Sunday, September 20

রাজধানী

ইউআইটিএস-এ ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘ব্রিজিং ফিউচারস’ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস-এ ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘ব্রিজিং ফিউচারস’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং নিক্কো সেন্টার (Nikkou Centre)-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক "Bridging Futures: Japanese Career Pathways for UITS Graduates" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে জাপান থেকে আগত Japan Specified Skilled Worker Education Support Association-এর বোর্ড মেম্বার ও এক্সিকিউটিভ ডিরেক্টর (এশিয়া) হিডিও সুয়েমিতসু (Hideo Suemitsu)।সেমিনারে বক্তার...
ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব ২০২৬ -এ রানার্স-আপ হয়েছে। সূর্যসেন বিতর্ক ধারার উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী এই জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিবেটিং দল ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবের সেমিফাইনাল রাউন্ডে অসাধারণ বিতর্ক দক্ষত...
নারী শিক্ষায় বেগম জিয়ার অবদান অনস্বীকার্য : শোকবই উন্মুক্তকালে ইআবি উপাচার্য
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

নারী শিক্ষায় বেগম জিয়ার অবদান অনস্বীকার্য : শোকবই উন্মুক্তকালে ইআবি উপাচার্য

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে একটি শোকবই খোলা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই শোকবইয়ের উদ্বোধন করেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ভিসি নিজেই শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন।শোকবইয়ে স্বাক্ষর শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি তাঁর লেখনীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং বিশেষ করে দেশের শিক্ষা ও নারী শিক্ষার অগ্রগতিতে তাঁর অনন্য ও গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।শোকবই উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম,প...
মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলছে ইসিতে
জাতীয়, রাজধানী, সর্বশেষ

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলছে ইসিতে

|| ​নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।​প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অংশ নিচ্ছেন অন্যান্য নির্বাচন কমিশনাররা। আজকের তফশিল অনুযায়ী, আপিল ক্রমিক ৭১ থেকে ১৪০ পর্যন্ত আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।​ইসি সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।​শুনানির সময়সূচি:​শনিবার (১০ জানুয়ারি): ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে।​আজ রবিবার (১১ জানুয...
শহীদ ওসমান হাদির স্মরণে ঢাকা আলিয়ায় গ্রাফিতি অঙ্কন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শহীদ ওসমান হাদির স্মরণে ঢাকা আলিয়ায় গ্রাফিতি অঙ্কন

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||সরকারি মাদ্রাসা ই আলিয়া ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে গ্ৰাফিতি অংকন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ঢাকা আলিয়ার দেয়ালে এ গ্ৰাফিতি অংকন করা হয়। সেখানে লেখা হয়েছে, দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে সাধারণ মানুষ। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের দেয়ালে দেয়ালে শহীদ ওসমান হাদির স্মরণে গ্ৰাফিতি অংকন করছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আমার দেশ পাঠকমেলা ঢাকা আলিয়ার উদ্যোগে শিক্ষার্থীরা গ্ৰাফিতি অংকন করেছেন।আমার দেশ পাঠকমেলা ঢাকা আলিয়ার সভাপতি, এম সাব্বির আহমেদ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি, যিন...
মুম্বাইয়ে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মুম্বাইয়ে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং উসকানিমূলক স্লোগান দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভারতের মাটিতে বারবার বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা এবং এখন পবিত্র জাতীয় পতাকার অবমাননা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। হিন্দুত্ববাদী উগ্রবাদীরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বানোয়াট ও ভিত্তিহীন অজুহাত তুলে যে পরিকল্পিত তাণ্ডব চালাচ্ছে, তা আন্তর্জ...
বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন আহমদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন আহমদ

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||সারাদেশে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, দেশের সব রাজনৈতিক দল একটি সফল ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রতিশ্রুতিবদ্ধ।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া চার দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের ৯টি জেলা পরিদর্শন করবেন। তবে তার এই সফর নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন’ হতে পারে এমন আলোচনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেন যে, ত...
শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক সম্পৃক্ততার গুরুত্ব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। সেই ভাবনা থেকেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজন করে একটি শিক্ষক-কেন্দ্রিক সেশন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় “শিক্ষক সম্পৃক্ততার মাধ্যমে ভর্তির মান উন্নয়ন” শীর্ষক এই সেশন।সেশনটি পরিচালনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন এন্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর এন্ড হেড জনাব জাহিদ হাসান। তিনি বলেন, শিক্ষার্থী ভর্তির শুরুতেই একাডেমিক প্রস্তুতি, মানসিকতা ও উপযোগিতা যাচাই করা গেলে শিক্ষাজীবনের পুরো যাত্রাটাই হয় আরও কার্যকর। এ ক্ষেত্রে শিক্ষকবৃন্দের সক্রিয় ভূমিকা ভর্তির গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ...
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত
জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান সংলগ্ন এই সমাধিস্থলটি সবার প্রবেশের জন্য খুলে দেওয়া হয়।এর আগে সংস্কার কাজের জন্য ভেতরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও এদিন বেলা বাড়ার সাথে সাথে উদ্যানের নিরাপত্তা নিশ্চিত করে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়।সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর বিজয় স্মরণি মোড়সহ উদ্যানের প্রবেশপথগুলোতে ভিড় জমান হাজারো মানুষ। ব্যারিকেডের কারণে শুরুতে ভেতরে প্রবেশ করতে না পেরে অনেককে সড়কেই দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করতে দেখা যায়।এদিন সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সমাধিস্থলে উপস্...
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলের পরবর্তী করণীয় ও কৌশল নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টা ৩৫ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি কার্যালয়ে পৌঁছান।গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্...