রবিবার, ফেব্রুয়ারি ১

রাজধানী

টঙ্গীতে সংঘর্ষের ঘটনায় সা’দপন্থী আরেক সাথীর মৃত্যু
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

টঙ্গীতে সংঘর্ষের ঘটনায় সা’দপন্থী আরেক সাথীর মৃত্যু

|| নিজস্ব প্রতিবেদক ||কিছুদিন আগে টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সা'দপন্থী আরেকজন সাথী গতরাতে (২৭ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছেন। মৃতের নাম মো: মিজানুর রহমান (৪২)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দথানা বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামানিকের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি তাবলীগ জামাতের নিজামুদ্দিন মারকাজ অনুসারী তথা মাওলানা সা'দপন্থীদের একজন সক্রিয় সদস্য ও ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী ছিলেন। মিজানুর রহমান মাওলানা সা'দপন্থীদের ৫ দিনের জোড় ইজতেমার কাজে অংশ নিতে টঙ্গীর ময়দানে এসে জুবায়েরেপন্থীদের আক্রমনে মারাত্মকভাবে আহত হয়েছিলেন।উল্লেখ্য যে, বিগত ১৮ ডিসেম্বর ভোরে মাওলানা সা'দপন্থীদের ৫দিনের জোড়কে কেন্দ্র করে জুবায়েরপন্থীদের সাথে সংঘর্ষে মাওলানা সা'দপন্থী তাবলীগের সাথী মো. বেলাল সহ মোট ৩ জন নিহত হয়েছিলেন। মিজানুর রহমান সেদিন...
দাবি মেনে নিতে ৭ কলেজের শিক্ষার্থীদের ৪ ঘণ্টার আল্টিমেটাম
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দাবি মেনে নিতে ৭ কলেজের শিক্ষার্থীদের ৪ ঘণ্টার আল্টিমেটাম

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নিউমার্কেট থানার ওসির পদত্যাগসহ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।সোমবার (২৭ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে ৪ ঘণ্টার বেঁধে দেন তারা।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা কলেজের মো. শফিক উদ্দিন ও ইডেন মহিলা কলেজের সুমাইয়া আক্তার। তারা বলেন, আজ সোমবার বিকেল ৪টার মধ্যে ঢাবির উপ-উপাচার্যকে পদত্যাগ করতে হবে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে। না হলে সাত কলেজের শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করার পর এবার সাত ক...
প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করায় গোপালগঞ্জের আল আমিন শেখ আটক
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করায় গোপালগঞ্জের আল আমিন শেখ আটক

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল স্নাতক পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮২ জন আজ অংশগ্রহণ করেছে ৪৬৬ জন অনুপস্থিত ছিল ১৬ জন শিক্ষার্থী।প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড আর প্রক্সি দিলে দুই বছরের কারাদণ্ডের বিধান রেখে গত বছর জানুয়ারি মাসে ‘বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন ২০২৩ বিল’ সংসদে পাস হয়েছে। কিন্তু এরপরও থেমে থাকেনি প্রক্সি পরীক্ষা।আজ শনিবার (২৫ জানুয়ারি) সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল স্নাতক (অনিয়মিত) রেজিস্ট্রেশন নাম্বার ২০৪০০১৮৮৫ দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ছিল মাহমুদুল হাসান নামের এক শিক্ষার্থী তিনি উমরাহ পালন করতে যাওয়ায় তার পরিবর্তে প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করেন তার চাচাতো ভাই মোঃ আল আমিন শেখ, পিতা মোঃ নুরুল ইসলাম শেখ, মাতা পিঞ্জিরা বেগম। তার গ্রা...
কুয়াশার চাদরে রাজধানী ঢাকা, বেড়েছে শীতের তীব্রতা
আবহাওয়া ও পরিবেশ, রাজধানী, সর্বশেষ

