প্রথম ১০০ দিনের পদক্ষেপ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।ব্যবসায়ী মহলের প্রধান দাবি হলো রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত করা। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএ ও ডিসিসিআই-এর নেতারা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্...
ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের অর্থনীতির প্রাণশক্তি রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। প্রতিদিনের গড় হিসাবে যার পরিমাণ প্রায় ৯ কোটি ৬৭ লাখ ডলার। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেশ আশাব্যঞ্জক। ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দ...
সরকার নির্ধারিত মূল্য হতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ডিলার জিতেন্দ্রনাথ ও শাওন ট্রেডার্সের বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সরকার নির্ধারিত মূল্য হতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ডিলার জিতেন্দ্রনাথ ও শাওন ট্রেডার্সের বিরুদ্ধে

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা সংবাদদাতা ||নওগাঁর বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জিতেন্দ্রনাথ ট্রেডার্স ও শাওন ট্রেডার্সে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে সার বিক্রির সময় স্থানীয়রা একটি সারভর্তি চার্জার ভ্যান হাতেনাতে আটক করেন। পরে ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, জিতু-সামসুলের দোকান থেকে প্রতি বস্তা ইউরিয়া ১ হাজার ৩৩০ টাকা, এমওপি ১ হাজার ১০০ টাকা, ডিএপি ১ হাজার ২৫০ টাকা, জিপসাম ৭৮০ টাকা ও মহাজীব ১ হাজার টাকা দরে সার কেনা হয়েছে। এ সময় এসব দামের ভাউচার জব্দ করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ডিলার সামসুল হক কৌশলে খুচরা সার ক্রেতা মোরশেদ আলীকে ডেকে আরেকটি ভাউচার দেখান, যেখানে সরকার নির্ধারিত মূল্য লে...
ইতিহাসের সব রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি ২ লাখ ৬২ হাজার টাকা ছাড়াল
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ইতিহাসের সব রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি ২ লাখ ৬২ হাজার টাকা ছাড়াল

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম এক লাফে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে স্বর্ণের দাম এর আগে কখনো এই পর্যায়ে পৌঁছায়নি। আজ বুধবার (২৮ জানুয়ারি) থেকে সারা দেশে এই নতুন কার্যকর করা হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।তবে ক্রেতাদের গয়না কেনার ক্ষেত্রে এই মূল্...
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে খুলনায় সেমিনার
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে খুলনায় সেমিনার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে খুলনার হোটেল সিটি ইন-এ একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান। এবছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ছিল ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’।প্রধান অতিথির বক্তব্যে মো. আজিজুর রহমান বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ কাস্টমস শুধু রাজস্ব আহরণেই সীমাবদ্ধ নয়; বরং বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আইন অনুযায়ী কর প্রদান অত্যন্ত জরুরি। কাস্টমস প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে একটি স্বচ্ছ, শক্তিশালী ও অর্থনৈতিকভাবে...