নতুন পে-স্কেলে বৈষম্য ও গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট নিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ: সমাধানের জোর দাবি
|| নিজস্ব প্রতিবেদক ||প্রস্তাবিত নবম পে-স্কেলে উচ্চ ও নিম্ন ধাপের বেতনের আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা এবং নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত ‘মজলিসে আমল’-এর সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব দাবি ও উদ্বেগ প্রকাশ করেন।অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, গত ২১ জানুয়ারি কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা বেতনের সুপারিশ করা হয়েছে। যদিও পূর্বের ১:৯.৪ অনুপাত কমিয়ে এবার ১:৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু বর্তমান মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বৈষম্য আরও কমিয়ে...