কুয়াশার চাদরে রাজধানী ঢাকা, বেড়েছে শীতের তীব্রতা

|| নিউজ ডেস্ক ||রাজধানী ঢাকাতে গত বেশ কয়েকদিন শীত তেমন একটা অনুভূত না হলেও হঠাৎই গতকাল (২২ জানুয়ারি) থেকে হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা পড়ছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই যেন রাজধানী কুয়াশার চাদরে ঢেকে থাকায় সূর্যের দেখা নেই। আর তাতে কয়েকদিনের তুলনায় শীত একটু বেশি অনুভূত হচ্ছে আজ।এ চিত্র শুধু রাজধানীতেই নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে কুয়াশার দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার মানুষ।আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেক...
সংস্কারের সাথে নির্বাচনের বিরোধ নেই, দুটি একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংস্কারের সাথে নির্বাচনের বিরোধ নেই, দুটি একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল

|| নিউজ ডেস্ক ||সংস্কারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই; দুটিই একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। চার সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সংগঠন ও সরকারের সহযোগিতা ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের পর যে সরকারে আসবে তিনি এই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের পক্ষে থেকে পরিষ্কার ...
ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়ার সভাপতি ফাহিম সেক্রেটারি গালিব
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়ার সভাপতি ফাহিম সেক্রেটারি গালিব

|| ঢাকা আলিয়া মাদ্রাসা প্রতিনিধি ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়ার ছাত্র মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের এই মাদ্রাসা শাখা সভাপতি মুহাম্মাদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানাত আবদুল্লাহ-এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোঃ রশীদ আহমাদ রায়হান।সম্মেলন শেষে উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়।ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি নির্বাচিত হন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ আজিজুল হক ফাহিম এবং সেক্রেট...
নববর্ষের প্রকাশনা উৎসব: জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার মহৎ প্রয়াস
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

নববর্ষের প্রকাশনা উৎসব: জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার মহৎ প্রয়াস

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে চারদিনব্যাপী নববর্ষের প্রকাশনা উৎসব। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।উৎসবের মূল উদ্দেশ্য ইসলামী জ্ঞানচর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করা। আয়োজনে রয়েছে নববর্ষ উপলক্ষে প্রকাশিত বিভিন্ন বই, আইসিএস পাবলিকেশনের বিশেষ প্রকাশনা সামগ্রী, ইসলামী সাহিত্য এবং রকমারি শিক্ষামূলক উপকরণ।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক মুখপাত্র জানান, “আমাদের এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে জ্ঞানার্জনের আগ্রহ সৃষ্টি করবে এবং ইসলামী সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখবে।”উৎসবে অংশগ্রহণকারীরা বলেছেন, “এ ধরনের আয়োজন আমাদের নতুন বছরে জ্ঞানার্জনের প্রতি উৎসাহিত করে। এখানে ইসলামী সাহিত্য থেকে শুরু করে প্রয়োজনীয় নানা...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হামীমের পাশে আইএইউ ভিসি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হামীমের পাশে আইএইউ ভিসি

|| নিজস্ব প্রতিবেদক ||আজ থেকে শুরু হয়েছে ইসালামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক পাস পরীক্ষা, যেখানে দেশের ১৩৭৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন ।ইসালামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলম উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারী মাদ্রাসা-ই-আলিয়ায় ফাজিল স্নাতক (পাস) পরীক্ষার কেন্দ্র পরির্দশনে আসেন। বকশীবাজার আলিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে ছয়টি মাদ্রাসার ১৪৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।পরীক্ষা কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা আলিয়ার শিক্ষার্থী হাবিবুল্লাহ হামীম। রাজধানীর চানখারপুলে গুলিবিদ্ধ হয়ে তার পায়ুপথ ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়, সে সিএমএইচে চিকিৎসাধীন ছিল। সেখান থেকে এসে আলিয়া মাদরাসার অধ্যক্ষের কক্ষে শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে। ভিসি মহোদয় তার উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক...
ঢাবিতে আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন: নতুন কমিটির সভাপতি ড. কামাল ও সম্পাদক ড. মুমিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন: নতুন কমিটির সভাপতি ড. কামাল ও সম্পাদক ড. মুমিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলা‌দে‌শের ফারসি ভাষার গ‌বেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ফা‌রসি ভাষা চর্চাকারী‌দের গবেষণাধর্মী সংগঠন "আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ"-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনটির সভাপতি ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভুশি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী।অনুষ্ঠানে নত...
আলিয়ার মাঠে বিশেষ আদালত, উঠানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আলিয়ার মাঠে বিশেষ আদালত, উঠানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত উঠিয়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিডিআর বিদ্রোহের বিচারকাজের নিরাপত্তার দায়িত্ব পাওয়া পুলিশ ও এপিবিএন সদস্যদের সেখানে পৌঁছাতে বাধা দিচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। পনের বছর আগের এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। আজ থেকে আলিয়া মাদরাসা মাঠে...