চাল নিয়ে পাকিস্তানি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে
|| নিউজ ডেস্ক ||সরকারিভাবে পাকিস্তান থেকে আমদানি করা আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমভি সিবি।বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভিড়ে জাহাজটি।চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহণ) এনামুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি সিবি নামক একটি জাহাজ বুধবার বিকালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। চালের নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে।খাদ্য অধিদফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে জিটুজি ভিত্তিতে আমদানির চুক্তি হওয়া ৫০ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান এটি। আগামী ১০ মার্চ নাগাদ পাকিস্তানি চালের দ্বিতীয় চালান বাংলাদেশে আসবে।...










