সোমবার, মার্চ ১৬

রাজধানী

ভয়-আতঙ্কে সচিবালয় ত্যাগ কর্মকর্তা-কর্মচারীরা
জাতীয়, রাজধানী

ভয়-আতঙ্কে সচিবালয় ত্যাগ কর্মকর্তা-কর্মচারীরা

ভয়ে-আতঙ্কে সচিবালয় ত্যাগ করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দুপুর ১২টার কিছু আগে থেকে কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয় থেকে বের হতে শুরু করেন। সবাই এক সঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটে যানজটের সৃষ্টি হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায়, সচিবালায় ত্যাগ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে।...
ভাটারা থানা পুড়ে ছাই
অপরাধ, আইন ও আদালত, রাজধানী

ভাটারা থানা পুড়ে ছাই

রাজধানীর ভাটরা থানায় হামলা হয়েছে। থানার ভেতরের জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে গেছে। এখনো বের হচ্ছে ধোঁয়া। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে এসব চিত্র দেখতে সেখানে শত শত মানুষের ভিড় দেখা গেছে।এখনো থানার ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ভিতরে ও বাহিরে পড়ে থাকতে দেখা গেছে ভুসিভূত গাড়ি। আবার থানার ভেতরে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। অনেকে পুড়ে যাওয়া গাড়িগুলো থেকে যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছে।...
আন্দোলনকারীদের দখলে রাজধানী
জাতীয়, রাজধানী

আন্দোলনকারীদের দখলে রাজধানী

লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানী ঢাকার রাজপথ দখলে নিয়েছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। সোমবার (৫ আগস্ট) দুপুর ২টার পর শাহবাগ, সায়েন্সল্যাব, যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, মোহাম্মদপুর, মহাখালী, গাবতলীসহ ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল। তারা স্লোগানে স্লোগানে সরকারের পদত্যাগ দাবি করছেন।এদিকে, বিভিন্ন এলাকা দিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার স্রোত শাহবাগ অভিমুখে যাচ্ছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব রাস্তা খুলে দিয়েছে। তারা আন্দোলনকারীদের কোথাও কোনো বাধা দিচ্ছেন না।জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রথম সপ্তাহ রাজধানীর শাহবাগ ঘিরে শান্তিপূর্ণ আন্দোলন চলে। ১৪ জুলাই পুলিশ ও ছাত্রলীগের হামলায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এরপর দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। সারাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে আ...
বিকাল ৩ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান
জাতীয়, রাজধানী

বিকাল ৩ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

চলমান দেশের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এর আগে পরিদফতরটি সেনাপ্রধানের দুপুর ২টায় ভাষণ দেওয়ার কথা জানিয়েছিলো। এপর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।...
শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়িতে অগ্নিসংযোগ
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়িতে অগ্নিসংযোগ

একদফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অর্ধশত গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত অর্ধশত গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। তবে ভাঙচুর অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।জানা গেছে, সকাল ১১টার আগে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়। এরপর সেখানে ছাত্রলীগের কর্মীরা গিয়ে তাদের ওপর চড়াও হয়। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে সাধারণ মানুষ এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।বর্তমানে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থ...
সায়েন্সল্যাব মোড় শিক্ষার্থীদের দখলে, যানবাহন চলাচল বন্ধ
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

সায়েন্সল্যাব মোড় শিক্ষার্থীদের দখলে, যানবাহন চলাচল বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অর্ধশতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। এতে এই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এসময় আন্দোলনকারীদের ‘এক, দুই, তিন, চার খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘ চলছেই চলবে, আমাদের আন্দোলন’, সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।তবে পুরো এলাকাজুড়েই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।...
ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সারাদেশ

ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত

রোববার (৪ আগস্ট) থেকে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে। রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।অন্য জেলায় জেলা প্রশাসকরা (ডিসি) কারফিউ শিথিল বা বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এর আগে, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।এসয় তিনি বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দা...
শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল

ছাত্র-জনতার ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দিয়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।শনিবার (৩ আগস্ট) দুপুর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকসহ নানান শ্রেণি-পেশার মানুষ।সরেজমিনে দেখা গেছে, ছাত্র-জনতার ঢল শহীদ মিনার এলাকা ছাপিয়ে চাঁনখারপুল মোড়, দোয়েল চত্বর, জগন্নাথ হল মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৩টার দিকেও বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনার অভিমুখে ছোট-বড় অনেক মিছিল আসতে দেখা যায়।...
আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

সারাদেশে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সর্তক অবস্থান নিয়েছে পুলিশ।শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।এদিকে রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।আন্দোলনকারী শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।দায়িত্বরত এক পুলিশ সদস্য গণমাধ্যমকে বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বেশ কয়টি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি।এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্...
ঢাকার বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার
রাজধানী

ঢাকার বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শুক্রবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মুগদা, আহমেদ বাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।...